আর্টিফিশিয়াল ও মাটির তৈরি ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সাথে অন্যরকম ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। আমার কাছে এখন ফটোগ্রাফি পোস্ট করতে অনেক ভালো লাগে। তার জন্য প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি শেয়ার করা হয়। ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। তারজন্য সবসময় চেষ্টা করি আমার ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা আনার জন্য। আজকে কতগুলো আর্টিফিশিয়াল ও মাটির তৈরি ফলের ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি। দু'টো ফল দেখতে প্রায় একই রকম। এছাড়া এই ফলগুলো দেখতেও খুব সুন্দর লাগে।

IMG_20231211_013617.jpg


Location


প্রতিটা ফটোগ্রাফি অনেক আগে করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। মার্কেটে কিছু আর্টিফিশিয়াল ফুল কিনতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। এত সুন্দর ফল দেখে চুপ করে থাকতে পারিনি তাই চেষ্টা করেছি সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করার। আমরা এমন একটি প্লাটফর্মে যুক্ত হয়েছি যেখানে সবারই ফটোগ্রাফি করার ইচ্ছে জাগে। তবে সুন্দর কিছু দেখলে এখন ফটোগ্রাফি করে সবার সাথে শেয়ার করে নিতে অনেক ভালো লাগে। তারজন্য ভালো কিছু পেলেই ফটোগ্রাফি করার নেশা জাগে। আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি করতে পারি কিনা জানিনা তবে চেষ্টার কোনো ক্রটি রাখি না। যাই হোক তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।


📸ফটোগ্রাফি-১📸


CamScanner 12-11-2023 01.30.jpg


Location


প্রথমে আপনাদের দেখাবো আর্টিফিশিয়াল ফল আপেলের ফটোগ্রাফি‌। এই ফল দেখে একদম বাস্তবের মতোই দেখাচ্ছিল। আপেলের কালার খুবই সুন্দর ছিল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে আপেল গুলো ঝুলে থাকতে দেখে মুগ্ধ হয়ে গেলাম।


📸 ফটোগ্রাফি-২ 📸


CamScanner 12-11-2023 01.30 (1).jpg


Location


এবার দেখাবো আর্টিফিশিয়াল ফল কমলার ফটোগ্রাফি। কমলা দেখে তো আমি ভেবেছিলাম সত্যি মনে হয় কমলা। কিন্তু যখন হাত দিয়ে ধরলাম তখন বুঝতে পারলাম এগুলো আর্টিফিশিয়াল কমলা। আমি ঘর সাজানোর জন্য এই কমলার ছড়া কিনে আনি এবং ঘরে লাগানোতে খুব ভালো লেগেছে।


📸 ফটোগ্রাফি-৩ 📸


CamScanner 12-11-2023 01.31.jpg


Location


এবার আপনাদের দেখাবো আর্টিফিশিয়াল ফল স্ট্রবেরির ফটোগ্রাফি। বাস্তবের স্ট্রবেরি ফল দেখতে যেমন আর্টিফিশিয়াল গুলো ও দেখতে ঠিক একই রকম। তারা এত সুন্দর ভাবে ঝুলিয়ে রেখেছে দেখতে অনেক ভালো লাগে।


📸 ফটোগ্রাফি- ৪ 📸


CamScanner 12-11-2023 01.28.jpg


Location


এবার দেখাবো আর্টিফিশিয়াল লেবুর ফটোগ্রাফি। আমার তো লেবু দেখে ছিঁড়ে নিয়ে আসতে ইচ্ছে করছিলো। মনে হচ্ছিল যেন গাছের ডালে লেবু ঝুলে রয়েছে। লেবুর কালার একদমই অরজিনাল লেবুর মতোই।


📸 ফটোগ্রাফি-৫ 📸


CamScanner 12-11-2023 01.29.jpg


Location


এবার দেখাবো আর্টিফিশিয়াল পাঁকা মরিচ এর ফটোগ্রাফি। মরিচগুলো দেখতে আরও বেশি সুন্দর। মরিচের কালার একদম লাল হওয়ায় দেখে মনে হচ্ছে খেতে অনেক ঝাল হবে।


📸 ফটোগ্রাফি-৬ 📸


CamScanner 12-11-2023 01.32.jpg


Location


এবার দেখাবো নাম না জানা মাটির ফলের ফটোগ্রাফি। এই ফলের নাম জানা নেই। তবে দেখতে খুব সুন্দর। এই ফলগুলো অনেক সময় ঝুড়িতে সাজিয়ে রাখা হয়।


📸 ফটোগ্রাফি-৭ 📸


CamScanner 12-11-2023 01.32 (1).jpg


Location


সবশেষে আবারও দেখাবো নাম না জানা মাটির ফলের ফটোগ্রাফি। এই ফলগুলোও দেখতে খুব সুন্দর। এই ফলে দুটো কালার রয়েছে লাল আর হলুদ। এই ফলের গায়ে কেমন জানি ফোঁটা ফোঁটা চিহ্ন দেওয়া রয়েছে। এই ধরনের ফলগুলো দিয়ে টেবিল সাজালে দেখতে অনেক ভালো লাগে।


এই হলো আমার আজকের আর্টিফিশিয়াল ও মাটির তৈরি ফলের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।



পোস্টের বিবরণ

ডিভাইসের নামvivo y16
ফটোগ্রাফার@tanjima
ক্যাটাগরিফটোগ্রাফি

IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

আর্টিফিশিয়াল ও মাটির তৈরি ফলের ফটোগ্রাফিগুলো দেখে খুব ভালো লাগলো আপু। এগুলো বাসায় সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু এই ফলগুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুব ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আর্টিফিশিয়াল জিনিসের সাথে মাটির ফলক গুলো একত্রিত করলে সেগুলো সুন্দর একটা জিনিসের উপর তৈরি হয়ে যায়। বর্তমান সময়ে এই ধরনের মৃৎশিল্প গুলো যেন অনেকটাই কমে গিয়েছে। আপনাকে হারিয়ে যাওয়া সেই শিল্পটা আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আর্টিফিশিয়াল ফলগুলো দেখে একদম বাস্তব মনে হচ্ছে। আমার কাছেও ভীষণ ভালো লাগলো, আপেল গুলি অনেক সুন্দর ভাবে ঝুলে আছে। স্ট্রবেরি ফটোগ্রাফি টা আমাকে মুগ্ধ করলো, আপনি লেবুর ফটোগ্রাফি করেছেন ও প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ছিল পাকাঁ মরিচের ফটোগ্রাফি টা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া স্ট্রেবেরি দেখতে সত্যিই খুব সুন্দর ছিল আর কাছ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। ধন্যবাদ।

 3 years ago (edited)

কথায় তো বলে যে নাচতে নাচতে নতূর্কী আর গাইতে গাইতে গায়কী। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন আপু। আপনি তো বেশ সুন্দর করে আজ আর্টিফিসিয়াল ফুল গুলোর ফটোগ্রাফি করে আমাদে সাথে শেয়ার করেছেন। দারুন ছিল আপনার আজকের আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

আপু চেষ্টা করি সুন্দর করার আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফল দেখে প্রথমে আমি ভেবেছিলাম বাস্তবের ফল৷ যেভাবে বাস্তবের ফলের সাথে আর্টিফিশিয়ালের ফলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে৷ সবগুলো ফটোগ্রাফির দিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করছে ৷ অসংখ্য ধন্যবাদ এরকম কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া এগুলো কাছে গিয়ে দেখলে আরও বেশি সুন্দর লাগে আর দেখতেও একদম বাস্তবের মতোই লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

প্রথমে আমি দেখে মনে ছিলাম বাস্তবের ফুল ফল। পরে দেখি টাইটেলে লিখেছেন আর্টিফিশিয়াল মাটির তৈরির ফলের ফটোগ্রাফি। তবে এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো যে এত চমৎকার হয় এর আগে আমি কখনো দেখি নাই। এত সুন্দর জিনিসগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনি এই ফলগলো প্রথম দেখেছেন আর ভালোও লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমানে আর্টিফিশিয়াল ফুল এবং ফল এগুলো দেখতে জীবন্ত গাছে ধরে থাকা ফল ও ফুলের মত। যে রকম দেখতে পাই ফল ফুল ঠিক তেমনি তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন দোকানে। সত্যিই আপনার ফটোগ্রাফির মাধ্যমে সে বিষয়টি দেখতে পেলাম আপু। যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সবাই রেখে দেয়। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফির সংগ্রহশালা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই ফলগলো দেখতে সত্যিই বাস্তবের মতোই দেখায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আর্টিফিশিয়াল ও মাটির তৈরি বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ আমি। আর্টিফিশিয়াল ফলগুলো দিয়ে যদি ঘর সাজানো হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর মাটির ফুল গুলো শোপিস হিসেবে ব্যবহার করলে দারুন হবে। এরকম জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজালে, ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। অনেকদিন আগে আর্টিফিশিয়াল ফুল কিনতে গিয়ে এগুলোর ফটোগ্রাফি করেছেন, এবং সবার মাঝে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

ভাইয়া আমি ঘর সাজানোর জন্য কমলা কিনে এনেছিলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আর্টিফিসিয়াল এবং মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর ফলের চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আসলে এরকম আর্টিফিশিয়াল ফল দিয়ে ঘর কিংবা অফিস সাজাতে বেশি ব্যবহার হয়। আর মাটির তৈরি ফলগুলো বাচ্চাদের খেলনা হিসেবে বেশি ব্যবহৃত হয়। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া মাটির ফল দিয়ে বাচ্চারা খেলতে গিয়ে ভেঙ্গে ফেলবে তাই এগুলো শোপিস হিসেবে ব্যবহার করলে বেশি সুন্দর দেখাবে। ধন্যবাদ।

 3 years ago 

মার্কেটে গিয়ে কিছু আর্টিফিশিয়াল ও মাটির তৈরি ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হতাম। মাটির তৈরি ফুলগুলো যে দেখতে এরকম সুন্দর হয় এর আগে কখনোই দেখেনি আপনার পোস্টের মাধ্যমে নতুন করে দেখতে পারলাম। দারুন ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন,শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এই ফলগুলো আমিও প্রথম দেখেছিলাম আর তাই শেয়ার করে নিলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38