ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও চলে আসলাম ভিন্ন পোস্ট নিয়ে। অনেক দিন পর ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট দেখতেও খুব সুন্দর লাগে। আজকে একদম ভিন্ন ধরনের আর্ট নিয়ে চলে আসলাম। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে সাদা কালো মিশানো ম্যান্ডেলা আর্ট করেছি। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। আমার কাছে এখন আর্ট করতে অনেক ভালো লাগে। তারজন্য সবসময় চিন্তা করি পারি আর না পারি চেষ্টা করলে দোষ নেই। মানুষ একদিনে সব শিখতে পারেনা। চেষ্টা করতে করতে এক সময় সে সফল হয়ে যায়। যাই হোক চলুন আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ পেন্সিল
★ রাবার
★ কালো কলম
★ কম্পাস
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কম্পাস দিয়ে দুটি অর্ধবৃত্ত এঁকে নেব। আমি এখানে মাপ ছাড়াই দুটি বৃত্ত এঁকেছি।
𒆜২য় ধাপ𒆜
এবার বৃত্তের নিচে সুন্দর করে ফুল এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন সেই বৃত্তের উপরে সুন্দর করে ময়ূর এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার দুই বৃত্তের মাঝখানে প্যাচানো ডিজাইন করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন বৃত্তের বাহিরে সুন্দর ভাবে ফুলের পাপড়ির ডিজাইন করে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার প্রথমে নিচের ফুল কালো কলম দিয়ে কালার করে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এরপর ময়ূর কালো কলম দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
এবার প্রথম বৃত্ত ও ফুল সুন্দর ভাবে কালার করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এবার সবশেষে বৃত্তের উপরের ফুল কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট। সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
সবশেষে আর্টের ভিতরে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। গোল বৃত্তের মাঝখানে ময়ূর তৈরি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ম্যান্ডেলা করেছেন। এটা সত্যিই ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার ম্যান্ডেলা আর্ট গুলো খুবই সুন্দর হয় আপু। আমার কাছে সব সময় খুব ভালো লাগে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে। তাছাড়া যতো টুকু বুঝতে পেরেছি আপনার ম্যান্ডেলা আর্ট গুলো খুবই কঠিন। করতে অনেক সময় লাগবে এই ম্যান্ডেলা আর্ট করতে। খুব চমৎকারভাবে তৈরি করলেন। সেই সাথে আমাদের সাথে ধাপ গুলো খুব সুন্দর ভাবে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে সত্যি ধন্য হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
অনেক বিউটিফুল একটি মেন্ডেলা আর্ট আপু আপনি আমাদের জন্য প্রেজেন্টেশন হিসেবে উপহার দিলেন। আর্টটি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি এক কথায় বলবো অসাধারণ হয়েছে। আপনি প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে আর্ট করলেন এবং তা আবার আমাদের মাঝে অসাধারণভাবে উপস্থাপন করে ফুটেয়ে তুলেছেন। চালিয়ে যান আপু keep it up নেক্সট ম্যান্ডেলা আর্টের অপেক্ষায় রইলাম।
আপু দোয়া করবেন সামনে যেন আরও ভালো কিছু শেয়ার করতে পারি। ধন্যবাদ।
আপনার করা এত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। সম্পূর্ণটা অনেক নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে, যার কারণে দেখতে একটু বেশি ভালো লেগেছে। আপনি এই ম্যান্ডেলা আর্ট করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে আরো ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট গুলো এমনিতেই অনেক সুন্দর হয়।
আর আজকে আপনি যেভাবে এই মেন্ডেলা আর্টের মধ্যে একটু ভিন্নতা নিয়ে এসেছেন এর সৌন্দর্য যেন আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে। এর মধ্যে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন দিয়েছেন এবং ভিন্ন ভিন্ন ডিজাইনগুলোর সংমিশ্রণের কারণে এটিকে অনেক বেশি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্টটি দেখতে সত্যি ভিন্ন রকম লাগতেছে। নিচের দিকে ফুল আর উপরের দিকে রাজহাঁস এর মতো। এবং চতুর্দিকে বেশ চমৎকার লাগতেছে। সত্যি বলতে আপনার প্রশংসা করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
একদম ঠিক কথা বলেচগেন আপু, পারি বা না পারি, চেষ্টা করলে তো দোষ নেই। বরং চেষ্টা চালিয়ে গেলে এক সময় হাত চলে আসে, দক্ষতা বাড়ে। আপনার আজকের করা ম্যান্ডেলা আর্টিও দারুণ হয়েছে আপু। খুব ভালো লেগেছে আমার কাছে।
হ্যাঁ আপু চেষ্টা করলে এক সময় না এক সময় হয়ে যায়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো করতে যেমন ভাল লাগে দেখতে বেশ চমৎকার লাগে। যদিও ম্যান্ডেলা আর্ট এর ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক সময় প্রয়োজন হয়। আপনি ধৈর্য ধরে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করলেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইন করতে অনেক সময় লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনি খুব সুন্দর করে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। বিশেষ করে ছোট ছোট ফুলগুলো আঁকতে অনেক সময়ের প্রয়োজন হয় ম্যান্ডেলা আর্ট এর মধ্যে। তবে ম্যান্ডেলা আর্ট গুলো সম্পন্ন করা হলে দেখতে বেশ ভালো লাগে। তবে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট অনেক সময় লেগেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।