স্বরচিত কবিতা : "নিঃশব্দ প্রস্থান"
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ একটি কবিতা শেয়ার করবো। আমার কাছে কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। এখন মাঝে মাঝেই কবিতা লেখার চেষ্টা করি। আজকের কবিতার মধ্যে ভালোবাসার বিরহ তুলে ধরার চেষ্টা করেছি। যখন কেউ কাউকে ভালোবেসে ছেড়ে চলে যায় তখন তার ভিতরের কষ্ট সে ছাড়া অন্য কেউ বুঝবে না। আমরা যতই মুখি বলি ভালোবাসার মানুষকে ভুলে গিয়েছি কিংবা তার কথা মনে করবো না কিন্তু আসলেই কি তাই হয়? না, ভালোবাসার মানুষকে কখনও ভুলে থাকা যায় না। প্রতিক্ষণে প্রতিটা মুহুর্তে তার কথা মনে পড়ে। হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে নিয়ে মনের ভিতরে যে অনুভূতি জমে থাকে তাই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক অনেক কথা বলেছি, চলুন কবিতার লাইনগুলো পড়ে নেই।
"নিঃশব্দ প্রস্থান"
কোনো বিদায় শব্দ না রেখে।
ভোরের কুয়াশায় রয়ে গেল,
তোমার ছোঁয়া—ভাঙা এক রেখা।
জানি না কেমন আছো তুমি?
কোন আলোয় মুখ রাখো গোপনে।
আমার দিন কাটে তোমার স্মৃতিতে,
রাত গড়ায় নিঃশ্বাসের পাথরে।
ভালোবাসা কি সত্যিই ফুরায়?
নাকি সময়ে তার রঙ বদলায়?
তোমার চোখের সেই শেষ চাহনি,
আজো আমার বুকের ঘরে বাজে।
তোমার ফেরার অপেক্ষা রাখিনি,
তবুও প্রতীক্ষা হৃদয়ে বাসা বাঁধে।
বিরহের গল্প একা একাই লেখা,
তোমার নামেই শুরু—তোমায় হারিয়ে।
কবিতার মূলভাব
এই কবিতার মধ্যে বিরহ ও নীরব বিদায়ের বেদনা তুলে ধরা হয়েছে। প্রিয়জনের হঠাৎ, শব্দহীন চলে যাওয়ায় যে শূন্যতা ও যন্ত্রণা অনুভব হয়, তাই কবিতার প্রতিটি লাইনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রিয় মানুষটি বিদায়ের কোনো ইঙ্গিত না দিয়েই হারিয়ে গিয়েছে, কিন্তু তার স্মৃতি, স্পর্শ, এবং চোখের শেষ চাহনি এখনো হৃদয়ে গভীর দাগ ফেলে রেখেছে। সেই মানুষটির আর হয়তো কখনো ফেরা হবে না, তবুও এক অলিখিত প্রতীক্ষা হৃদয়ে বাসা বেঁধে আছে। ভালোবাসা হয়তো ফুরিয়ে যায় না—সময় তার রঙ বদলায় আর সেই বদলের মাঝে বিরহের গল্প একা একাই লেখা হয়।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। কবিতার ভিতরে বিরহ ও নীরবতার কথা ফুটে উঠেছে।ভালোবাসার রং বদলায় না মানুষ রং বদলায়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া চেষ্টা করেছি কবিতাটি বিরহ আর নীরবতায় ফুটিয়ে তুলতে আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
Comment link
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা। কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ছন্দের সাথে ছন্দ না মিললে পড়ে মজা নেই। আপনার কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে আমার কাছে কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতা অনেক সুন্দর ছিল। আর পুরো কবিতাটা পড়েও দারুন লেগেছে। আশা করি এরকম সুন্দর কবিতা সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
ভাইয়া আপনার কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।