📸 সাতটি ফুলের রেনডম ফটোগ্ৰাফি 📸
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। এই পৃথিবীতে ফুল ভালোবাসেনা এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুল সৌন্দর্যের প্রতীক। তাই তো বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সব কাজে ফুল ব্যবহার করা হয়। পৃথিবীর সব দেশেই প্রায় সবসময় কোনো না কোনো কাজে ফুল প্রয়োজন। তারজন্য অনেকে ফুল চাষ করে লাভবান হচ্ছে। এমনেতে ফুলের দাম কম হলেও বিভিন্ন অকেশনে এর দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে। একটা ছোট্ট গল্প বলি এই ফ্রেব্রুয়ারিতে আমার ভাগ্নি তার হাসবেন্ডকে নিয়ে ঢাকায় এসেছে। তারা আসার দুদিন পর ১৪ ফ্রেব্রুয়ারি ছিল আর সে দিন কি দিবস আপনারা ভালো করেই জানেন।
ঐ দিন আমি আর ভাগ্নি দু'জন কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাই। দু'জনে চিন্তা করেছি আসার সময় গোলাপ কিনে নিয়ে আসবো। কিন্তু সেই দিন মনে হলো একটা গোলাপের দাম স্বর্ণের দামের থেকেও বেশি। আমরা ছোট একটা গোলাপের দাম জিজ্ঞেস করেছিলাম তারা বললো এর দাম নাকি ১০০ টাকা। আমরা এত দাম শুনে অবাক হয়ে গেলাম। তখন আমার ভাগ্নি বললো খালা আমি কিনবো না বাড়িতে গাছ আছে আমি নয় হয় বাড়িতে গিয়েই তাকে গোলাপ দেবো। সে দিন বুঝতে পেরেছি ফুলের কত চাহিদা।
শুধু তাই নয় বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ফুলের গাছ লাগাই আবার কিছু মানুষ তার অবসর সময় কাটানোর জন্য বারান্দায় কিংবা ছাদে ফুলের চারা রোপণ করে। সব ফুলের ঘ্রাণ থাকে না কিন্তু সেই ফুলগুলো তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। যাই হোক তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথমে আপনাদের দেখাবো লাল জবা ফুলের ফটোগ্রাফি। আমার কাছে এই ফুল অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে জেনে এসেছি এর শুধু লাল কালার হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি জবা ফুলও বিভিন্ন প্রজাতির রয়েছে। এর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। আগের জবা ফুলের পাপড়ি ছিল অনেক গুলো আর বর্তমানের জবা ফুলের পাপড়ি পাঁচটির মতো থাকে। এই ফটোগ্রাফি করেছিলাম সুন্দর বন রিসোর্ট ভ্রমণ করতে গিয়ে। অনেক আগে ঘুরতে গিয়ে করেছি কিন্তু মনে না থাকায় পোস্ট করা হয়নি। সেখানের অনেক ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঐ পার্কে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে।
এবার দেখাবো আরও একটি জবা ফুলের ফটোগ্রাফি। এই জবা ফুলের কালার হালকা গোলাপি রঙের। এই ফুল আমাদের বাসার কাছেই এক নার্সারি থেকে তুলেছি। এই ফুল দেখতে এতটাই ভালো লেগেছে এর ফটোগ্রাফি না তুলে থাকতে পারলাম না। আমার কাছে এখন সব প্রজাতির জবা ফুল অনেক ভালো লাগে।
এবার আপনাদের দেখাবো কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সাদা ফুলের মাঝখানে হালকা হলুদ কালার থাকাতে দেখতে বেশি ভালো লাগে। এই ফুলেরও বিভিন্ন কালার রয়েছে আর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। একটি গাছে বেশ কিছু ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাই ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না।
এবার দেখাবো বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফুলের এখন বিভিন্ন কালার দেখা যায় আর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের গ্ৰামে একে কাগজ ফুল বলে। বাড়ির সৌন্দর্য বাড়াতে এই ফুলের কোনো তুলনা হয়না। ছোটবেলায় একুশে ফেব্রুয়ারিতে যাওয়ার জন্য এই ফুলের মালা বানিয়ে নিয়ে যেতাম।
এবার দেখাবো মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার খুব পছন্দ। আমাদের বাড়িতে এর একটি গাছ ছিল। এই ফুলের গাছ লতার মতো বড় হয়। ছোট ছোট এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বাড়ির গেটে এই গাছ লাগালে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই ফুলের ফটোগ্রাফি করেছি আমাদের বাসার পাশেই একটা নার্সারি রয়েছে সেখান থেকে।
এবার দেখাবো কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমাদের গ্ৰামে কখনো এই ফুল দেখিনি আর এর নামও জানা ছিল না। কিন্তু আপনাদের অনেকের পোস্ট থেকে এর নাম জেনেছি। এই ফুলের কালার আমার কাছে খুব ভালো লাগে। নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের আর বিভিন্ন কালারের পরিচিত আর অপরিচিত ফুল দেখা যায়।
সবশেষে দেখাবো একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। আপনারা যদি এর নাম জানেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এই ফুল কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে। এই ফুলের কালার সাদা আর দেখতেও বেশ সুন্দর।
এই হলো আমার আজকের সাতটি ফুলের রেনডম ফটোগ্ৰাফি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন সেই সময়ের কথা খুব মনে পড়ে যায়। সত্যিই যায় দিন ভালোই যায়, কিন্তু আসে দিন কেমন কাটবে কেউ জানেনা। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
| ডিভাইসের নাম | vivo |
|---|---|
| ফটোগ্রাফার | @tanjima |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
| লোকেশন | ঢাকা |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
প্রত্যেকটা মানুষই ফুল অনেক পছন্দ করে। কিন্তু বর্তমানে ফুলের যা দাম তাতে ফুল কিনতেই ইচ্ছা হয় না আর। এর থেকে ভালো বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফুল লাগিয়ে রাখা। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে।
আপু ঠিক বলেছেন ফুলের যা দাম আমারও কিনতে ইচ্ছে করেনা। সত্যিই তার থেকে বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের ফুল লাগিয়ে রাখা ভালো। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
অসাধারন একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন আপু। এমন সুন্দর কিছু ফুল নিয়ে আজ আপনি আপনার ফটোগ্রাঢি সাজিয়েছেন যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের তো জুড়ি মেলা ভার।
আপু আমার মতো আপনার কাছেও কাঠগোলাপ ফুল ভালো লাগে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। আসলে ফুল সৌন্দর্যের প্রতীক । ফুলের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যায়। মাধবীলতা এবং বাগান বিলাস ফুল দেখে সত্যি খুব ভালো লাগলো। এত দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মাধবীলতা এবং বাগান বিলাস ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপু আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আর এই ফুলকে সবাই পছন্দ করে। ফুলের এই সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। আপনার ফুলেরই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্যও আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ।
সাতটি ফুলের খুব সুন্দর একটি এলবাম সাজিয়েছেন।অনেক দারুন হয়েছে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
ফটোগ্রাফি করতে আমিও ভালবাসি বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। ফুলের সৌন্দর্য যেমন উপভোগ করতে ভালো লাগে তার পাশাপাশি ফটোগ্রাফিটাও অনেক ভালো লাগে। আপনার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দারুন ছিল যেটা দেখে মুগ্ধ হয়েছি।
ঠিক বলেছেন ভাইয়া ফুলের সৌন্দর্য যেমন উপভোগ করতে ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে কোনটা রেখে কোনটা দেখব এটাই ভেবে পাইনা। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে তিন নাম্বার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বর্ণনা শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো।
আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বেশ চমৎকার ছিল আপনার ফুলের ফটোগ্রাফি পোস্ট। আজকে আপনি এ পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে সাতটি ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন। ফটোগ্রাফিগুলোকে চমৎকার ছিল এবং ফুলগুলো অনেক সুন্দর সুন্দর। ফুলগুলো দেখে যেন মন ভরে গেল।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপু আপনার তোলা ফটোগ্রাফি পোস্ট দেখে।সবকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ই ভালো লেগেছে। তবে কাঠ গোলাপ ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফি বেশী ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার কাছে কাঠগোলাপ আর মাধবীলতা ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।