( এসো নিজে করি ) অরিগ্যামি : ক্লে দিয়ে পুকুরের অরিগ্যামি
আসসালামু আলাইকুম,
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে পুকুরের অরিগ্যামি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আজকের এই অরিগ্যামি সবার কাছে অনেক ভালো লাগবে। আর্ট, রেসিপি ও পেইন্টিং এর পাশাপাশি অরিগ্যামি তৈরি করতেও খুব পছন্দ করি। তাই তো প্রতি সপ্তাহে একটি হলেও অরিগ্যামি শেয়ার করা হয়। সবসময়ই রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করা হয়। কিন্তু আজ পোস্টের ভিন্নতা আনার জন্য ক্লে দিয়ে অরিগ্যামি তৈরি করেছি।
ক্লে দিয়ে পুকুরের অরিগ্যামি
আমি এই প্রথমবার ক্লে দিয়ে অরিগ্যামি তৈরি করেছি আর এই অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন সম্পূর্ণ বানানো শেষ হলো তখন দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তাছাড়া এই অরিগ্যামি গুলো দেখতেও খুব সুন্দর লাগে। আমার এই অরিগ্যামি বানাতে অনেক সময় লেগেছিল। সম্পূর্ণ বানানোর পর আমার ছেলে তো এটি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই ধরনের অরিগ্যামি টেবিলের উপর সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
১. ক্লে
২. পোস্টার রং
৩. তুলি
৪. রঙিন কাগজ
৫. কাটুন পেপার
৬. গাম
𒆜১ম ধাপ𒆜
প্রথমে সাদা ক্লে নিয়ে হাঁসের পিছনের অংশ বানিয়ে নেবো। এরপর হাঁসের গলা মাথা বানিয়ে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার লাল ও কালো ক্লে দিয়ে হাঁসের ঠোঁট ও চোখ লাগিয়ে নেবো।
𒆜৩য় ধাপ𒆜
এবার হাঁসের বাচ্চা বানিয়ে নিলাম। এরপর দুটো হাঁস একসাথে ফটোগ্রাফি করে নিলাম।
𒆜৪র্থ ধাপ𒆜
একই ভাবে হলুদ দু'টো হাঁস বানিয়ে নিলাম।
𒆜৫ম ধাপ𒆜
এবার রঙিন কাগজ ও কাটুন পেপার কেটে নেবো। এরপর গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এখন কিছু ক্লে দিয়ে ছোট ছোট পাথর বানিয়ে নেবো। এরপর গোল পেপারের উপর লাগিয়ে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এখন পুকুর সুন্দর ভাবে কালার করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
এবার গাম দিয়ে হাঁস গুলো পুকুরের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜৯ম ধাপ𒆜
এবার বিভিন্ন ক্লে দিয়ে পুকুরে কিছু ফুল পাতা বানিয়ে লাগিয়ে নেবো।
𒆜১০ম ধাপ𒆜
এবার কিছু মাছ বানিয়ে লাগিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
এবার পাথরের ফাঁকে ফাঁকে কিছু চিকন লতা বানিয়ে লাগিয়ে নেবো।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের ব্লগ অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
পোস্টের বিবরণ
| শ্রেণী | অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Vivo Y16 |
| লোকেশন | ঢাক, বাংলাদেশ |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ্ ! অসাধারণ হহয়েছে আপু ৷ আপনার এমন চমৎকার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ আপনি ক্লে দিয়ে খুবই সুন্দর একটি পুকুরের অরিগ্যামি করেছেন ৷ এটি দেখতে অসাধারণ হয়েছে ৷ বিশেষ করে পুকুরের মাঝে হাঁস মাছ এসব দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে ৷ যাই হোক , সব মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দক্ষতা প্রকাশের জন্য ৷
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে বিকেলে নাস্তায় ভাজি পুরি হলে খেতে খুবই মজা লাগে। আর সেই ভাজিপুরী যদি ইউনিক রেসিপি হয়, তাহলে তা আরো বেশি ভালো লাগে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আর এই রেসিপিটি সস দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগবে। এত মজাদার রেসিপি দেখেই যেন খেতে ইচ্ছা করছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া পোস্ট ভালো করে দেখে কমেন্ট করবেন।আমি রেসিপি পোস্ট করিনি।
দারুণ আইডিয়া আপু। ক্লে দিয়ে অরিগ্যামি করেছেন, দেখতে খুব সুন্দর হয়েছে।আপনার আইডিয়া এবং কাজটি আমার খুব ভালো লেগেছে। অরিগ্যামি তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।কালার কম্বিনেশনসহ অরিগ্যামির ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে। ক্লে দিয়ে পুকুরের অরিগ্যামি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনার প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে একটি পুকুর বানিয়েছেন আপু সেই সাথে পুকুরের আশেপাশের সব কিছুই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে খুবই ভালো লাগছে। পুকুর আর ফুল গাছপালা মাছ সবই বানিয়েছেন। একদম আদর্শ একটি পুকুর হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার এই অরিগ্যামি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
খুবই দারুণ একটি আইডিয়া ক্লে দিয়ে খুব সুন্দর একটি পুকুর পাড়ের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। হাঁসগুলো খুব সুন্দর করে বানিয়েছেন। পুরোটা সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ ডাই প্রজেক্ট।
ক্লে দিয়ে কত কিছু তৈরি করা যায়, ভাবাই যায় না।
বিশেষ করে আপনার চিন্তা চেতনার প্রশংসা করতেই হয়। নিঃসন্দেহে একটা চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করেছেন। দেখতে কিন্তু পুরো ব্যাপারটা বেশ কিউট, আপনার ছেলে বায়না ধরাটা খুব স্বাভাবিক। আমার ছেলেও এই কাজটা করে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
হ্যাঁ ভাইয়া ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায়। প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ক্লে দিয়ে পুকুরের দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার দক্ষতা অসাধারণ। আপনি এত সুন্দর ভাবে এই ডাই পোস্টটি শেয়ার করেছেন। এই পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপ গুলো দেখে যেন তৈরি করার ইচ্ছা জাগলো।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
ক্লে দিয়ে খুব সুন্দর পুকুরের অরিগ্যামি তৈরি করেছেন। অরিগামি টি দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করার কারণে পুকুরটা আরো বেশি ফুটে উঠেছে। আমার কাছে পুকুরের চারপাশে পাথরগুলো ও পুকুরে হাঁস গুলো খুব ভালো লেগেছে। ক্লে দিয়ে সুন্দর একটি পুকুর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে পাথর ও হাঁসগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম যে আপনি ক্লে ব্যবহার করে পুকুরের পরিবর্তনে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। নতুন নতুন এরকম অরেগামি দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার এই অরিগামির মাঝে হাঁসের দৃশ্যটা অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে শেয়ার করার জন্য।
আপনার কাছে হাঁসের দৃশ্যটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
খুব সুন্দর খুব সুন্দর ভাবে প্লে দিয়ে একটি পুকুর তৈরি করলেন। মাছ আর হাঁস গুলো দেখতে যেন সত্যিকারের মনে হচ্ছে। আমার কাছে তো সবচেয়ে বেশি সাদা হাঁস গুলো অনেক ভালো লাগলো। কারণ তারা যেন সত্যি করে বসে আছে। আসলে এই ধরনের ক্রিয়েটিভিটি গুলো তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। তাও আপনি ধৈর্য ধরে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো।
আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।