পেইন্টিং এর মাধ্যমে ফুল গাছের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।


আজ আপনাদের সাথে একদম অন্যরকম একটি ওয়ালমেট নিয়ে চলে এসেছি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব ভালো লাগলো। যেকোনো ধরনের ওয়ালমেট দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ওয়ালমেট গুলো যেনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার কাছে আর্ট করার পাশাপাশি ওয়ালমেট বানাতেও খুব ভালো লাগে। আজকের ওয়ালমেট একটু ভিন্ন ভাবে সাজিয়েছি তাই দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো।


IMG_20240429_132015.jpg


ফুল পাতা দিয়ে সাজানো এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেট বানাতেও আমার মোটামুটি সময় লেগেছিল। এই কাজগুলো যত বেশি সময় দিয়ে করা হয় তত বেশি সুন্দর হয়। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে যেনো ওয়ালমেট শেয়ার করা যায়। এখানে অনেকে রয়েছেন যারা খুব সুন্দর সুন্দর ওয়ালমেট শেয়ার করে। তাদের গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি নিজে বানাতেও খুব ভালো লাগে। তাহলে চলুন ওয়ালমেট বানানোর ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240404_150609.jpg


১. কাটুন পেপার

২. পোস্টার রং

৩. তুলি


ওয়ালমেট বানানোর ধাপসমূহ---

🖌️১ম ধাপ🖌️


IMG-20240406-WA0078.jpg


প্রথমে কাটুন পেপার গোল করে কেটে নেবো। এরপর কালো পোস্টার রং দিয়ে কালার করে নেব।



🖌️২য় ধাপ🖌️



এবার সাদা পোস্টার রং দিয়ে গাছ এঁকে নেব।



🖌️৩য় ধাপ🖌️



এবার গাছে হলুদ ও লাল রং দিয়ে ফুল এঁকে নেব।



🖌️৪র্থ ধাপ🖌️



এরপর সবুজ রং দিয়ে পাতা এঁকে নেব।



🖌️৫ম ধাপ🖌️



তারপর গাছের নিচে ঘাস ও ঘাসফুল এঁকে নেব।



🖌️ ফাইনাল আউটপুট 🖌️


IMG_20240429_182004.jpg


IMG_20240429_181932.jpg


ওয়ালমেটের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা ওয়ালমেট টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন আপু পেইন্টিং এর মাধ্যমে। সত্যি এই ধরনের ওয়ালমেট ঘরে টাঙ্গিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আমার তো ওয়ালমেট টাঙ্গিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। যদি হয় হাতের করা এমন সুন্দর কালারিংপেইন্টিং তাহলে তো আরো অনেক ভালো লাগবে। আপনি অনেক সুন্দর করে ফুল গাছের পেইন্টিং করলেন। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি পেইন্টিং ওয়ালমেট প্রস্তুত করেছেন সত্যি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
বিশেষ করে কালার কম্বিনেশন এর কথা যদি বলতে যাই তাহলে তো একশো একশ।
ঘরের দেয়ালে দেখতে বেশ সুন্দর লাগছে।
এত সুন্দর একটি সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঘরের দেয়ালে লাগালে খুব সুন্দর লাগবে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। পেইন্টিং এর সাহায্যে এই সুন্দরময় ফুলের ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার দক্ষতা সত্যি অসাধারণ, শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনেক কিছুতে দক্ষতা রয়েছে। আর এ দক্ষতার ঝুড়ি থেকে আজকে আপনি পেইন্টিং এর মাধ্যমে ফুলগাছের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটু দেখতে বেশ সুন্দর হয়েছে। আর ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করার। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো দেখছি আজকে আপু একের মধ্যে দুই করে ফেলেছেন। পেন্টিং এর সাহায্যে আপনি খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন পেইন্টিং ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফুল গাছের ওয়ালমেট দেখতে আমার কাছে দারুন লাগছে। দেখে মনে হচ্ছে অনেক সময় ও ধৈর্য নিয়ে আপনি এই ওয়ালমেটটি তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অলমেট্রির নিচের অংশে ঘাস ও ঘাস ফুল তৈরি করে দেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন সুন্দর একটি ওয়ালমেট দেখে সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার কাছে আমার এই ওয়ালমেট এত ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে আমার কাছেও খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ফুল গাছের ওয়ালমেট ভিন্ন রকম ভাবে তৈরি করেছেন। বিভিন্ন ধরণের রং এর কারনে ফুল গুলো দেখতে ও অনেক আকর্ষণীয় লাগতেছে। আপু আপনি কিন্তু এধরনের কাজ গুলো অনেক সুন্দর ফুটিয়ে তুলতে পারেন। এর আগে ও আপনার মাধ্যমে বিভিন্ন ধরণের পেইন্টিং এবং আর্ট পোস্ট দেখেছিলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার এই ধরনের কাজগুলো ভালো লাগে জেনে খুব খুশি হলাম। সব সময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল গাছের পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে আপু। বিভিন্ন কালার দিয়ে আর্ট করার কারণে অনেকটা কালারফুল লাগছে দেখতে। ঠিক বলেছেন এই পেইন্টিং গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলেও বেশ ভালো লাগে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আর্ট ক্রাফট এইসব শৈল্পিক কাজ যত সময় নিয়ে করা যায় ঐগুলো তত সুন্দর হয়। ফুল গাছের পেইন্টিং করে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট টা খুবই সুন্দর লাগছে। পাশাপাশি অনেক সুন্দর করেছেন আর্টটা। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই কাজগুলো যত সময় নিয়ে করা হবে ততই দেখতে সুন্দর দেখাবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পেন্টিং এর মাধ্যমে ফুল গাছের ওয়ালমেট দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার কাছে পেইন্টিং এর মাধ্যমে ওয়ালমেট দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37