🦋রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি🦋

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ গ্ৰামে যাবো বলে এই সপ্তাহে অনেক ব্যস্ত ছিলাম। গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল। ছোট বাচ্চা থাকলে কোথাও যাওয়ার সময় কত কিছু সাথে নিতে হয় তা শুধু যাদের বাচ্চা আছে তারা ভালো বুঝে। এত কিছুর মাঝে বসে চিন্তা শুরু করলাম কি পোস্ট করবো। এরপর গতকাল রাতে বসে কিছুদিনের জন্য কয়েকটি পোস্ট রেডি করে নিলাম। জানেনই তো কোথাও গেলে আঁকাআঁকি করতে সমস্যা হয়ে পড়ে। তাই কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। তারজন্য গতকাল বসে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি বানিয়েছি।


IMG_20240102_003255.jpg


তাড়াহুড়োর মধ্যে কি বানিয়েছি নিজেও জানি না। আমার মনে হচ্ছে এই প্রজাপতি তেমন বেশি ভালো হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করতে চলে আসি। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় জানা ছিল না। এই প্লাটফর্মে জয়েন হয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক জিনিস দেখতে পেলাম। এছাড়া রঙিন কাগজের জিনিস গুলো দেখতেও খুব সুন্দর লাগে।


ছোট একটা জিনিস বানালে আর তার কালার ঠিক মতো নির্বাচন করতে পারলে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আমরা অনেক সময় মনে করি এই কাজটা কঠিন, হয়তো অন্য কাজ সহজ হবে কিন্তু না সব কাজই কঠিন আবার সব কাজই সহজ। তবে কাজকে ভালোবেসে করলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। যেকোনো কাজ করতেই সময় আর ধৈর্য্যর প্রয়োজন। এই দুটো ছাড়া কখনও কাজে সফলতা আনা সম্ভব নয়। যাই হোক রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার এই অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240101_190137.jpg


১. রঙিন কাগজ

২. গাম

৩. কাঁচি

৪. লাল সাইন পেন

৫. পেন্সিল


প্রজাপতি বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜



প্রথমে রঙিন কাগজ কেটে ছোট করে নিলাম। তারপর লম্বা ভাবে ভাঁজ করে নেব।


𒆜২য় ধাপ𒆜



এবার আবারও ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে একটি প্রজাপতি এঁকে নেব।


𒆜৩য় ধাপ𒆜



এখন কাঁচি দিয়ে সুন্দর করে প্রজাপতির ডিজাইন কেটে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜



এবার লাল কালার সাইন পেন দিয়ে প্রজাপতির গায়ে ফোঁটা ফোঁটা দিয়ে নেবো।


𒆜৫ম ধাপ𒆜



এবার গাম দিয়ে একটি প্রজাপতি আরেকটির উপর লাগিয়ে নেবো।


𒆜শেষ ধাপ𒆜


CamScanner 01-02-2024 00.29.jpg


CamScanner 01-02-2024 00.27.jpg


CamScanner 01-02-2024 00.25.jpg


CamScanner 01-02-2024 00.24.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

প্রজাপতির অরিগ্যামি দেখতে অসাধারন লাগতেছে আপু। প্রজাপতি আমার খুব পছন্দের প্রানি। রঙিন কাগজ এর উপরে দাগ দেওয়ার কারনে দেখতে বেশি আকর্ষণীয় লাগতেছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া সাইন পেন দিয়ে প্রজাপতির গায়ে ফোঁটা ফোটা করে নেওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

আপু আপনি গ্রামের বাড়ি যাবেন তাই বেশকিছু পোস্ট রেডি করে গেলেন।আসলে বাচ্চা নিয়ে কোথাও গেলে এ ধরনের ডাই আর আর্ট পোস্ট কষ্টসাধ্য হয়ে যায়। আপনার রঙিন কাগজ দিয়ে বানানো প্রজাপতিটি দারুন হয়েছে। আপনি সাইন পেন দিয়ে ফোটা দেয়াতে আরো বেশি ভালো লেগেছে । এই কাজগুলো ধৈর্য ধরে করতে হয়।ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু বাচ্চাদের নিয়ে কোথাও গেলে এই কাজগুলো করতে একটু সমস্যায় পড়তে হয়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজকে খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন৷ এটিকে দেখতে একদমই অসাধারণ দেখা যাচ্ছে। এর মধ্যে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন সেগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে৷

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি পোস্টটি দেখে খুব ভালো লাগলো। সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে এবং এগুলো দেখতে অনেক চমৎকার লাগে। যদিও সময় সল্পতার কারণে রঙিন কাগজের কাজ তেমন একটা করা হয় না, তবে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

এই কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আশা করি আপনিও খুব তাড়াতাড়ি রঙিন কাগজের জিনিস শেয়ার করবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

কোথাও ঘুরতে যাওয়ার আগে দেখছি সকলেই পোস্ট রেডি করে রাখে। আসলেই কোথাও ঘুরতে গেলে পোস্ট করার সময় হয়ে ওঠে না তাই আগে থেকেই পোস্ট রেডি করে রাখি আমিও। রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো, এ ধরনের রঙিন কাগজের প্রজাপতি কমিউনিটিতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রজাপতির অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া কোথাও ঘুরতে গেলে পোস্ট করতে সমস্যা হয়ে পড়ে তাই রেডি থাকলে সুবিধা হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আসলে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়। বাচ্চা থাকলে অনেক কিছু সাথে নিয়ে যাওয়া লাগে এটা ঠিক। আসলে আপু আমি বুঝি এই বিষয়টা কারণ আমারও একটা ছোট বাচ্চা রয়েছে। কোথাও যাওয়ার আগে আমি নিজেও চেষ্টা করি কয়েকটা পোষ্ট রেডি করে নেওয়ার। আসলে আমি এমনিতেও কয়েকটা পোস্ট আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করি। আপনি যাওয়ার আগে পোস্ট কয়েকটা রেডি করে নিয়েছেন দেখে ভালো লাগলো। খুবই সুন্দর একটা কালারফুল প্রজাপতি তৈরি করেছেন যেটা দেখতে ভালো লাগতেছে। ফোঁটা গুলো দেওয়ার কারণে বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগছিল।

 3 years ago 

হ্যাঁ আপু আপনিও আগে থেকে কিছু পোস্ট রেডি করে রাখেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা অরিগামি পোস্ট বিভিন্ন সময় আমরা দেখে থাকি আমাদের কমিউনিটিতে।
তবে আপনার পোস্টটি আমার কাছে ইউনিক মনে হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে প্রজাপতি র।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো অনেক সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার এই পোস্ট ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু এই ধরনের জিনিস তৈরি করার ক্ষেত্রে কালার নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে কালার নির্বাচন করা যায় তাহলে এটা দেখতে খুবই ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির এই অরিগমি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া কালার নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমি তো সবসময়ই আগের থেকে পোস্ট রেডি করে নেওয়ার চেষ্টা করি‌। তাহলে পরবর্তীতে কোন সমস্যা হলে আর কোন ঝামেলা পোহাতে হয় না। আজকে আপনি অনেক সুন্দর ভাবেই প্রজাপতির অরিগ্যামীটা তৈরি করলেন যেটা খুব দারুণ লাগতেছে। প্রথমে সুন্দরভাবে প্রজাপতি তৈরি করেছেন, তারপরে আবার কলম দিয়ে ফোটা দিয়েছেন, যেটা আরও বেশি সুন্দর হয়েছে। এই ধরনের প্রজাপতি তৈরি করে ঘরের দেয়ালে লাগালেও সুন্দর লাগবে।

 3 years ago 

ভাইয়া আগে থেকে রেডি করে রাখলেই ভালো হয় তাহলে তেমন বেশি সমস্যা হয় না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37