মানুষ আকৃতি আপেলের আর্ট | ১০℅ প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি ।
আজকে আবার হাজির হয়ে গেলাম মানুষ আকৃতি আপেলের আর্ট নিয়ে। মানুষ আকৃতি আপেল বলার কারণ এর মধ্যে মানুষের মতো চোখ ও মুখ দিয়েছি। আপেল আঁকার পর দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে এই আর্ট করতে অনেক ভালো লেগেছে বিশেষ করে কালার করার সময় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। যখন কালার করা শেষ করলাম তখন আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কালার হয়েছে যা দেখে নিজেই অবাক হয়ে গেলাম।
আমার কাছে সবসময় ইউনিক পোস্ট শেয়ার করতে খুবই ভালো লাগে। ইউনিক পোস্ট দেখতে আপনারা যেমন মজা পান ঠিক তেমনি আমারও অনেক ভালো লাগে। এর আগেও আমি এই ধরনের আর্ট করেছিলাম। সেটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল। আজকের আর্টও আগেরটার মতোই কার্টুন দেখে আঁকা। তাহলে চলুন দেখে নেই সেই সুন্দর আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ রাবার
★ সাইনপেন
১ম ধাপ
প্রথমে আমি পেন্সিল নিয়ে হাত দিয়ে আপেলের মতো গোল আকৃতি করে নেই। আপনারা হয়তো ভাবছেন হাত দিয়ে এত গোল করে কিভাবে এঁকেছি। আমি কম্পাস দিয়ে হালকা করে গোল বৃত্ত এঁকে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে সেটিকে সুন্দর ভাবে আপেলের আকৃতি দিয়ে দিলাম।
২য় ধাপ
এবার আপেলের উপরে সুন্দর ভাবে ছোট ডাল ও পাতা এঁকে নিলাম।
৩য় ধাপ
এখন আপেলকে মানুষের মতো তাকিয়ে থাকার জন্য বড় বড় দুটি চোখ একে নিলাম।
৪র্থ ধাপ
এবার মানুষের মতো কথা বলা ও সুন্দর হাসি দেওয়ার জন্য মুখ একে নিলাম।
৫ম ধাপ
এখন সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার জন্য কালো সাইনপেন দিয়ে সুন্দর ভাবে কালার করে নিলাম।
৬ষ্ঠ ধাপ
যেহেতু আপেল লাল কালার হয় তারজন্য সম্পূর্ণ আপেলকে সুন্দর ভাবে লাল কালার সাইন পেন দিয়ে কালার করে নেব।
শেষ ধাপ
এবার সবশেষে আপেলের ডাল ও পাতা কালার করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের মানুষ আকৃতি আপেলের আর্ট। বাস্তবে এমন আপেল পাওয়া গেলে আমি যত্ন করে রেখে দিতাম।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1568999890541494283?s=20&t=kzXD7WCxQPlSKxYUa6cYwQ
আপনার তৈরি করা আপেলের আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর হবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর অবস্থান করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আশা করবো সবসময় এভাবেই পাশে থাকবেন।
আমার কাছেও আপেলের এই আর্ট এবং কালার খুবই ভালো লেগেছে । মানুষ আকৃতির খুবই সুন্দর একটি আপেল আর্ট করেছেন আপনি। সত্যি বলতে আমিও আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। শেয়ার করার ধন্যবাদ।
ভাইয়া আপনার মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। যেহেতু এই আর্ট আপনাদের কাছে ভালো লেগেছে তাই চেষ্টা করবো সামনে এমন আরও ইউনিক আর্ট শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বেশ মজাদার এই আর্টটির মধ্যে প্রতিভারও একটা নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর অঙ্কন করেছেন আজকের আর্ট খানি। অনবদ্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। চেষ্টা করি যেন ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়।