গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

শুভ রাত্রি বন্ধুরা,


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি ডাই প্রজেক্ট। আমাদের সবার একটা স্বপ্ন থাকে আর তা হলে গ্ৰামের প্রাকৃতিক পরিবেশে গাছপালা ঘেরা খুব সুন্দর একটি বাড়ি করার। সেই বাড়ি নিজের মতো করে সুন্দর ভাবে সাজিয়ে তোলার। আমরা যখন সেই স্বপ্ন পূরণ করতে যাই তখন প্রথমে আগে একটি বাড়ির একটি মডেল তৈরি করি। আমি তেমনি একটি মডেল তৈরি করেছি। যদি কারো এমন স্বপ্ন থেকে থাকে তাহলে আমার এই মডেল কাজে লাগিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করে নিতে পারেন। বাড়ি যখন গ্ৰামে হবে তখন অবশ্যই তা গাছপালা দিয়ে সুন্দর ভাবে সাজানো থাকবে। এমন সুন্দর একটি বাড়িতে বসবাস করতে খুব ভালো লাগবে।


1000038767.jpg


1000038770.jpg


আমার আজকের ডাই প্রজেক্ট দেখেই বুঝতে পারছেন কতটা সময় লেগেছে। সেই কথা না হয় নাই বা বললাম। যখন কোনো কাজ মন থেকে পরিশ্রম দিয়ে করা হয় তখন সেটা অবশ্যই সুন্দর হবে। আমার এই ডাই সম্পূর্ণ হবার পর আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। এমন একটি বাড়ি তৈরি করতে পারলে খুব ভালো হতো। এই ধরনের কাজ করতে আমি সবসময়ই পছন্দ করি। তাইতো সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার। কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।



প্রয়োজনীয় উপকরণ:


1000038772.jpg


১. কাটুন পেপার

২. গাম

৩. রঙিন কাগজ

৪. কাঁচি

৫ . নিউজ পেপার

৬. পোস্টার রং

৭. তুলি


ডাই তৈরির করার ধাপ নিচে দেওয়া হলো----

✠ ১ম ধাপ✠



প্রথমে আমি ৮সে. মি. করে কাটুন পেপার ঘরের আকৃতি করে কেটে নিলাম। এরপর প্রতিটা মিল করে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ ঘর কালার কালার করে নিলাম।



✠২য় ধাপ✠



এরপর কালো কালার দিয়ে দেয়াল এঁকে নিলাম। এবার কালো কালার দিয়ে দরজা জানালা দিয়ে দিলাম।



✠৩য় ধাপ✠



এখন কাটুন পেপার দিয়ে ঘরে চাল বানিয়ে নিলাম। এরপর কালার করে নিয়েছি। এবার ঘরের উপরে গাম দিয়ে লাগিয়ে নিলাম। এভাবে দু'টো ঘর বানিয়ে নিলাম।



✠৪র্থ ধাপ✠



এখন ঘরের সাইজ অনুযায়ী কাটুন পেপার ও রঙিন কাগজ কেটে নিলাম। এরপর গাম দিয়ে দু'টো লাগিয়ে নিয়েছি। এবার ঘর এর মধ্যে গাম দিয়ে বসিয়ে দিলাম।



✠৫ম ধাপ✠



এবার সবুজ পেপার কেটে ভাঁজ করে চিকন চিকন করে কেটে নিলাম। তারপর খুলে নিলাম। এবার গাম দিয়ে দু'পাশ লাগিয়ে নিয়েছি। এরপর প্যাঁচিয়ে প্যাঁচিয়ে ছোট ছোট গাছ বানিয়ে নেব।



✠ ৬ষ্ট ধাপ✠



এখন কয়েকটি রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিলাম। এরপর একটি একটি করে গাছের মধ্যে ফুলের মতো লাগিয়ে নিয়েছি। তারপর প্রতিটা গাছ ঘরের কোণায় লাগিয়ে নিলাম।



✠৭ম ধাপ✠



এবার একটি বড় কাটুন পেপার নিয়ে সবুজ ও হলুদ মিলিয়ে কালার করে নিলাম। এরপর প্রতিটা ঘর কাটুন পেপারের উপর বসিয়ে দিলাম।



✠৮ম ধাপ✠



এখন সবুজ কালার পেপার ভাঁজ করে উপরের দিকে পাতা আকৃতি করে অল্প কেটে নিলাম। এরপর কিছু স্টিক বানিয়ে পাতার মধ্যে গাম দিয়ে লাগিয়ে নিলাম।



✠৯ম ধাপ✠



এবার নিউজ পেপার দিয়ে স্টিক বানিয়ে নিলাম। এরপর পাতা গুলো গাম দিয়ে লাগিয়ে কিছু স্টিক লাগিয়ে গাছের মতো বানিয়ে নিলাম। এরপর কালার করে নিয়েছি। তারপর গাছটিকে ঘরের পাশে লাগিয়ে নিলাম।



✠১০ম ধাপ✠



এবার ক্লে এর সাহায্যে ছোট একটি পুকুর বানিয়ে লাগিয়ে নিলাম।



✠ শেষ ধাপ✠



সবশেষে সবুজ কালার ওলের সুতা কুঁচি কুঁচি করে কেটে ঘাসের মতো বানিয়ে নিলাম। এরপর সব জায়গা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এভাবেই শেষ হলো আমার আজকের গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি। এবার বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নেবো।



✠ফাইনাল আউটপুট✠


1000038769.jpg


1000038768.jpg


1000038771.jpg


এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। বন্ধুরা, আজকে শেয়ার করা গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ♥️।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

ভাইরে ভাই। একেই বলে ক্রেয়েটিভিটি। আপনি কিন্তু বেশ দক্ষতার সাথে আজকের ডাইটি তৈরি করেছেন্। বেশ সময়ও লেগেছে এটা বুঝা যাচ্ছে। আপনার আজকের এই পোস্ট দেখে কিন্তু মনে হচ্ছে একটি সত্যিকারের গ্রাম। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লেগেছিল আর যখন আপনাদের কাছ থেকে এমন প্রশংসা পাচ্ছি তখন খুব ভালো লাগছে। ধন্যবাদ।

 last year 

দারুন একটি দৃশ্য তৈরি করলেন আপু আপনি। দেখতেই খুবই চমৎকার হয়েছে। গ্রামের বাড়ির এত সুন্দর একটি মডেল আপনি বিভিন্ন দৃশ্যের মাধ্যমে তৈরি করলেন। ভিন্ন ভিন্ন দৃশ্যের মাধ্যমে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আপনি ফুটিয়ে তুললেন। যেখানে গ্রামের পরিবেশে যে দৃশ্যগুলো থাকার কথা আপনি সবগুলোই রাখলেন।

 last year 

আপু চেষ্টা করেছি গ্ৰামের প্রতিটা জিনিস রাখার আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আমি কোন মডেল দেখছি নাকি সত্যি কোন গ্রামে বসে আছি তাই ভাবছি। এত সুন্দর করে কেউ গ্রামের মডেল তৈরি করতে পারে তা আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখে নিলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপু আপনার গ্রামের বাড়ির মডেল। জাস্ট চোখ ফেরাতে পারছি না।

 last year 

আপু ধরে নেন একটা গ্ৰাম দেখছেন আর আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সময় নিয়ে এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট তৈরি করলেন। দেখে সত্যিই অনেক ভালো লাগলো।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

এত চমৎকার একটি ডাই তৈরি করেছেন আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামের বাড়ির কত সুন্দর একটি দৃশ্য আপনি ডাই এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ দারুন ভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনার পোস্ট এক কথায় অসাধারণ হয়েছে আপু। সত্যি এরকম ডাই বানানো মুখের কথা না। এ পিছনে আপনার ধৈর্য এবং পরিশ্রম অনেক। সুন্দর একটি ডাই আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই ডাই প্রজেক্ট বানাতে যেমন প্রচুর পরিশ্রম লেগেছে তেমনি সময় ও লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

রঙিন কাগজ ও বেশকিছু উপকরন দিয়ে আপনি আজ গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি করেছেন আপু।অনেক সুন্দর হয়েছে আপনার এই ডাই পোস্টটি।অনেক ধন্যবাদ আপু সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওরে বাবা পুরো একটি গ্রাম তৈরি করে ফেলেছেন দেখছি।এক কথায় অসাধারণ হয়েছে।এরকম দক্ষতা সত্যিই প্রশংসনীয়।দুর্দান্ত এই ডাই প্রজেক্ট আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাদের কাছ থেকে এভাবে প্রশংসা পেলে খুব ভালো লাগে। ধন্যবাদ প্রশংসা করার জন্য।

 last year 

কাগজ কেটে ছোট ছোট তিনটি ঘর তৈরি করেছেন সেই সাথে সবুজ কাগজ দিয়ে গাছ তৈরি করেছেন যেটা এই গ্রামের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে গ্রামের বাড়ির সুন্দর মডেল কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

গ্ৰামের বাড়ির সুন্দর একটি মডেল তৈরি করেছেন। আপনি একটা গ্ৰাম বানিয়ে ফেলেছেন দেখছি। আপনার প্রতিভা আছে বলতে হবে। আপনার তৈরি করা গ্ৰামের বাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। এতো সুন্দর একটি পোস্ট আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার কাছ থেকে এমন উৎসাহ পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ডাই তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ডাই পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ডাই তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের ডাই তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 61583.79
ETH 1637.38
USDT 1.00
SBD 0.41