পেঁয়াজের পাতা দিয়ে ভিন্ন স্বাদের ঝাল ঝাল ডিমের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন পোস্ট নিয়ে। আজ নিয়ে এসেছি পেঁয়াজের পাতা দিয়ে ভিন্ন স্বাদের ডিমের রেসিপি। আমরা ডিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। ডিমের রেসিপি ছোট বড় সবাই পছন্দ করে। এছাড়া ডিমে রয়েছে প্রচুর ভিটামিন। তারজন্য আমাদের প্রতিদিন একটি হলেও ডিম খাওয়া প্রয়োজন আর তা সিদ্ধ কিংবা রান্না করে। আপনাদের মতো আমিও ডিম খেতে খুব পছন্দ করি। শীতের সময়ে ডিমের রেসিপি পেঁয়াজ পাতা ও ধনেপাতা দিয়ে করলে খুব ভালো লাগে। আজকে ডিমের একটু ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। সবসময় একধরনের খাবার খেতে ভালো লাগে না। এই রেসিপি বেশ কিছু দিন আগের তৈরি করেছিলাম।


IMG_20240114_213912.jpg


কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় গ্যাসের প্রচুর সমস্যা চলছে। এখনও যে ঠিক মতো এসেছে তা কিন্তু নয় তবে যতটুকু আছে রান্না করা যায়। কিছুদিন আগে একদমই ছিল না খুব কষ্টে দিনের বেলা রান্না করেছিলাম। সেদিন রাতের বেলা অল্প গ্যাস ছিল তাই চিন্তা করলাম এই গ্যাসে একমাত্র ডিম রান্না করাই সম্ভব। কিন্তু ডিমের কি রেসিপি তৈরি করবো বুঝতে পারছিলাম না। তখন হাসবেন্ড বললো ডিম ভুনা করো । এই রেসিপি আমার হাসবেন্ডের কাছ থেকে শেখা। বিয়ের প্রথম প্রথম বিভিন্ন রেসিপি তৈরি করে খাওয়াতো কিন্তু এখন বললেও করতে চায় না খুব পাজি হয়ে গিয়েছে 🤣। শুধু মাঝে মাঝে প্রয়োজন পড়লে ডিম ভাজি করে।

IMG_20240120_093025.jpg


এই রেসিপিতে দুটো ডিম নিয়েছি কারণ আমরা দু'জন মানুষ বলে। আপনারা যদি তৈরি করেন তাহলে আরও বেশি দিয়ে করতে পারেন। এভাবে ডিমের রেসিপি খেতে দারুণ লাগে। এই রেসিপি আপনারা অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন। এভাবে ডিমের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আমি তো এই রেসিপি খেতে খুব পছন্দ করি। আমি মাঝে মাঝেই এই রেসিপি তৈরি করি। এই রেসিপি একটু ঝাল হলে বেশি ভালো লাগে তবে আপনারা কম ঝাল দিয়েও তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপির উপকরণ ও প্রক্রিয়াকরণ দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20240113_214315.jpg


নামপরিমাণ
ডিমদুটি
টমেটোএকটি
কাঁচামরিচকয়েকটি
পেঁয়াজএকটি
ধনেপাতাপরিমাণ মতো
পেঁয়াজ পাতাপরিমাণ মতো
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মতো
জিরা গুঁড়াহাফ চামচ
মরিচ গুঁড়াদেড় চামচ
হলুদ গুঁড়াএক চামচ
ধনিয়া গুড়াহাফ চামচ

রেসিপি তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋



প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো।


😋২য় ধাপ😋


এবার তেল গরম হয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর হালকা একটু ভেজে নেবো। তারপর এতে কাঁচামরিচ ও টমেটো কুঁচি দিয়ে দেবো।



😋৩য় ধাপ😋


এখন একটু ভেঁজে নেবো। এরপর গুঁড়া মশলা দিয়ে দেবো।



😋৪র্থ ধাপ😋


এবার গুঁড়া মশলা একটু কষিয়ে নেবো। এরপর এতে পেঁয়াজ পাতা দিয়ে নেবো।



😋৫ম ধাপ😋


এখন সবগুলো একসাথে মিশিয়ে নেবো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো।



😋৬ষ্ট ধাপ😋


এবার দুটো ডিম সুন্দরভাবে ঢেলে নেবো। এখানে খেয়াল রাখতে হবে যেন ডিমের কুসুম ভেঙ্গে না যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।


😋শেষ ধাপ😋


যখন ঝোল একটু কমে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দেবো। এরপর সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে পেঁয়াজের পাতা দিয়ে ভিন্ন স্বাদের ঝাল ঝাল ডিমের রেসিপি। এবার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চলে যাবো।


IMG_20240114_214003.jpg


এই রেসিপিতে ডিমের কুসুম আস্ত রাখতে গেলে খুব সাবধানে ডিম ঢেলে নিতে হবে। এই রেসিপির স্বাদ কুসুমের মধ্যে। এরপর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

হাহাহা!! ভাইয়া তাহলে পাজি হয়ে গেল! আপনাকে পেয়েছে না আপু 😁। যাক মজার একটা রেসিপি শেয়ার করলেন। এই শীতে পেয়াজের পাতা ভাজি খেয়েছি। কিন্তু পেয়াজ দিয়ে ডিম ভুনা এভাবে খাওয়া হয়নি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সে এখন অনেক পাজি হয়ে গিয়েছে। যেহেতু এই রেসিপি খাওয়া হয়নি তাহলে আজই ঝটপট তৈরি করে নেবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পেঁয়াজ পাতা দিয়ে ঝাল ঝাল ডিমের রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে আপু।জিভে জল আসার মতো একটি লোভনীয় রেসিপি।এভাবে কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটা বানিয়ে খাওয়া দরকার। ধাপে ধাপে রেসিপিটি তৈরি পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অবশ্যই বানিয়ে দেখবেন আর রিভিউ দিতে ভুলবেন না। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রান্না করেছেন আপু।খাবার টি অনেক লোভনীয় হয়েছে। রেসিপি টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু হাজবেন্ডের থেকে দারুন একটি রেসিপি শিখেছেন তো ।তবে আমি কিন্তু এই রেসিপিটি এই প্রথম দেখলাম ।তবে মনে হচ্ছে খেতে বেশ ভালই লাগবে। একদম নতুন ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। শিখে নিলাম বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু তার কাছ থেকে খুব মজাদার রেসিপি শিখতে পেরেছি। আপনার কাছে এই রেসিপি ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পেঁয়াজের পাতা দিয়ে ভিন্ন স্বাদের ডিমের রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে আপু। ঝাল ঝাল কোন রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে টমেটো দিলে তো কথাই নেই। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে কতটা সুস্বাদু হয়েছে। আপু আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। পরিবেশনটাও খুবই সুন্দর ছিল। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু টমেটো দেওয়াতে খেতে বেশ ভালো লেগেছে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেঁয়াজ পাতা ও ডিম দিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আপু এমন রেসিপি অনেক মজার হয়ে থাকে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পেঁয়াজের পাতা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়।তবে ডিমের রেসিপি দেখে অনেক ভালো লাগছে। কারণ ডিম আমার খুবই প্রিয়। আর এই ভাজি রেসিপি মধ্যে পিঁয়াজের পাতা দেওয়ার কারণে আরো মজাদার মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পেঁয়াজ পাতা দেওয়ার জন্য খেতে বেশি সুস্বাদু লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

রেসিপিটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং খুব ঝটপট তৈরি করা যাবে। পেঁয়াজের পাতা দেওয়ার কারনে মনে হচ্ছে রেসিপি সুস্বাদু হবে খেতে। ধন্যবাদ আপু লোভনীয় ভিন্ন স্বাদে ডিমের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না আর খেতেও খুব সুস্বাদু। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

অনেক সুস্বাদু একটি রেসিপি আপনি তৈরি করেছেন। শীতকালে পেঁয়াজের পাতা দিয়ে তৈরি যে কোন রেসিপি অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজের পাতা দিয়ে ঝাল ঝাল ডিমের রেসিপি অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে তো বলব আপু আপনার মজাদার রেসিপি প্রথম ছবি দেখেই আমি একেবারে অবাক হয়ে গেলাম। কারণ আপনার রেসিপিটা আসলেই বেশ দুর্দান্ত হয়েছে মনে হয় খেতে। একেবারে জিভে জল চলে আসার মত একটা রেসিপি তৈরি করলেন। পেঁয়াজের পাতা দিয়ে ডিম ভুনা করলে খেতে এমনিতেও সুস্বাদু হয়। আমি নিজেও আজকে পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ডিম দিয়ে সবকিছু একসাথে ভুনা করলাম খেতে বেশ মজা হয়েছিল। ভাবতেছি একবার আপনার মত তৈরি করে দেখব খেতে কেমন হয়। আমার কাছে আপনার রেসিপি একেবারে ইউনিক লাগলো।

 2 years ago 

আপু একবার এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39