জেনারেল রাইটিং || দীর্ঘ ১ মাস পর বৃষ্টি হয়েও শান্তি নেই।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @tanjima
from Bangladesh


২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ই মে,২০২৪ খ্রিস্টাব্দ,

আজ রোজ শুক্রবার। এখন ষড়ঋতুর গ্ৰীষ্মকাল।

সসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও নতুন ও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। নতুন নতুন পোস্ট করতে যেমন ভালো লাগে তেমনি নতুন পোস্ট দেখতেও খুব ভালো লাগে। ভিন্ন পোস্ট না হলে কখনোই পোস্টের কোয়ালিটি বাড়ে না। তারজন্য প্রতি সপ্তাহে চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নতুন ব্লগ শুরু করছি।


এখন বৈশাখ মাস চলছে, শুধু চলছে বললে ভুল হবে, বৈশাখ মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। কিন্তু আমি গত কয়েক বছর ধরে দেখছি বৈশাখ মাসে প্রচুর গরম পড়ে। হয়তো আপনারা ভাবছেন গরমের সময় তো গরম পড়বেই। হ্যাঁ ,গরমের সময় গরম লাগবেই কিন্তু আমি অন্য কিছু বলতে এসেছি। আমার কাছে মনে হচ্ছে এবার সবচেয়ে বেশি গরম পড়েছে। দীর্ঘ ১ মাস ধরে এই গরম চলছে। এর মধ্যে নেই কোনো বৃষ্টি আর না আছে ঠান্ডা বাতাস। প্রচন্ড গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। স্বস্থির নিশ্বাস ফেলার মতো কোনো পরিবেশ তৈরি হয়না।


20240503_100239.jpg


তবে ছোটবেলায় দেখেছি বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হতো। প্রায় এক-দু'দিন পর পরই সেই ঝড় দেখা যেতো আর সেই ঝড়ে পরিবেশ একদম ঠান্ডা হয়ে যেতো। সেই ঝড়ের পরে আম কুঁড়াতে দারুন মজা ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে বৈশাখি ঝড় তো দূরের কথা বৃষ্টিই ঠিক মতো হয়না। যত দিন যাবে ততই সব কিছু পরিবর্তন হতে থাকবে। সময়ের সাথে সাথে মানুষ যেমন পরিবর্তন হয়ে যায় তেমনি এই আবহাওয়াটাও পরিবর্তন হয়ে যাচ্ছে।


আবহাওয়া অফিস থেকে যখন খবর পেলাম ২ তারিখের পর থেকে টানা ৪-৫ দিন বৃষ্টি হবে। তখন এমন সুসংবাদ শুনে খুব আনন্দিত হয়েছিলাম। তাই খুব আগ্ৰহ নিয়ে বসে ছিলাম বৃষ্টি হবে আর শান্তিতে একটা ঘুম দেবো‌। গরমের জন্য রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না। আপনি যতই এসি কিংবা এয়ার কুলারের মধ্যে থাকেন না কেন? প্রাকৃতিক বাতাসের চেয়ে বড় শান্তি আর কিছু নেই। মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করেছেন আর এই আল্লাহ তায়ালার ফ্যানের বাতাস এতটাই ঠান্ডা যে তার কাছে অন্য সব কিছুর বাতাস হার মেনে যায়।


গতকাল ২ তারিখ গিয়েছে আর আমি সারাদিন ধরে লক্ষ্য রাখছিলাম কখন বৃষ্টি হবে আর পরিবেশ একটু ঠান্ডা হবে। এরপর সারাদিন গিয়ে সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হলো। কিন্তু এমন বৃষ্টি হলো যেন মাটিই ঠিক মতো ভিজেনি। সেই বৃষ্টির পর থেকে একবার ঠান্ডা বাতাস আসে আরেকবার গরম বাতাস আসে। এত দিন পর বৃষ্টির দেখা পেয়েও যেনো শান্তি পাচ্ছিনা। এরপর রাত ১২ টার পর আবার বৃষ্টি হয় আর সেই সাথে হালকা ঠান্ডা বাতাস ছাড়ে।‌ সেই বাতাস আর বৃষ্টিতে যেনো সম্পূর্ণ পরিবেশ ঠান্ডা হয়ে যায়।


এরপর ভেবেছিলাম এত সুন্দর ওয়েদার যখন তাহলে আজ ভালো ঘুম হবে। কিন্তু না বৃষ্টি আর বাতাস হলেও যেনো গরম কমছে না। এরপর আবার এত রাতে লোডশেডিং দেখা দিয়েছে। এত গরম গিয়েছে এক সেকেন্ডের জন্যও কারেন্ট যায়নি কিন্তু এখন একটু ঠান্ডা পড়াতে কারেন্ট চলে গেলো। বৃষ্টি বাতাস হয়েছে ঠিকই কিন্তু ফ্যান ছাড়া একদমই থাকা যায় না। রাত যত গভীর হয় ততই যেনো গরমের তাপ বাড়তে থাকে। ভেবেছিলাম এত সুন্দর বৃষ্টি হলো এখন হয়তো সব ঠান্ডা হবে। কিন্তু না ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম যেন আরও বেড়ে গেলো।


সকালে উঠে রোদের তাপ দেখে একদমই বুঝা যাবে না গতকাল রাতে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি পেয়েও মানুষ স্বস্থির নিশ্বাস ফেলতে পারছে না। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয়। আপনাদের দিকে বৃষ্টি হয়েছে কিনা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন আর পরিবেশ ঠান্ডা হয়েছে কিনা তাও একটু বলবেন। আমাদের দিকে পরিবেশ ঠান্ডা না হলেও, আপনাদের দিকে পরিবেশ ঠান্ডা হয়েছে এই কথা শুনে যেনো একটু শান্তি পাই। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আমিও কিন্তু আপু আপনার মত করে ভেবেছিলাম এই বৃষ্টি দুই তিনদিন থাকবে। কিন্তু কই তাতো আর হলো না। বৃষ্টি একটু দেখা দিয়ে আবার কোথায় যেয়ে লুকিয়ে আছে। চারদিকে এখন ভ্যাপসা গরম। দারুন লিখেছেন আপু। ধন্যবাদ এমন ‍সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই বৃষ্টি যেন ভ্যাপসা গরম বাড়িয়ে দিয়ে গেল। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জেনারেল রাইটিং। আপু আপনার পোষ্টের মাধ্যমে বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েও যেন শান্তির দেখা নেই। কি আর বলবো আপু আমাদের এদিকে তো কোনো বৃষ্টির দেখায় নাই। তবে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছিল তারপরেও জানো গরম যায় নাই। আসলে আপু বৃষ্টি হলে সবাই ভাবে যে আজকে একটা ভালো ঘুম হবে। কিন্তু বৃষ্টি হওয়ার পরেও যদি আবার আবহাওয়া ঠান্ডা না হয় তাহলে সে গরমটা তুলনামূলক আরও বেশি হয়ে যায়। যদি ও অনেকদিন পরে আপনাদের ওইখানে বৃষ্টির দেখা পেয়েছেন তারপরেও সে বৃষ্টিতে শান্তিতে উপভোগ করতে পারলেন না কারণ তীব্র গরম খুবই দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া বৃষ্টি না হয়ে ভালোই করেছে, আমাদের তো বৃষ্টি হয়ে যেন আরো গরম বাড়িয়ে দিয়ে গেলো। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

জি আসলেই আপু বৃষ্টি হয়েও শান্তি নেই। কারণ আমাদের এদিকেও যে বৃষ্টি হয়েছে তাতে মাটি ও ভেজেনি।আর মনে হচ্ছে যেন আরো তাপ বেড়ে গেল।আর এটাও ভালো বলেছেন যে কালবৈশাখী ঝড়ের পরপরই আমরা আম কুড়াতে বের হতাম । কিন্তু সেই সময় এখন ঠিকই চলে যাচ্ছে কিন্তু কালবৈশাখী আর সেই বৃষ্টির দেখা পাচ্ছি না। পরিবেশের এরূপ পরিবর্তন আসলেই সবাইকে ভাবায়। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টি হয়েও আমাদের মনে শান্তি নেই। এখনো সেই আগের গরম রয়ে গিয়েছে। বৈশাখ মাস চলে যাচ্ছে কিন্তু কালবৈশাখী ঝড়ের কোন দেখা পেলাম না। পরিবেশন এমন বিরুপ পরিবর্তন সত্যি মেনে নেওয়া যায় না। যাই হোক আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক আপু পরিবেশন এমন বিরুপ পরিবর্তন সত্যি মেনে নেওয়া যায় না।

 2 years ago 

আসলে একদমই ঠিক বলেছেন। বৃষ্টি হয়ে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। এখন বৃষ্টি হওয়ার কারণে যেন আরো গরম বৃদ্ধি পেয়ে গিয়েছে। এর ফলে আমাদের কষ্ট আরো অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে। যদিও অনেক দিন পর বৃষ্টি হওয়াতে ক্ষণিক সময়ের জন্য কিছুটা ঠান্ডা হয়েছে৷ তবে তেমন একটা বেশি ঠান্ডা হয়নি। কিছুটা ঠান্ডা হয়েছে। অন্য সময় থেকে গরম আরো বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টি হওয়ার জন্য গরম আরও বেড়ে গিয়েছে। এর জন্য আগের চেয়ে এখন আরও বেশি কষ্ট হচ্ছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39