আর্ট || 🐠সাগরে মাছ লাফানোর দৃশ্য আর্ট🐠

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আপনা সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

IMG_20240303_015455.jpg
IMG_20240303_015628.jpg


বন্ধুরা , আজকের ব্লগে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। এটি একটি ভিন্ন ধরনের আর্ট। আপনারা সবাই জানেন যে, আমি বিভিন্ন ধরনের আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। আমি আমার অবসর সময়ে বিভিন্ন ধরনের আর্ট করে থাকি। তবে আর্ট করার ক্ষেত্রে আমি সাদা কালো এবং রঙ্গিন আর্ট দু'টোই করে থাকি। যাইহোক, আজকে আপনাদের সাথে সাগরে মাছ লাফানোর দৃশ্য আর্ট শেয়ার করতে চলে এসেছি। আর্ট করতে সবসময়ই যথেষ্ট সময়ের প্রয়োজন। তবে আমি এই ধরনের আর্ট করার ক্ষেত্রে সময়ের কথা বিবেচনা করি না। সময় বেশি গেলেও আমি নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করি।


যতবেশি সময় নিয়ে কাজ করবেন দেখবেন আপনার কাজ তত বেশি সুন্দর হবে। বিশেষ করে আর্ট করার ক্ষেত্রে সময় বেশি নিয়ে ঠান্ডা মাথায় করা ভালো। এতে করে আপনার আর্ট ফুটিয়ে তোলতে সহজ হবে। তাড়াহুড়ো করে খাবার খাওয়া যেমন ভালো নয় তেমনি কাজ করাও ভালো নয়। কাজ ছোট হোক কিংবা বড় হোক গুরুত্ব সহকারে মন দিয়ে করলে সবসময়ই ভালো হয়। আজকের এই আর্ট আমার মনের মতো করে সাজিয়েছি। মাছটি কে রঙিন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। যাই হোক অনেক কথা বলেছি চলুন ধাপ গুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240101_214829.jpg


● সাদা আর্ট পেপার

● সাইনপেন

● পেন্সিল

● রাবার

● কম্পাস


১ম ধাপ



প্রথমে কম্পাস দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নেবো।‌ এরপর মাঝখানে দাগ টেনে নেবো।



২য় ধাপ



এবার সাগরের মধ্যে পানির ঢেউ এঁকে নেব।



৩য় ধাপ



এখন একটি পেন্সিল দিয়ে মাছ এঁকে নেব।



৪র্থ ধাপ



এবার কালো কলম দিয়ে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।



৫ম ধাপ



এখন পানি সুন্দর ভাবে কালার করে নেব।



৬ষ্ট ধাপ



এবার মাছের পাখা কালার করে নেব।



শেষ ধাপ



সবশেষে এবার সম্পূর্ণ মাছ সুন্দর ভাবে কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের সাগরে মাছ লাফানোর দৃশ্য আর্ট।


CamScanner 03-01-2024 01.56.jpg


CamScanner 03-01-2024 01.58.jpg


IMG_20240301_020248.jpg


সবশেষে আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আজকে আপনিও দেখতেছি রং কলম দিয়ে খুব সুন্দর একটি আর্ট করলেন। দেখে কিন্তু মনে হচ্ছে মাছটি যেন সত্যি সত্যি লাফ দিচ্ছে। এ ধরনের আর্টগুলো করতে কিন্তু বেশ অনেক সময় দিয়ে করতে হয়। তাছাড়া অনেক ধৈর্য ধরেও করতে হয়। আমার নিজের কাছেও এই ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ধাপে ধাপে আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মনে হচ্ছে মাছটি একুরিয়ামের ভেতর থেকে লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক সুন্দর করে আপনি এই মাছটা অংকন করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। সত্যি অনেক বেশি কিউট লাগছিল মাছটাকে দেখতে। আপনি সাদাকালো এবং রঙিন আর্ট সবকিছুই করেন দেখে খুব ভালো লাগে। সাগরে মাছ লাফানোর দৃশ্যটাকে আপনি এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, এটা দেখে আমার কাছে ভালো লেগেছে। দৃশ্যটা আসলেই সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর এবং মনোমুগ্ধকর আর্ট সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সাগরে মাছ লাফানোর দৃশ্য চিত্র অঙ্কন করার ক্ষেত্রে মাছের চিত্র অঙ্কন এবং সাগরের চিত্র অঙ্কন উভয় দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। একই সাথে মাছের চিত্রে রং করে দেওয়াটা খুবই চমৎকার হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই সব ধরনের কাজে খুবই দক্ষ। আপনি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে থাকেন। আজকে সমুদ্রের সামুদ্রিক মাছ লাফানোর দৃশ্য খুব সুন্দরভাবে অঙ্কন করলেন। দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে কালার করায় এর সৌন্দর্য ফুটে উঠেছে। এই ধরনের কাজ দেখতে অনেক ভালো লাগে। যেটা আপনারা অনেক বড় ক্রিয়েটিভিটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

সাগরে মাছ লাফানোর দৃশ্য আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনি কিন্তু খুবই চমৎকার আর্ট তৈরি করেন। আজকে আপনি খুবই ভিন্ন ধরনের একটি আর্ট তৈরি করেছেন। আপনার এই আট আমার কাছে ইউনিক লেগেছে। সাগরের মধ্যে মাছ লাফানো এই দৃশ্যটি খুবই চমৎকারভাবে আপনি একে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার এই আর্ট ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। আসলে আপনার চিত্র অংকন গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। সাগরের মাছ লাফাচ্ছে এই দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে দারুন ভাবে সাগরে মাছ লাফানোর দৃশ্য আর্ট করেছেন। আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের আর্ট গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। কালার কম্বিনেশনেও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ মাছের চিত্র অঙ্কনের ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট সবসময়ই আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

যে কোন কাজই সময় নিয়ে ধীরে সুস্থে করলে কাজটি বেশ নিখুঁত হয় ।আপনার আজকের আর্ট টি বেশ চমৎকার হয়েছে। সাগরে মাছ লাফানোর দৃশ্য টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু যেকোনো কাজ সময় নিয়ে করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সাগরে একটি মাছ লাফানোর আর্ট করেছেন।রংটা চয়েজ করেছেন দারুণ যে কারনে দেখতে আরো সুন্দর লাগছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য করে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38