🏵️ রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা🏵️

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু আবিষ্কার করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ একটি সুন্দর ফুলের নকশা নিয়ে এসেছি।


IMG_20231127_235322.jpg


মাঝে মাঝেই দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর সুন্দর ফুলের নকশা শেয়ার করে। তাই চিন্তা করলাম এই সপ্তাহে আমিও একটি নকশা শেয়ার করবো। এই ধরনের নকশা দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। এই নকশা দিয়েও ঘর সাজানো যায় আর এই নকশা দিয়ে সাজালে দেখতেও খুব সুন্দর লাগে। এই নকশা বানাতে বেশি সময় লাগে তবে কাটার সময় যত ঝামেলা।


খাতার সাদা কাগজ পাতলা থাকে আর সেই কাগজ দিয়ে বানালে কাটতে গেলে এতটা কষ্ট হয় না। কিন্তু রঙিন কাগজ একটু শক্ত থাকে বলে যখন ভাঁজ করা হয় তখন আরো বেশি শক্ত হয়ে যায় আর তখন কাঁচি দিয়ে কাটা খুবই কঠিন। তবে সাদা থেকে রঙিন কাগজের নকশা বেশি ভালো লাগে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে বানানোর চেষ্টা করেছি। এছাড়া কাটার সময় একটু ভুল হলেই সম্পূর্ণ নকশা নষ্ট হয়ে যায়। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231115_100939.jpg


১. রঙিন কাগজ ১টি

২. কাঁচি

৩. পেন্সিল


ফুল বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜


IMG_20231127_123558.jpg


প্রথমে রঙিন কাগজ কোণা বরাবর ভাঁজ করে নেব।এরপর বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜২য় ধাপ𒆜


IMG_20231127_123704.jpg


IMG_20231127_123756.jpg


এবার মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এরপর একপাশ ভাঁজ করে দেখিয়ে দিলাম।


𒆜৩য় ধাপ𒆜


IMG_20231127_125235.jpg


IMG_20231127_125421.jpg


এখন অপর পাশ ভাঁজ করে নেব। এরপর মাঝখান বরাবর ভাঁজ করে নেব।


𒆜৪র্থ ধাপ𒆜


IMG_20231127_125453.jpg


এরপর উপরের বাড়তি অংশ কেটে নেবো।


𒆜৫ ম ধাপ𒆜


IMG_20231127_130741.jpg


এখন পেন্সিল দিয়ে এর উপর সুন্দর ভাবে নকশা এঁকে নেব।


𒆜৬ষ্ট ধাপ𒆜


IMG_20231127_131545.jpg


এবার কাঁচির সাহায্য খুব সাবধানে কেটে নেবো।


𒆜৭ ম ধাপ𒆜


IMG_20231127_131603.jpg


এখন প্রথমে একটি অংশ আস্তে করে খুলে নিলাম।এই অবস্থায় তাড়াহুড়ো করলে ছিঁড়ে যেতে পারে।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20231127_131715.jpg


সবশেষে এবার সম্পূর্ণ নকশা খুলে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা।


IMG_20231127_235221.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই নকশার প্রতিটা ধাপ চেষ্টা করেছি সুন্দর ভাবে তুলে ধরার জন্য। আমার তৈরি করা নকশা আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর ভাবে ফুলের নকশা তৈরি করেছেন আপু। এই ধরনের নকশাগুলো তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগে। তবে ভাঁজ দেবার সময় এবং কাটার সময় বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। আপনি বেশ নিখুঁতভাবে নকশাটি তৈরি করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু ভাঁজ দেওয়ার সময় আর কাটার সময় সাবধানে কাটতে হয়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

প্রতিনিয়ত আপনার দারুন দারুন কাজ গুলো দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি টাইটেল দেখেই বুঝতে পেরেছি, আজকে আপনি ফুলের নকশা তৈরি করবেন।আমি তো প্রথমে অন্য কিছু ভেবেছিলাম তারপর দেখতেছি এত সুন্দর করে আপনি নকশাটি সম্পন্ন করেছেন । প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং মাঝে মাঝেই আপনি এরকম আর্ট শেয়ার করবেন আশা করি। আপনার উপস্থাপনা করার মাধ্যম গুলি খুবই সুন্দর ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর একটি ফুলের নকশা তৈরি করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার কাজগুলো ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুলের নকশা প্রস্তুত করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার কাছে বেশ ভালো লাগলো।
বিশেষ করে নকশার কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে নকশার কালার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। কাগজগুলো যখন কাইচি দিয়ে কাটা হয় তখন বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি প্রায় সব সময়ে রঙিন কাগজ দিয়ে নতুন নতুন নকশা তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন। আপনার শেয়ার করা প্রতিটি নকশাই আমার কাছে অনেক ভালো লাগে। যেমন আজকের নকশাটিও কিন্তু দারুন ছিল। এত সুন্দর করে নকশাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে আমার নকশা ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন আপনি। এ ধরনের নকশাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হলুদ রঙের নতুন রঙিন কাগজ দিয়ে এই ফুলটি তৈরি করা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দেখতে একটি নকশা তৈরি করে দেখিয়েছেন। আসলে প্রথমে আমি থাম্বনেল দেখে এটাকে অন্য কিছু ভেবেছিলাম কিন্তু পরে দেখি আপনি কাগজ কেটে সুন্দর নকশাটি তৈরি করেছেন। সত্যি আপনার রঙিন কাগজ কেটে তৈর করা নকশা টি দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর নকশা তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ফুলের নকশা খুবই অসাধারন লাগতেছে আপু। এধরনের কাজ গুলো নিখুঁত ভাবে করতে হয়। একটু ভুল হলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। অনেক ধৈর্য্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

হ্যা ভাইয়া একটু ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজের ফুলের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজ ফুলের নকশা করে শেয়ার করলেন। আপনি ধাপগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। এ ধরনের নকশা গুলো খুব সাবধানে করতে হয়।নয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করলেন। ধন্যবাদ আপু সুন্দর এই ফুলের নকশাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু এই নকশা কাঁটার সময় সাবধানে কাটতে হয় তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago (edited)

রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে সুন্দর ফুলের নকশা করেছেন দেখতে বেশ ভালো লাগছে আপু। অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ কেটে এ নকশাটি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63924.92
ETH 1657.91
USDT 1.00
SBD 0.42