মেহেদীর ডিজাইন আর্ট || ১০% লাজুক খ্যাঁকের জন্য।
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি। সবাইকে বর্ষাকালের বাদল হাওয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট নিয়ে হাজির হয়েছি। এই পর্যন্ত অনেক আর্ট শেয়ার করেছি কিন্তু কখনো মেহেদী ডিজাইন এভাবে আর্ট পেপারে কখনো আঁকা হয়নি। আজ হঠাৎ করে মেহেদীর ডিজাইন আর্ট করতে অনেক ইচ্ছে করছে তাই মনের মাধুরী দিয়ে এই সুন্দর মেহেদীর ডিজাইন এঁকে নিলাম। আমার এই আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। আর্ট পেপারে যেভাবে এই আর্ট করেছি ঠিক এভাবে যদি হাতে দিতে পারতাম তাহলে সত্যি অনেক সুন্দর হতো। আপনারা চাইলে আমার এই ডিজাইন দেখে হাতে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সুন্দর এই মেহেদীর ডিজাইন আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. রাবার
🔶৪. সাইন পেন
নিচে ধাপ গুলো দেওয়া হলো
১ম ধাপ
প্রথমে আর্ট করার জন্য সুন্দর পরিষ্কার একটি আর্ট পেপার নেব। তারপর কালো জেলপেন দিয়ে সুন্দর করে দাগটেনে একটু ফুলের ডিজাইন এঁকে নেব।
২য় ধাপ
এবার সেই গোল দাগের উপরে সুন্দর ভাবে ডিজাইন করে নেব। এই মেহেদীর ডিজাইন করে আমার কাছে আজ অনেক ভালো লেগেছে।
৩য় ধাপ
এখন সুন্দর ডিজাইন করে উপরের অংশ শেষ করলাম। এভাবে কখনো মেহেদীর ডিজাইন আঁকা হয়নি তাই খুব ভালো লাগছে।
৪র্থ ধাপ
এখন নিচের অংশের সুন্দর ডিজাইন আঁকা শেষ করলাম।
শেষ ধাপ
এবার সম্পূর্ণ ডিজাইন কালো সাইনপেন দিয়া সুন্দর ভাবে কালার খুব নেব।
উপস্থাপনা
অবশেষে হয়ে গেলো আমার আজকের মেহেদীর ডিজিইনের আর্ট। এরপর এই আর্টের পাশে আমার সাইন দিয়ে দিলাম। জানিনা কেমন হলো খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার মেহেদির ডিজাইন দেখে মনে হচ্ছে অনেক সময় দিয়ে এটি অংকন করেছেন। আপনি খুবই নিখুঁতভাবে এবং অনেক দক্ষতা সহকারে মেহেদির ডিজাইন অংকন করে আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো দেখে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া এই ধরনের ডিজাইন করা মানেই হলো প্রচুর সময় দিতে হবে। সময় বেশি লাগলেও কেন জানি আমার কাছে এই আর্টগুলো অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর মুয়ুর মার্কা মেহেদী আর্ট করেছেন। যদিও আপনি এই আর্ট এর কোন নাম দেননি। আমিই দিয়েদিলাম। আমাদের মাঝে আপনার এই অসাধারণ আর্ট সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
ভাইয়া আপনি আমার এই ডিজাইন দেখে এত সুন্দর নাম দিয়েছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মেহেদী আর্টটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনি তো দেখছি সব ধরনের আর্ট করতে পারেন। এই মেহেদী ডিজাইনের আর্ট ও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর আর্ট আমাদের উপহার দেয়ার জন্য।
আপু সবধরনের আর্ট করতে পারি কিনা জানিনা তবে চেষ্টা করি ইউনিক কিছু করতে। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপু মেহেদির ডিজাইন আর্ট খুবই চমৎকার করে অংকন করেছেন। আপনার অংকন বরাবরই অনেক অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয় মেহেদির ডিজাইন আর্ট এক কথায় অসাধারণ হয়েছে। আপনি কিভাবে এই মেহেদির ডিজাইন আর্ট করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
মেহেদির ডিজাইনটি চমৎকার হয়েছে আপু। আমি নিজে নিজে কখনো হাতে মেহেদি দেইনি। এই ডিজাইনটি দেখে দেখে দেওয়ার চেষ্টা করলে ভালই হবে মনে হচ্ছে। চমৎকার এই ডিজাইন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ ভাইয়া একবার চেষ্টা করে দেখেন খুব ভালো লাগবে।আমিও দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি চমৎকার মেহেদি ডিজাইন করতে পারেন আজকের মেহেদিটা অনেকটা ময়ূর পাখির মত, এটা যে কারোই খুব পছন্দ হবে, আমার ও বেশ ভাল লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার এই ডিজাইন ময়ূর পাখির মতো লেগেছে শুনে খুব খুশি হলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার করা মেহেদি ডিজাইনার আর্টটি চমৎকার হয়েছে আপু। এই ধরনের ডিজাইনগুলো মেহেদির সাহায্যে হাতে লাগালে অনেক বেশি ভালো দেখাবে। যাক আপনার কাছ থেকে নতুন একটা মেহেদি ডিজাইন শিখে নিলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু ঈদে আমি এই ডিজাইন হাতে দিয়েছিলাম দেখতে খুব সুন্দর লেগেছে। আপনিও চাইলে একবার দিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
খুবই চমৎকার একটা মেহেদীর ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই মেহেদির ডিজাইনটি যদি হাতে পরিধান করা যায় তাহলে এটি দেখতে অনেক ভালো লাগবে। এই ধরনের ডিজাইন তৈরি করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।
হ্যাঁ ভাইয়া এই ডিজাইন হাতে দিতে পারলে সত্যি দেখতে অনেক সুন্দর লাগবে। একবার আপনার হাতে দিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1551964964717375490?s=20&t=8EhbcH7fb8LnnA9A4P9swQ
চমৎকার একটি মেহেদী ডিজাইন এর অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই মেহেদী ডিজাইনের অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগার জন্যই হয়তো আর্ট গুলো এত সুন্দর হয়ে উঠে।