ফুলের মান্ডালা আর্ট। ১০℅ প্রিয় লাজুক খ্যাঁককে

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও মোটামুটি ভালো আছি। দুদিন ধরে ঢাকা শহরে ভালোই ঠান্ডা পড়েছে। আমার কাছে ভালো লাগে শীতের এই সময়। সকালে ঘুম থেকে যেন উঠতেই ইচ্ছে করেনা।


আমার কাছে মান্ডালা আর্ট করতে এবং আপনাদের আর্ট দেখতে খুবই ভালো লাগে। আমি আগে প্রতিসপ্তাহে একটি করে মান্ডালা আর্ট শেয়ার করেছি। কিন্তু দিন যত যাচ্ছে তত বেশি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এখন চাইলেও আগের মত সবসময় মান্ডালা আর্ট শেয়ার করতে পারিনা। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি এই সুন্দর আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর মান্ডালা আর্ট গুলো দেখলে আমারও আর্ট করার ইচ্ছে জাগে।


CamScanner 12-17-2022 20.38.jpg


এই মান্ডালা আর্ট করতে আমার প্রায় অনেক সময় লেগেছিল। সম্পূর্ণ আর্ট শেষ হওয়ার পর দেখতে খুবই সুন্দর লেগেছে। অনেক দিন পর এমন একটি সুন্দর ফুলের মান্ডালা আর্ট করে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও আমার এই আর্ট অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ফুলের মান্ডালা আর্টের ধাপসমূহ।


প্রয়োজনীয় উপকরণ

received_935286654104804.jpeg


★ সাদা পেপার

★ কালো কলম

★ স্কেল

★ পেন্সিল

★ কম্পাস


🏵️১ম ধাপ🏵️


received_1334874627052149.jpeg


প্রথমে একটি পরিষ্কার সাদা আর্ট পেপার নেব। তারপর কম্পাসের সাহায্যে সুন্দর করে ছোট থেকে বড় ছয়টি বৃত্ত এঁকে নেব।


🏵️২য় ধাপ🏵️


received_919351849003061.jpeg


received_868964987680711.jpeg


এখন স্কেলের সাহায্যে অনেক গুলো দাগ টেনে নেব।


🏵️৩য় ধাপ🏵️


received_859798068779132.jpeg


received_898542391519497.jpeg


এবার প্রথম গোল বৃত্তের মধ্যে সুন্দর ভাবে একটি ফুল এঁকে নেব।


🏵️৪র্থ ধাপ🏵️


received_730097774723578.jpeg


received_1801916270170025.jpeg


এবার আবার পরের গোল বৃত্তের মধ্যে একটু বড় করে ফুল এঁকে নেব। এরপর এর ভিতরে সাজিয়ে নেব।


🏵️৫ম ধাপ🏵️


received_677547450508405.jpeg


received_1229644284307847.jpeg


এবার তৃতীয় বৃত্তের মধ্যে আবারও একই রকম ফুল এঁকে নেব। তবে এবার একটু বড় করে আঁকতে হবে।


🏵️৬ষ্ট ধাপ🏵️


received_1103334786980396.jpeg


received_5936677703058929.jpeg


এখন চতুর্থ বৃত্তের মধ্যে আবারও একই ফুল এঁকে সাজিয়ে নেব।


🏵️৭ম ধাপ🏵️


received_1166024697453020.jpeg

received_706129064137399.jpeg


এখন পঞ্চম বৃত্তের মধ্যে সুন্দর ডিজাইন করে নেব।


🏵️শেষ ধাপ🏵️


received_1190086118260328.jpeg


এবার সব শেষে সুন্দর ডিজাইন করে আর্ট সাজিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের মান্ডালা আর্ট। অনেক চেষ্টার পর অবশেষে হয়ে গেল আমার আজকের ফুলের মান্ডালা আর্ট।


CamScanner 12-17-2022 20.38.jpg


এরপর সেই আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। এত সুন্দর একটি আর্ট করে আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 4 years ago 

আপনি খুব সুন্দর করে ফুলে মেন্ডেলা আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়ে থাকে। আমার কাছে মেন্ডেলা আর্ট গুলো খুবই ভালো লাগে দেখতে সহজ মনে হলো আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া খুব চমৎকার মন্তব্য করেছেন। আপনার মন্তব্য করে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 4 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ এগুলোতে বেশ দারুন কাজ হয়। এগুলো একই ভাবে প্রত্যেকটা ধাপের কাজ সম্পন্ন করা হয়। আর আপনি এত সুন্দর করে মার্কিং করার পর মেন্ডেলা আর্ট করেছেন দেখে বেশ ভালই লাগছে। কারণ প্রথমত কাজটা আপনি সহজ করে করেছেন। এজন্য পরবর্তীতে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে গেল। দারুন হয়েছে আপু, ভালো লাগলো আপনার আজকের মেন্ডেলা আর্টটি।

 4 years ago 

আপু সব সময় এত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

দুদিন থেকে সব জায়গাতেই অনেক ঠান্ডা পড়েছে। কয়েকদিনের তুলনায় ঠান্ডার প্রকোপ বেশ বেড়ে গেছে। তাই তো ঢাকা শহরেও ঠান্ডা পড়েছে। যাইহোক আপু ফুলের মান্ডালা আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে আর্টটি করেছেন। এই আর্টগুলো করতে বেশ ধৈর্যের প্রয়োজন হয়। আর সময় লাগে অনেক। আপনি অনেক ধৈর্য ধরে সুন্দর একটি আর্ট করে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

হ্যাঁ আপু বাঁকা শহরে এখন ভালোই ঠান্ডা পড়েছে। বিশেষ করে রাতের বেলা বেশি আর সকালে প্রচুর কুয়াশা পড়ে। যাই হোক খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 4 years ago 

মনে করি একটু ফ্রি হয়ে থাকবো আজ,একটু কাজ কম করব সে চিন্তা ধারাই বসে থাকলে সেদিন আরও বেশি কাজ পড়ে যায়।আপনি অনেক সুন্দর করে শত ব্যস্ততার মাঝেও একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।আপনি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডেলা আর্ট করেন শুনে ভালো লাগলো।তবে আপনি কষ্ট করে করলেও অসম্ভব সুন্দর দেখাচ্ছে আপনার আজকে তৈরি করা ফুলের ম্যান্ডেলা আর্ট।

 4 years ago 

যখন নিজেকে ফ্রি মনে হয় তখনি একটা না একটা কাজ পড়ে যায়। এত ব্যস্ততার মাঝেও যখন আর্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে । এ আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্য সহকারে করতে হয়। আপনি খুব সুন্দর ও নিখুঁতভাবে আর্ট সম্পূর্ণ করেছেন ।ফুলের ম্যান্ডেলা দেখতে খুবই সুন্দর লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপু আপনার কাছ থেকে এত প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 4 years ago 

বাহ্! খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই দারুণ লাগছে😊। আসলে ম্যান্ডেলা আর্ট করতে একটু ধৈর্য্য লাগে। আর আপনার আর্টটি দেখে মনে হচ্ছে আপনি খুব ধৈর্য্য সহকারে এটি সম্পূর্ণ করেছেন। যাই হোক আপনার আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

ভাইয়া যে কোন কাজ ধৈর্য সহকারে করলে সব সময় সুন্দর হয়। এই আর্ট করতে একটু ধৈর্য লাগে তার জন্য এত সুন্দর হয়ে ওঠে‌ গঠনগুলো মতামতের জন্য ধন্যবাদ।

 4 years ago 

কয়েকদিন আগেও মনে হয়েছিল যে এবার মনে হয় শীত তেমন একটা পড়বে না কিন্তু গত দু'দিন হলো বেশ ভালোই শীত পড়েছে। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। আপু আপনি খুব ধৈর্যের সহিত ফুলের ম্যান্ডেলা আর্ট টি করেছেন এবং প্রতিটি ধাপে উপস্থাপন করেছেন। সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

হ্যাঁ আপু দুই তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে। যাই হোক আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে দেখে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করলেন আপু। ফুলের মেন্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনি আর্টটির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু

 4 years ago 

আপু আপনার চমৎকার মন্তব্য পড়ে ভালো লাগলো। এভাবে সবসময় আমার পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনি আমার আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন আর আমি আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 4 years ago 

এই ধরনের ফুলের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার মতো আমিও সপ্তাহে একদিন ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। আপনার ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় দিয়ে করেছেন। ছোট ছোট ডিজাইন গুলো ফুলের দেখতে খুব দারুণ দেখাচ্ছে ম্যান্ডেলাটি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে ফুলের ম্যান্ডেলাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপু এখন আর আগের মতো সেই সময় সুযোগ হয়ে ওঠেনা তারজন্য এই আর্টগুলো তেমন বেশি করা হয়না‌। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38