🐠 রঙিন কাগজ দিয়ে মাছ 🐠 ১০℅লাজুক খ্যাঁককে
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। রঙিন কাগজ দিয়ে আমার কাছে বিভিন্ন জিনিস বানাতে এবং আপনাদের তৈরি বিভিন্ন জিনিস দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে ঘর সাজিয়ে রাখলে আরও বেশি সুন্দর লাগে। আমি আজ আবারও অনেক দিন পর রঙিন কাগজ দিয়ে ডাই তৈরি করলাম। আমি আজ আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে মাছ বানিয়ে নিয়ে আসলাম।
আমার এই মাছ বানাতে প্রায় অনেক সময় লেগেছিল। আমার কাছে রঙিন কাগজের এই মাছ অনেক ভালো লেগেছিল। আগে আমি সপ্তাহে দুই থেকে তিনটা ডাই বানাতাম কিন্তু এখন মনে হচ্ছে ছেলেকে সামলিয়ে এসব কাজে বেশি আগাতে পারছিনা। আমার ছেলেটা হাঁটা শিখেছে আর নতুন একটা দুটা কথা বলা শিখেছে সেজন্য বেশির ভাগ সময় ওর পিছনেই চলে যায়।তারজন্য আগের মতো এত বেশি সময় দিতে পারিনা। মাছ বানানোর পর আমার ছেলে দেখে খুব খুশি হয়েছে। অনেক বকবক করেছি চলুন এবার মূল কাজে আসি। মাছ বানানোর ধাপগুলো এবার দেখে নেই চলুন।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. রঙিন কাগজ ১টি
🔶২. গাম
🔶৩. কাঁচি
🔶৪ সাইন পেন
নিচে ধাপ গুলো দেওয়া হলো
🐠১ম ধাপ🐠
মাছ বানানোর জন্য আমি একটি রঙিন কাগজ নিয়েছি। এবার কাগজটিকে প্রথমে মাঝখান বরাবর দু'ভাজ করে নেব।এরপর আবারও মাঝখান বরাবর ভাজ করে নেব।
🐠২য় ধাপ🐠
এবার এক ভাজ খুলে নেব। এরপর আমরা নৌকা বানালে যেভাবে ভাজ করি ঠিক সেভাবে তিন কোনা করে ভাজ করে নেব।
🐠৩য় ধাপ🐠
এবার এক কোনা উঠিয়ে তার মাঝখান বরাবর ভাজ করে নেব। এরপর আবার বিপরীত পাশের কোণা উঠিয়ে আবারও ভাজ করে নেব।
🐠 ৪র্থ ধাপ 🐠
এখন নিচের এক কোণা উপরের কোণার সাথে মিলিয়ে ভাজ করে নেব। এরপর আবার সেই কোণা মাঝখান বরাবর ভাজ করে নেব।
🐠৫ম ধাপ🐠
এবার সেই কোণার উপরে অল্প একটু ভাজ করে নেব। এভাবে বিপরীত পাশেও ভাজ করে নেব। এখন দেখতে অনেকটা হাতির দাঁতের মতো দেখাচ্ছে।
🐠৬ষ্ঠ ধাপ🐠
এখন উল্টিয়ে শার্টের ট্রাইয়ের মতো ভাঁজ করে নেব।
🐠৭ম ধাপ🐠
এবার একপাশের ভাজ অংশ মাজখানের দাগ বরাবর ভাজ করে নেব। এরপর ভাজ অংশকে আবারও ভাজ করে নেব।
🐠৮ম ধাপ🐠
এভাবে দুপাশ সুন্দর ভাবে ভাজ করে নেব। এরপর উল্টিয়ে নেব।তাহলে হয়ে যাবে আমার মাছ বানানো।
🐠 শেষ ধাপ🐠
এখন কালো সাইনপেন দিয়ে সুখ করে মাছের চোখ একে নেব। আর এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের রঙিন কাগজ দিয়ে মাছ বানানোর প্রক্রিয়া। জানিনা কেমন হলো ,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি রঙিন ব্যবহার করে অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এত সুন্দর একটি মাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
গঠনমূলক মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকার জন্য খুব খুশি হলাম।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1561078899999588352?s=20&t=emulez_48pbzBlGH0lD2xw
রঙিন কাগজ দিয়ে মাছ তৈরির আইডিয়া দারুন ছিলো। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনার কাছে আমার আইডিয়া ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের ভালো লাগার জন্যই আমার এগিয়ে যাওয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মাছ তৈরি করেছেন। আপনার মাছ তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। দেখে ভালো লাগলো শুভকামনা রইল।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছেও অনেক ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে মাছ বানানো টা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এসব বানানো অনেক ভালো লাগে। কিন্তু আমারো সময়ের অভাবে সবসময় বানাতে পারি না। আপনার ছেলে খুশি হয়েছে যেনে ভালো লাগলো। বাচ্চারা এগুলো পেলে অনেক খুশি হয়।মাছ বানানো ধাপগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
একদম ভাইয়া বাচ্চার কাগজ দেখলেই খুশি হয় আর কিছু বানিয়ে দিলে আরও বেশি খুশি হয়। সময় করে আপনিও একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দভাবে মাছ তৈরি করছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার উপস্থাপনা খুব ভালো ছিল। আমরা সহজেই শিখে ফেলেছি। আপনাকে ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
আমার এই মাছ বানানো আপনি সহজেই শিখে নিয়েছেন শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু এইধরনের ক্রাফটগুলো ঘরে সাজিয়ে রাখলে দারুণ লাগে। রঙিন কাগজ দিয়ে মাছটা খুব ভালো তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমি আবার যতগুলো জিনিস আমার বাংলা ব্লগে শেয়ার করেছি সব কিছু সুন্দর ভাবে সাজিয়ে রেখেছিলাম কিন্তু আমার ছেলে সব নষ্ট করে দিয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার মাছ তৈরি দেখে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনাটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট এত ভালো লেগেছে শুনে সত্যিই আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মাছের অরিগামী প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন তৈরি পদ্ধতি শুভকামনা রইল
ভাইয়া আপনাদের কাছ থেকে এই উৎসাহ পাই বলেই এত দূর আসতে পেরেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Hook, line and sinker🎣!..reshared