জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট || ১০% লাজুক খ্যাঁকের জন্য।
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে সুন্দর একটি জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট নিয়ে হাজির হয়েছি। সকাল থেকে ভাবছি আজ মান্ডালা আর্ট করবো কিন্তু কি আর্ট করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মাথায় আসলো ফুল আর্ট করবো কিন্তু কি ফুল তা মনে হচ্ছে না। এরপর অনেক চিন্তা ভাবনা করে জবা ফুল এঁকে নিলাম।
আমার কাছে আবার রক্ত জবা খুব ভালো লাগে। তারজন্য এই রঙিন মান্ডালা আর্ট করা। একটা মজার বিষয় হলো যখন ফুলগুলো ডিজাইন করতে শুরু করেছি ঠিক ঐ সময় আমার জেল পেনের কালি শেষ হয়ে গেল। তারপর সাইন পেন দিয়ে অনেক কষ্টে আজ এই আর্ট সম্পূর্ণ করেছি। এত কষ্টের পর যখন দেখলাম জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে তখন মনে হলো আমার কষ্ট সার্থক হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সুন্দর এই মান্ডালা আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. রাবার
🔶৪. সাইন পেন
🔶৫. জেল পেন
নিচে ধাপ গুলো দেওয়া হলো
১ম ধাপ
প্রথমে আর্ট করার জন্য সুন্দর পরিষ্কার একটি আর্ট পেপার নেব। তারপর পেন্সিলের সাহায্যে সুন্দর করে একটি জবা ফুল এঁকে নেব।
২য় ধাপ
এবার জবা ফুলের নিচে সুন্দর করে একটি ডাল দিয়ে দেব।
৩য় ধাপ
এখন সেই ডালের মধ্যে সুন্দর করে দু'টি পাতা দিয়ে নেব।
৪র্থ ধাপ
এবার সম্পূর্ণ ফুল কালো সাইন পেন দিয়ে কালার করে নেব।
৫ম ধাপ
এরপর মাঝখানের পুংকেশর সহ সম্পূর্ণ ডাল সবুজ কালার করে নেব।
৬ষ্ঠ ধাপ
এবার ফুলের পাপড়ি গুলো সুন্দর করে ডিজাইন করে নেব।
শেষ ধাপ
সবশেষে এবার পাতাগুলো সবুজ কালার করে নেব।
উপস্থাপনা
অবশেষে হয়ে গেলো আমার আজকের জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট। এরপর এই আর্টের পাশে আমার সাইন দিয়ে দিলাম। জানিনা কেমন হলো ,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
জবা ফুলের ভিন্নরকম একটি মেন্ডেলা চিত্র শেয়ার করেছেন। যা দেখে ভালো লাগলো। খুব সুন্দর করে সব কিছুর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া নিজের চেষ্টা দিয়ে করলে সব জিনিসই অনেক সুন্দর হয়।আপনার মন্তব্য খুব ভালো লেগেছে। ধন্যবাদ গঠনমূলক মতামতের জন্য।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1559792988930289664?s=20&t=pJSQQYZuxLIg7e_Krps_6w
জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট টি বেশ দারুন হয়েছে।দেখে মনে হচ্ছে বাস্তব এর মতো লাগছে। কালার কম্বিনেশন টা চমৎকার হয়েছে। ফুলের পাপড়ি টা অনেক সুন্দর হয়েছে। সবমিলিয়ে জবা ফুলের আর্ট টি অনেক ভালো লাগছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ও গঠনমূলক মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য করার করার জন্য অনেক ধন্যবাদ।
জবা ফুলের সুন্দর রঙিন মেন্ডেল আর্ট করেছেন আপনি। যা দেখতে খুব চমৎকার হয়েছে। আপনার সবগুলো মেন্ডেলা আর্টই আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পেরেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজকে অসাধারণ একটি জবা ফুলের রঙিন মান্ডালা আর্ট অসাধারণ করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে
ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনার এই অংকন গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আজকে আপনি রঙিন জবাফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন খুবই সুন্দর হয়েছে। আর খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইলো আপনার জন্য।
ভাইয়া আপনাদের এই ভালো লাগার জন্যই আমার আর্ট এত সুন্দর হয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
জবা ফুলের রঙিন মেন্ডেল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।সত্যি অনেক সুন্দর ছিল প্রত্যেকটি ধাপ কালার কমবিউশনটার জন্য জবা ফুলের সৌন্দর্য অনেক গুণে বেড়ে গেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লেগেছে।
জবা ফুলের রঙিন মেন্ডেলার চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। সত্যি এই ধরনের চিত্র অঙ্কন করতে দক্ষতা লাগে যেটা আপনি খুব সুন্দর করে অঙ্কন করে দেখালেন আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপু আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর আর্ট উপহার দেন। আপনার আর্টসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকেও আপনি একটা জবা ফুলের কালার ফুল ম্যান্ডেলা করেছেন যা দেখতে সত্যি অসম্ভব ভালো লাগছে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জবা ফুলের রঙিন মান্ডালা আর্টি খুবই সুন্দর হয়েছে। খুব নিখুঁত ভাবে আটটি সম্পন্ন করেছেন। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনাদের ভালো লাগার জন্যই এতদূর আসতে পেরেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।