🐢 রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগ্যামি🐢

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু আবিষ্কার করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ একটি সুন্দর কচ্ছপের অরিগ্যামি নিয়ে এসেছি।


IMG_20231224_200820.jpg


IMG_20231224_200802.jpg


রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় আর প্রতিটা জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। আর্ট রেসিপির পাশাপাশি রঙিন কাগজের তৈরি জিনিসও খুব ভালো লাগে। এই ধরনের অরিগ্যামি বাচ্চারা খুব পছন্দ করে। আপনাদের তৈরি করা জিনিস দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কতটুকু পারি তা জানি না তবে চেষ্টার ত্রুটি রাখিনা। কচ্ছপের অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের কিছু বানালে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমার ছেলে পাশে বসে থাকবে আর প্রশ্ন করতে থাকবে। আম্মু তুমি কি বানাচ্ছো আর ওর এই প্রশ্নের উত্তর দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231214_205433.jpg


১. রঙিন কাগজ

২. কাঁচি

৩. গাম


কচ্ছপ বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜



প্রথমে রঙিন কাগজের উপরে একটি গোল বৃত্ত এঁকে নেবো। এরপর কাঁচি দিয়ে তা কেটে নিলাম।


𒆜২য় ধাপ𒆜



এবার একপাশে কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর টুপির মতো করে গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৩য় ধাপ𒆜



এখন সবুজ কালার পেপারের উপরে পেন্সিল দিয়ে কচ্ছপের মাথার ডিজাইন করে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜



এবার এটাও মাঝখানে একটু কেটে নেবো। এরপর গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৫ ম ধাপ𒆜



এখন একই পেপারের উপরের পেন্সিল দিয়ে পা এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜৬ষ্ট ধাপ𒆜



এবার গোল অংশের চারপাশে চারটি হাত পা গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৭ ম ধাপ𒆜



এরপর কচ্ছপের মাথা গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৮ ম ধাপ𒆜



এবার কচ্ছপের শরীরের যে দাগ থাকে সেগুলো বানিয়ে নেবো। এরপর গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৯ ম ধাপ𒆜



এবার সাদা কাগজ ছোট করে গোল ভাবে কেটে নেবো। এরপর কালো কলম দিয়ে চোখ এঁকে নেব।


𒆜শেষ ধাপ𒆜



সবশেষে এবার এই চোখ গাম দিয়ে কচ্ছপের মধ্যে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে কচ্ছপের অরিগ্যামি।


IMG_20231224_200835.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই অরিগ্যামির প্রতিটা ধাপ চেষ্টা করেছি সুন্দর ভাবে তুলে ধরার জন্য। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই সুন্দর লাগে ৷ আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন ৷ এটি দেখতে সুন্দর সুন্দর হয়েছে ৷ খুবই যত্নের সাথে নিখুঁত ভাবে কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন ৷ অনেক ভালো লাগলো দেখে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago (edited)

ঠিকই বলেছেন পোষ্টের কোয়ালিটি বারাতে হবে। সেই সাথে নিজের মধ্যে থাকা ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে।
কেননা পোস্টের মধ্যে নতুনত্ব আনতে পারলে সেটা যেমন নিজের জন্য ভালো তেমনি সবাই দেখে অনেক ভালো ফিল করবে।
রঙিন কাগজ দিয়ে আপনি কচ্ছপ প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার টা দারুন ভাবে ফুটেছে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া পোস্টের মধ্যে নতুনত্ব আনলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি সবাই দেখতেও খুব পছন্দ করে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি কচ্ছপ তৈরি করেছেন আপু। এ ধরনের জিনিস গুলো বাচ্চাদের জন্য ভালো হয়।ওরা খেলতে পারে। খুব সুন্দর কালার কচ্ছপের। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এই ধরনের জিনিস দিয়ে বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

কাগজের কচ্ছপের অনেক সুন্দর অরিগামি করেছেন। এরকম অরিগামি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনারটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছেও এই ধরনের অরিগ্যামি বানাতে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু, পোস্টের ভিন্নতা আনলে দেখলেও ভালো লাগে। আপনার খরগোশের অরিগ্যমিটি সুন্দর হয়েছে আপু। দেখতেও ভালো লাগছে 🌼

 3 years ago 

ভাইয়া এটি খরগোশ নয় কচ্ছপ। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

জি আপু কচ্ছপকে খরগোশ ভেবে ফেলছিলাম 🌼

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি কচ্ছপ তৈরি করেছেন। কচ্ছপটি দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময়ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এটি বানাতে অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে কচ্ছপ তৈরি করেছেন। এই কচ্ছপ দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এই কচ্ছপ তৈরি করার ধাপ গুলো দেখে আমিও শিখে নিয়েছি। পরবর্তীতে তৈরি করব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রতিনিয়ত আপনি আপনাদের মাঝে রঙিন কাগজের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আপু। আজকে রঙিন কাগজ দিয়ে আপনি যে কচ্ছপের অরিগামি তৈরি করেছেন সেটা সত্যিকারের কচ্ছপের মত হয়েছে।

 3 years ago 

আপনার কাছে আমার এই অরিগ্যামি বাস্তবের মতো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনি আজকে চমৎকার একটি কচ্ছপের অরিগামি তৈরি করেছেন যেটি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো ।ভীষণ কালারফুল দেখাচ্ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি কচ্ছপের অরিগ্যামি তৈরি করেছেন আপনি। রঙ্গিন কাগজ কেটে কচ্ছপের অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়াটি সত্যিই অনেক চমৎকার হয়েছে। কচ্ছপের মাথার অংশটি দেখতে অনেক সুন্দর লাগছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে কচ্ছপের মাথার অংশ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39