লাইফ স্টাইল :- 🐈মা এবং বাচ্চা বিড়ালের দুষ্টুমি🐈।
আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানাই সালাম," আসসালামু আলাইকুম"। সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে এসেছি। সবসময় ভিন্ন পোস্ট করতে খুবই ভালো লাগে। তারজন্য চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসতে। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি পোস্ট করতে চলে এসেছি। হ্যাঁ আজ আমি বিড়ালের লাইফ স্টাইল নিয়ে চলে এসেছি।
আমার মা,ভাইয়া আর ভাবি সবাই বিড়াল খুব পছন্দ করে। আমিও করি কিন্তু কোলে নিতে খুব ভয় পাই। তাদের দেখি ভাত খাওয়ার সময় কিংবা ঘুমানোর সময় কোলে নিয়ে বসে থাকে। শীতের সময় তো কম্বলের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকে। তারা যেখানে যাবে সেখানে বিড়ালকেও সাথে করে নিয়ে যাবে। আমি ভয় পেলেও আমার ছেলে তার মামাদের মতো ভয় পায়না। সে সব সময় বিড়াল এবং বাচ্চাদের কোলে নিয়ে বসে থাকে। এক মাস আগে মা এর বাসার বিড়াল বাচ্চা দেয় ।
এই নিয়ে অনেক বার বাচ্চা দিয়েছে আর একটু বড় হলেই আমার বড় ভাইয়া ফেসবুকে পোস্ট করে দেয়। তখন যাদের বিড়াল পোষার শখ আছে তারা এসে নিয়ে যায়। আপনারা আবার এটা ভাববেন না বিক্রি করে। এমনেতেই সবাইকে দিয়ে দেয়। ভাইয়া শুধু বড় বিড়ালটা রেখে দেয়। এবার বাড়িতে আসার সময় বাচ্চাগুলো খুব ছোট বলে ঝুড়িতে করে সবগুলো বাড়িতে নিয়ে আসে। এখন বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে।
তবে এবার ফেসবুকে দিবেনা। কারণ পরিচিতদের মধ্যে অনেকে নিতে চেয়েছে। আজ বিকালে বারান্দায় বসে বসে বাচ্চাদের দুষ্টুমি দেখতে দেখতে কিছু ফটোগ্রাফি করে নিলাম। বাচ্চাগুলো কে দেখলে খুব ভালো লাগে। এরা এক জায়গায় কখনো বসে থাকে না। তারা নতুন ভাত খাওয়া শিখেছে সেজন্য ভাত দিলেই দৌড়ে চলে আসে। আমার মা তাদের খেলার জন্য কার্টুনে করে বালি এনে রেখেছে। বড় বিড়াল সাদা কালো ছিল কিন্তু ছোট ভাইয়ার বউ তাকে মেহেদি দিয়ে লাল করে দিয়েছে। এখন দেখতে যেন আরও বেশি কিউট লাগে।
আশা করি আমার আজকের লাইফ স্টাইল পোস্ট পড়ে অনেক ভালো লাগবে। এর সাথে বিড়াল গুলো দেখেও খুব আনন্দ পাবেন। যাই হোক আমার পোস্টে যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আমার কাছেও এই ধরনের বিড়াল প্রাণী বাড়িতে থাকলে খুব আদর করি। তারাও ভালোবাসা বুঝতে পারে এই ধরনের দুষ্টামিতে মেতে উঠি। সত্যিই যে কোন প্রাণী তারা মানুষের সান্নিধ্য আসলে ভালোবাসা পেলে আপন হয়ে যায় । ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
এই বিড়াল একদম বাচ্চা থেকে বড় করেছে তো তারজন্য পোষ মানাতে খুব সুবিধা হয়েছে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
বিড়াল দেখতে আমার কাছেও খুব ভালো লাগে তবে দূর থেকে কাছে নিতে ভয় লাগে । আমার ভাই ও বিড়াল পোষে সেও কোলে নিয়ে বসে থাকে । আপনার বড় বিড়ালটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর কালারের বিড়াল কোথা থেকে আসলো পরে দেখলাম যে মেহেদী দিয়ে রং করেছে । আসলেই দেখতে অনেক কিউট লাগছে । আর ছোট ছোট বিড়ালের বাচ্চা গুলো সত্যিই অনেক ভালো লাগে দেখতে ।
আপু তারা খুব আদর করে বলে এভাবে মেহেদি দিয়ে রং করেছে আর এখন দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।