সূর্যাস্তের সময় ডলফিন লাফানোর দৃশ্য পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20231210_013446.jpg


IMG_20231210_013635.jpg


আজ আবারও চলে আসলাম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। আজকে সূর্যাস্তের সময় ডলফিন লাফানোর দৃশ্য পেইন্টিং নিয়ে এসেছি। এই পেইন্টিং এ একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমার কাছে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই চেষ্টা করি পেইন্টিং শেয়ার করার। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব সুন্দর লাগে। তাই আজ এমনি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতে চলে এসেছি। এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। আমি চেষ্টা করেছি ডলফিনসহ সূর্যাস্তের দৃশ্য এই পেইন্টিং এর মধ্যে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। এই পেইন্টিং এর মধ্যে ডলফিন দেওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। আজকের পেইন্টিং একটু ভিন্ন করার চেষ্টা করেছি। এই পেইন্টিং এ সূর্যাস্তের সময় ডলফিনের খেলা করার দৃশ্যের জন্য আমার কাছে অনেক ভালো লাগে। অনেক কথা বলেছি চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231125_220711.jpg


১. সাদা আর্ট পেপার

২. মোম রং

৩. মাস্কিং টেপ

৪. টিস্যু পেপার

৫ পেন্সিল

৬. রাবার

৭. কম্পাস


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️



প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর কম্পাস দিয়ে নিচে অর্ধবৃত্ত এঁকে নেব।


☀️২য় ধাপ☀️



এবার হলুদ কালার মোম রং দিয়ে বৃত্তের পাশে কালার করে নেব।


☀️৩য় ধাপ☀️



এবার হলুদের চারপাশে কমলা রং দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।


☀️৪র্থ ধাপ☀️



এখন লাল কালার দিয়ে সুন্দর ভাবে কালার করে নেব।


☀️৫ম ধাপ☀️



এবার টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ রং সুন্দর ভাবে মিশিয়ে নেবো।


☀️৬ষ্ঠ ধাপ☀️



এরপর নিচের সাদা অংশে হলুদ কালার করে নেব।


☀️৭ম ধাপ☀️



এবার আবারও টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ রং সুন্দর ভাবে মিশিয়ে নেবো।


☀️৮ম ধাপ☀️



এখন লাল রঙ দিয়ে পানির মতো করে কালার করে নেব।


☀️৯ম ধাপ☀️



এখন কমলা রঙের পেন্সিল দিয়ে সূর্য কালার করে নেব।


☀️১০ম ধাপ☀️



এবার নিচের দুপাশে কালো কলম দিয়ে মাটির উঁচু টিলার মতো করে এঁকে নেবো।


☀️১১তম ধাপ☀️



এখন সেই মাটির উপর থেকে সূর্যের এক পাশে পর্যন্ত দুটি গাছ এঁকে নেবো।


☀️১২তম ধাপ☀️



এবার অপর পাশে আরও কয়েকটি গাছ একে নেবো।


☀️ শেষ ধাপ☀️



এবার পেন্সিল দিয়ে দুটো ডলফিন এঁকে নেব। এরপর কালো কালার করে নেব। তাহলেই হয়ে যাবে ডলফিনসহ সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং।



IMG_20231210_013043.jpg


IMG_20231210_013021.jpg


IMG_20231210_012928.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

সূর্যাস্তের সময় ডলফিন লাফানোর দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্রগুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আমার আর্ট সবসময়ই ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি চমৎকার আর্ট করেন।আজ এতো সুন্দর একটি আর্ট শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।সূর্যাস্তের সময় ডলফিন দুটোর দৃশ্য আপনি চমৎকার ভাবে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালার কম্বিনেশন ও দারুন লাগলো।ধন্যবাদ আপনাকে দৃশ্যটি এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে আমার আর্ট ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ

 3 years ago 

সূর্যাস্ত যাওয়ার সময় ডলফিন লাফানোর দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই চিত্র অংকন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সূর্যাস্তের সময় ডলফিন লাফানোর দৃশ্য পেইন্টিং আপনি অনেক সুন্দর করে করেছেন। এরকম দৃশ্য গুলো দেখলে খুব ভালো লাগে। কালারটা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি গাছগুলোকেও অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। গাছের চিকন চিকন পাতাগুলো আরো বেশি দারুণ লাগতেছে দেখতে ‌। সব মিলিয়ে মনমুগ্ধকর একটা পেইন্টিং করেছেন আপনি। উপস্থাপনাটা দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

আপনার কাছে গাছের চিকন চিকন পাতা গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি এত সুন্দর দক্ষতা নিয়ে সূর্যাস্তের সময় ডলফিন লাফানো দৃশ্য পেইন্টিং করেছেন, যা দেখে আমি রীতিমত মুগ্ধ। এই কাজ গুলি করার জন্য যথেষ্ট ধৈর্য লাগে এবং আপনার ইচ্ছা শক্তি রয়েছে প্রচুর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই কাজগুলো করার জন্য যথেষ্ট ধৈর্য প্রয়োজন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব সুন্দর লাগে। দারুন পেইন্টিং করেছেন আপনি প্রকৃতির আসল সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। পেইন্টিং করার ক্ষেত্রে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দরভাবে তৈরি করতে হয়। তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনার কাজটিও সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ! একদম অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন । এরকম সুন্দর একটি দৃশ্য আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আপনি যেভাবে এখানে ডলফিনগুলো অঙ্কন করেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ এগুলো দেখতে একদমই ভালো লাগছে। এগুলো যেভাবে লাফাচ্ছে বাস্তবেও এগুলো লাফিয়ে থাকে যা এই দৃশ্যের মাধ্যমে আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

সত্যি কিন্তু এমন সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে মন ভরে যায়। আপনি তো দেখছি দারুন সুন্দর করে ডলফিন এর পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু একে তো আপনি খুব সুন্দর একট দৃশ্য ধারন করেছেন, তার উপর আবার তা সূর্যাস্তের সময়কার দৃশ্য। আসলে ধৈর্য আর সময় থাকলে সব কিছুই সম্ভব আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ধৈর্য এবং সময় থাকলে সবকিছুই সম্ভব। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো পেইন্টিং করলে সত্যি খুব ভালো লাগে দেখতে। সূর্যাস্তের সময় ডলফিন লাফানোর দৃশ্যটা দারুন লেগেছে আমার কাছে। চমৎকারভাবে পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশনটাও ভালো লাগছে দেখতে। পেইন্টিং টি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু এই ধরনের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ

 3 years ago 

আপনার এই আর্ট কিন্তু দারুণ হয়েছে। চমৎকারভাবে আপনি কার্যক্রম করে দেখিয়েছেন যেখানে সূর্য ডুবুডুবু মুহূর্তে সাগরের বুকে দুইটা ডলফিন একসাথে লাফ দিচ্ছে। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই কার্যক্রম দেখে।

 3 years ago 

ডলফিন দুটি লাফানোর দৃশ্য সত্যি খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38