🍉অর্ধেক তরমুজের মান্ডালা আর্ট🍉[10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে অর্ধেক তরমুজের মান্ডালা আর্ট নিয়ে হাজির হয়েছি। আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। একটা মান্ডালা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। এরপরও আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। সেই আর্ট ছোট বা বড় যাই হোক না কেন সময় লাগবেই। আমার আজকের এই আর্ট করতেও ভালো সময় লেগেছিল। এরপরও আমি থেমে থাকিনি। কোনো কাজ মন দিয়ে ও ভালোবাসা দিয়ে করলে যত কঠিন কাজই হোক না কেন করতে অনেক সহজ হয়ে যাবে।
আমরা যদি কাজকে কঠিন মনে করে বসে থাকি তাহলে নিজের কাছে নিজেই হেরে যাব। কথায় আছে"পারিবো না' এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমি নিজেই তো মান্ডালা আর্ট আগে পারিনি কিন্তু "আমার বাংলা ব্লগে" জয়েন হওয়ার পর সবার আর্ট দেখে এখন মোটামুটি একটু শিখে গিয়েছি। আমি জানি "আমার বাংলা ব্লগে" আমার থেকে অনেক ভালো ভালো শিল্পী আছে। আমার কিছু ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
🍉প্রয়োজনীয় উপকরণ🍉
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. পোস্টার রং
🔶৪. রাবার
🔶৫. সাইন পেন
🔶৬. কম্পাস
🔶৭. তুলি
🔶৮. স্কেল
🍉নিচে ধাপ গুলো দেওয়া হলো🍉
🍉১ম ধাপ🍉
প্রথমে কম্পাসের সাহায্যে সুন্দরভাবে বৃত্ত এঁকে নেব। প্রথমে একটি বড় বৃত্ত আঁকব তারপর এরপাশে চিকন করে আরেকটা বৃত্ত আঁকব। এরপর ভিতরে আরো দুটি বৃত্ত আঁকব।
🍉 ২য় ধাপ 🍉

এবার সেই বৃত্তের ভিতরে সুন্দর করে পেন্সিল এর সাহায্যে একটি তরমুজ এঁকে নেব।
🍉৩য় ধাপ🍉

এবার বৃত্তের ভিতরের গোল দাগের মধ্যে সুন্দর করে ঢেউয়ের মত চিহ্ন দিয়ে দেবো।
🍉 ৪র্থ ধাপ 🍉

এবার এই ঢেউয়ের ভিতরে সুন্দরভাবে ডিজাইন করে নেব।
🍉 ৫ম ধাপ🍉

তারপর সেই ডিজাইন গুলো সুন্দরভাবে কালো কালার করে নেব।
🍉 ৬ষ্ঠ ধাপ 🍉

এবার মাঝখানের বৃত্ত থেকে উপরের বৃত্ত পর্যন্ত সুন্দরভাবে বড় বড় করে ফুলের পাপড়ির মতো পাপড়ি দিয়ে নেব। এবার সে পাপড়ির ভেতরে সুন্দর করে আরো পাপড়ি দিয়ে ডিজাইন করে নেব।
🍉 ৭ম ধাপ 🍉
এবার প্রতিটা পাপড়ির মাথায় বড় বড় ফোটা দিয়ে নেব। তারপর সম্পূর্ণ গোল দাগের মধ্যে ফোঁটা ফোঁটা দিয়ে দেবো।
🍉 ৮ম ধাপ 🍉
এবার আমি তরমুজ কালার করে নেব। তার জন্য এখানে আমি লাল কালার পোস্টার রং নিয়ে সুন্দরভাবে তরমুজের অর্ধেক অংশ কালার করে নেব।
🍉 ৯ম ধাপ🍉
এরপর তরমুজের নিচে সবুজ কালার পোস্টার রং দিয়ে সুন্দরভাবে কালার করে নেব।
🍉 শেষ ধাপ🍉
এবার আমি সম্পূর্ণ তরমুজের মধ্যে কালো কালার পোস্টার রং দিয়ে ফুটা ফুটা দাগ দিয়ে দেব।
🍉 উপস্থাপনা 🍉
শেষ হয়ে গেলো আমার আজকের অর্ধেক তরমুজের মান্ডালা আর্ট। জানি না কেমন হলো ,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি তো দেখছি চিত্রাঙ্কনে বেশ পারদর্শী। পোস্টার রং দিয়ে সম্পন্ন করা তরমুজের ম্যান্ডেলা চিত্রটি অনেক সুন্দর ছিল। তরমুজের লাল অংশ এবং বিচি দুটোই খুব সুন্দর ছিল। চিত্রটি অঙ্কন পদ্ধতি গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
চিত্রাঙ্কনে পারদর্শী কিনা জানিনা তবে চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1516467059953061889?s=20&t=MyEe-SjDQv0-JTrZdLVj4w
সত্যি বলতে কিছু কিছু আর্ট দেখলেই ভালো লেগে যায় ।আর আজকে আপনি তেমনই একটি আর্ট করেছেন ।তরমুজের এই আর্ট তার সাথে আবার ম্যান্ডেলা জুড়ে দিয়েছেন ।সত্যিই অনেক ইউনিক ছিল ব্যাপারটা। খুব ভাল লাগল নতুন ভাবে নতুন কিছু দেখে।
আমার আর্ট আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই।
প্রতিনিয়ত আপনার ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয় আপু, আজকে তরমুজের ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লেগেছে অনেক সুন্দর করে আর্টি আপনি ফুটিয়ে তুলেছেন, শুভকামনা রইল আপনার জন্য
আপনার কাছে আমার আর্টগুলো ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খুব ফাইন ভাবে আপনি তরমুজের একটি ম্যান্ডেলার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর প্রতিভার বিকাশ ঘটেছে এ পোস্ট এর মধ্য দিয়ে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ্ খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করলেন তো আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। অর্ধেক তরমুজের ম্যান্ডেলা আর্টটি আসলেই অসাধারণ এঁকেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট উপস্থাপন করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
খুবিই সুন্দর হয়েছে এতো সুন্দর আর্ট দেখে খুবিই ভালো লাগলো,ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরছেন।এখন আমিও তৈরী করতে পারব ধন্যবাদ আমদের মাঝে শেয়ার করার জন্য, শুভ কামনা রইল।
হ্যাঁ ভাইয়া অবশ্যই পারবেন চেষ্টা করলে সব কিছু করা সম্ভব। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনার তরমুজের মান্ডালা আর্ট টি অসাধারণ হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।কালারটিও চমৎকার করেছেন ।যার জন্য আর্ট টি দেখতে অনেক বেশী সুন্দর লাগছে ।আপনি নতুন আর্ট করছেন দেখে মনেই হচ্ছে না ।আর আপনি ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ।যে সময় ধৈর্য নিয়ে করতে পারে সেই সফল হতে পারে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু মান্ডালা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার মত আমারও অবস্থা একই আপু। বাংলা ব্লগে জয়েন করার পর অনেক কিছু শিখেছি। আপনার আজকের তরমুজের ম্যান্ডেলার আর্টটি খুবই চমৎকার হয়েছে। তরমুজ দেখে একেবারে সত্যিকারের তরমুজের মত লাগছে। খুব নিখুঁতভাবে আপনি আর্টটি করেছেন। খুবই ভালো লাগলো দেখে।
আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। আপনার সাথে আমার অনেক মিল আছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
ইউনিক একটি চিন্তাভাবনা থেকে আপনি ম্যান্ডেলা আর্টটি তৈরি করেছেন। বিশেষ করে একটি সার্কেলের মধ্যে তরমুজের ম্যান্ডেলা অঙ্কন করা এটা আসলে নিতান্তই যে কেউ চিন্তা করতে পারবে না। যাইহোক খুব সুন্দর একটি ম্যান্ডেলা ছিল ধন্যবাদ আপনাকে।
আপনার কমেন্টগুলো পড়ে আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।