হঠাৎ বাহিরে ডিনার করতে যাওয়া
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি।
এতক্ষণে টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ গতকাল রাতে হঠাৎ বাহিরে ডিনার করতে যাওয়ার সুন্দর মুহূর্তের কথা শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন হয়েছে বাহিরে ডিনার করা হয়না। গতকাল আমার একটু মন খারাপ ছিল তাই দুপুরে বেশি কিছু রান্না করিনি। আমার আবার এই একটা বদ অভ্যাস বলতে পারেন। যেদিন মন খারাপ থাকবে সে দিন খুব চুপচাপ থাকবো আর রান্না করার দিকে একদমই মন থাকবে না। আমার মন খারাপ থাকলে শুধু ঘুম আসে। তখন ইচ্ছে করে সারাদিন ঘুমাই। গতকালও তাই করেছি। ডাল ভাত রান্না করে ঘুমিয়ে রয়েছি আর এদিকে আমার ছেলে কোথায় আছে তারও খবর নেই।
ছেলেকে বললাম আব্বু মাথা ব্যাথা করে। সে আমায় বললো তুমি ঘুমাও আমি বারান্দায় খেলি। তার বাবা ঘরে বসে কাজ করে আমিও কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আকাশে মেঘ গর্জন করাতে জোরে শব্দ হয় আর ছেলে আমার ভয়ে কান্না শুরু করে। ওর বাবা বলে তাড়াতাড়ি ওঠে ছেলেকে নিয়ে আসো। বারান্দায় যেতেই অয়ন বলতে শুরু করে আম্মু আমি ভয় পেয়েছি। যাই হোক এভাবে দুপুরের সময় পার হলো কোনো রকম হালকা পাতলা দুপুরের খাবার খেয়েছি। সন্ধ্যার দিকে আমার হাসবেন্ড বলে রেডি হও বাহিরে যাব।
এই কথা শুনে ছেলে আমার মহা খুশি। তাকে কিছু খাওয়াতে হবে না শুধু বাহিরে নিয়ে গেলেই চলবে। এরপর আমরা রেডি হয়ে একদম শনিআখরার মেইন রাস্তায় চলে যাই। আমাদের বাসা থেকে বের হলে দেখা যায় অনেক দূরে একটি বিল্ডিং এর ছাদে খুব সুন্দর লাইটিং করা। সে বললো চলো আমরা আজ সেখানে যাব। আমরা লিফ্ট দিয়ে একদম ছাদে চলে যাই। ছাদে পা রাখার সাথে সাথে আমার মন ভালো হয়ে যায়। কেন আমার মন ভালো হয়ে গিয়ে তা আমার কিছু ফটোগ্রাফি দেখলে বুঝতে পারবেন।
আমি এই পর্যন্ত অনেক রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু এত সুন্দর রেস্টুরেন্ট আগে দেখা হয়নি। খোলা আকাশের নিচে বসে থাকা আর রেস্টুরেন্টের ডেকোরশন এত সুন্দর যা দেখে যেকোনো মানুষের মন ভালো হয়ে যাবে। সেখানে গিয়ে জানতে পারলাম তাদের একটি প্যাকেজ চলে আর সেই প্যাকেজে যা মেনু রয়েছে তার সবকিছুই আমার পছন্দের। প্যাকেজের মূলু ৪০০ টাকা আর এই প্যাকেজের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, বড় এক পিস আর ছোট দুই পিস চিকেন,পাস্তা, ভেজিটেবল আর সাথে আছে কোকাকোলা। এত সুন্দর প্যাকেজ দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে তাদের সার্ভিস সবচেয়ে বেশি ভালো লেগেছে।
এত সুন্দর পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা। এর মধ্যে তারা আবার গান ছেড়ে। সবমিলিয়ে খুব ভালো লেগেছিল। যখন অর্ধেক খাবার খেলাম তখন শুরু হলো বৃষ্টি আর আমাদের আনন্দ সব শেষ হয়ে গেলো। এরপর পাশেই তাদের এসি রুম সেখানে বসে বাকি খাবার খেয়ে নিলাম।এমন রেস্টুরেন্ট শনিআখরায় তিনটি রয়েছে আর আমরা একটিতে গিয়েছি। চিন্তা করেছি কিছুদিন পর সেই দুটোতেও যেতে হবে। এমন সুন্দর পরিবেশে বসে গল্প করতে আর খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে।
এরপর আমরা হাসবেন্ড বলে এত সুন্দর পরিবেশে এনে ডিনার করিয়েছি এখন আর মন খারাপ থাকার কথা নয়। সত্যিই এমন সুন্দর রেস্টুরেন্ট আর তার এত সুন্দর প্রাকৃতিক ডেকোরেশন দেখে তখনই আমার মন ভালো হয়ে গিয়েছিল। যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আমারও ঠিক আপনার মতই মন খারাপ থাকলে সেদিন আর কোনো কাজেই মন বসে না। তবে মেয়েদের রান্না বান্না করতেই হয় যাতে মন খারাপই থাকুক। যাক অবশেষে মন খারাপের অবসান হল ডিনার করতে গিয়ে তাইনা আপু। খাবারগুলো বেশ লোভনীয় ছিল।
হ্যাঁ আপু বাহিরে যাওয়াতে মন ভালো হয়ে গিয়েছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
খোলা আকাশের নিচে রেস্টুরেন্টটির ডেকোরেশন আসলেই অনেক সুন্দর আপু।কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় আপনাদের আনন্দে ব্যাঘাত ঘটলো।ভাইয়া ঠিকই তো বলেছে,এতো সুন্দর পরিবেশে ডিনার করানোর পর কারও মন খারাপ থাকার কথা না।আপনার মন অবশেষে ভালো হয়েছিল নিশ্চয়।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এমন পরিবেশে ডিনার করলে আর মন খারাপ থাকতেই পারেনা। ধন্যবাদ
ডিনার করতে যাওয়া মহূর্ত শেয়ার করেছেন বাহ্ বাহ্ দারুন। খোলা আকাশের নিচে রেস্টুরেন্টে তো জমিয়ে খেয়েছেন। আসলে এমন মাঝে মধ্যে হঠাৎ করে খেতে গেলো একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আপু রেস্টুরেন্ট দেখতে অনেক সুন্দর। ডেকোরেশন গুলো বেশ সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু।
হ্যাঁ ভাইয়া খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। রেস্টুরেন্টের ডেকোরেশনের জন্য বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
হঠাৎ করেই এভাবে ডিনার করতে যাওয়া বা হঠাৎ করে বাইরে খেতে যাওয়ার মজাই আলাদা। আর প্রিয় মানুষটার সাথে হলেতো কোন কথাই নেই। আর বোঝাই যাচ্ছে রেস্টুরেন্টে অনেক মজা করেছেন ও খুব উপভোগ করেছেন।
ধন্যবাদ আপনার সুন্দর ও আনন্দদায়ক মুহূর্তটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।
বাহ!! আপু, রেস্টুরেন্টেটি দেখতে তো খুবই সুন্দর। এরকম মন মাতানো মনমুগ্ধকর পরিবেশে ডিনার করতে পারলে মন তো এমনি ভাল হয়ে যাওয়ার কথা। তাছাড়া স্বামী ও সন্তানের সাথে একসাথে এত সুন্দর পরিবেশে সময় কাটানোর মজাটাই আলাদা। আর আপনি তো দেখছি রাতের ডিনার করার জন্য খুবই মুখরোচক খাবার বেছে নিয়েছেন। নিশ্চয়ই আপনাদের বাইরে ডিনার করতে যাওয়ার মুহূর্তটুকু স্মরণীয় হয়ে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, হঠাৎ বাইরে ডিনার করতে যাওয়া নিয়ে সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই দিনটি সবসময় স্মরনীয় হয়ে থাকবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
নিজের মন ভালো করার জন্য মাঝে মাঝে বাইরে খেতে যাওয়া অতি উত্তম। জায়গাটা খুব সুন্দর ছিল এবং রাত্রিবেলা হওয়াতে অনেক বেশিই ভালো লাগছিল দেখতে। ধন্যবাদ আপু নিজের অনুভূতি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এমন পরিবেশে মাঝে মাঝে ডিনার করলে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু খুব সুন্দর পরিবেশে ডিনার করলেন।আসলে তাদের ডেকোরেশন সত্যি ই চমৎকার। কিন্তু বৃষ্টির জন্য ভালো না।খোলা আকাশের নীচে,পাশে পছন্দের মিউজিক এমনিতেই সবকিছু ভালো লাগার কথা।আর খাবার তো বোনাস, তাই না আপু। যাক আপনার মন ভালো হয়ে গেছে জেনে খুব ভালো লাগলো। আপনাদের শনির আখরা এমন রেস্টুরেন্ট মোট তিনটি।আশাকরি বাকি দুটোতে যাবেন আর আমাদের মাঝে তার ফটোগ্রাফি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
বাকিগুলোতে যাওয়ার ইচ্ছে আছে আর অবশ্যই ফটোগ্রাফি শেয়ার করবো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।