বৃত্তের ইলুউশন আর্ট || ১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আবারও চলে আসলাম ইউনিক পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে বৃত্তের ইলুউশন আর্ট নিয়ে আসলাম। এর আগেও আমি ইলুউশন আর্ট শেয়ার করেছিলাম আর সেই আর্টগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল। গত সপ্তাহে আমি বৃত্তের ভিতরে ইলুউশন আর্ট করেছিলাম আর তার সাথে মিল রেখেই এবারের আর্ট করা। এই ধরনের আর্ট করতে এখন আমার অনেক ভালো লাগে। তারজন্য প্রতিসপ্তাহে একটি করে ইলুউশন আর্ট শেয়ার করি।
আর্ট বলেন আর ডাই প্রজেক্ট বা কাগজের নকশা তৈরি বলেন যেকোনো কাজ করতে গেলেই অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি যদি প্রতিটি কাজ মন দিয়ে ভালোবেসে করেন তাহলে নিজের কাছে যেমন ভালো লাগবে তেমনি আপনার কাজও দেখতে খুব সুন্দর লাগবে। ছোট বলেন আর বড় বলেন যেকোনো কাজ করতেই অনেক ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন হয়। অনেক কথা বলেছি এবার তাহলে চলুন সেই আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ আর্ট পেপার
★ পেন্সিল
★ সাইন পেন
★রাবার
★ কম্পাস
ইলুউশন আর্টের ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নেব। আমি আমার নিজের মতো করে মাপ নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বানাতে পারেন।
𒆜২য় ধাপ𒆜
এবার বৃত্তের মাঝখানে ক্রস চিহ্নের মতো একে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন আবারও ক্রস চিহ্নের ফাঁকা জায়গায় ক্রস চিহ্ন দিয়ে দেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার আমি একটি ঘর দাগ টেনে দেখিয়ে দিলাম। আমার কাছে দাগ টানার সময় খুব ভালো লেগেছে।
𒆜৫ম ধাপ𒆜
এবার দ্বিতীয় ঘর দাগ টেনে এই অর্ধেক ডিজাইনের সাথে মিলিয়ে নিলাম। একটা কথা মনে রাখবেন দ্বিতীয় ঘরের দাগ বিপরীত দিক থেকে টানতে হবে।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার আমি অর্ধেক অংশ এঁকে দেখিয়ে দিলাম। আমার কাছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে।মনে হচ্ছে সম্পূর্ণ আঁকার পর দেখতে আরও বেশি সুন্দর লাগবে।
𒆜শেষ ধাপ𒆜
এভাবে করে আমি সম্পূর্ণ আর্ট করে নেব। সম্পূর্ণ আর্ট শেষ করার পর দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আজকের এই ইলুউশন আর্ট অনেক ভালো লেগেছে।
এখন এই আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব।প্রথমে আমি মনে করেছিলাম হয়তো এত কঠিন আর্ট কখনো করতে পারবো না। কিন্তু এখন যত বেশি এই আর্ট করছি ততই আমার কাছে অনেক সহজ লাগছে। আজকের এই বৃত্তের ইলুউশন আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এইরকম আর্ট করতে অনেক ধৈর্য ও সময় প্রয়োজন। আমার কাছে দেখে একটু কঠিনই মনে হল। দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছে এই কাজ করতে। আর্ট টি চমৎকার হয়েছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া আমার এই আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে জ্যামিতিক আর্ট করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এসব আর্ট দেখতে সোজা মনে হলেও আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে আর্ট করার প্রক্রিয়া উপস্থাপন করেছেন। দেখে অনেক অনেক ভালো লাগলো। এতো চমৎকার আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাইয়া অনেক সময় অনেক কিছু সহজ মনে হয় কিন্তু যখন সেই কাজ করা হয় তখন বোঝা যায় কতটা সহজ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনাদের দেখে নিজে নিজে অনেক নতুন আর্ট করার চেষ্টা করেছি তবে ইলুশন কখনো ট্রাই করিনি।বেশ ভেজালে মনে হচ্ছে।ট্রাই করে দেখবো।
ভালো ছিল,তবে বেশি ভালো করে দেখতে গিয়ে আমার নিজেরই মাথা গুলাচ্ছে।
শুভ কামনা রইলো।
ভাইয়া একবার চেষ্টা করে দেখবেন আশা করি হয়ে যাবে। আমার কাছে এখন এই আর্ট করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার থ্রিডি বৃত্তের ইল্যুশনটি খুব ভালো হয়েছে এবং আমার অনেক পছন্দ থ্রিডির কাজগুলো। আপনি খুব চমৎকারভাবে সে কাজটি সম্পন্ন করেছেন। আর মাঝেমধ্যে আমি নিজেও অটোক্যাডে এই কাজগুলো করতাম, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনার আকঁা বৃত্তটি সুন্দর হয়েছে। আসলে এসব আর্ট করতে অনেক ধৈর্য্য লাগে।খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটি ধাপ।অসাধারণ হয়েছে আপনার আর্টকরা বৃত্ত টি।শুভকামনা রইল আপনার জন্য।
ধৈর্য নিয়ে এই আর্ট করা হয় বলেই এত সুন্দর হয়।সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
সুন্দর অংকনের পাশাপাশি আপনি সুন্দর কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে যে কোন কাজ করতে গেলে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় এবং ধৈর্য নিয়ে যদি কোন কাজ করা যায় তাহলে সেটা অবশ্যই অনেক বেশি সুন্দর দেখায় যেটা আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে। বৃত্তের ইলুশন অংকন টা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে করেছেন। প্রতিটি ধাপ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া ধৈর্য ছাড়া কোনো কাজ করা একদমই সম্ভব না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আজকের ইলুউশন আর্টটি অন্য দুই চারজন মানুষের ইলুউশন আর্ট থেকে আলাদা দেখলাম। আজকের বৃত্তের ইলুউশন আর্টে ভাল ভাবে তাকালে বাংলাদেশের অনেক গুলো জাতীয় স্মৃতিসৌধ দেখায় যায়। আজকের ডিজাইনটা করতে অনেক সময় আর শ্রম দিয়ে হয়েছে মনে হয়। সর্বপরি আপনার কষ্টটা কাজে লেগেছে। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার কাছ থেকে এত উৎসাহ পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।