পুঁইশাকের পাঁকা বিচি ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন পোস্ট নিয়ে। আজ নিয়ে এসেছি পুঁইশাকের পাঁকা বিচি ভাজি রেসিপি। আপনারা সবাই জানেন আমি গ্ৰামে এসেছি আর গ্ৰামে আসলে একদম টাটকা সবকিছু খাওয়া যায়। তারজন্য আমার কাছে গ্ৰামের যেকোনো খাবার খেতে খুবই ভালো লাগে। এখন যেহেতু শীতকাল তাই সবাই বিভিন্ন ধরনের সবজি চাষ করে আর এই সবজি গুলো ঢাকা শহরের মতো ফরমালিন যুক্ত নয়। যেকোনো সবজি খেয়ে খুব মজা পাওয়া যায়।


IMG_20240126_001128.jpg


20240126_001044.jpg

আজকের এই পুঁইশাকের বিচি গুলো আমার মায়ের লাগানো গাছ থেকে তুলেছি। এই গাছের বয়স প্রায় এক বছর হয়ে গিয়েছে। প্রথমে আমরা প্রচুর শাক খেয়েছি আর এখন পাকা বিচি খাচ্ছি। এখনও পর্যন্ত গাছ তাজা রয়েছে। এমনকি সেই গাছ থেকে বিচি পড়ে নিচে আরও ছোট ছোট চারা হচ্ছে। এছাড়া মা বলেছে এই গাছ থেকেও নাকি নতুন পাতা গজাবে। তাই মা গাছ কাটেনা আর এখনও গাছে প্রচুর পরিমাণে বিচি রয়েছে। সবকিছু তো আর রেসিপি পোস্টে তুলে ধরা যায় না। তাই চিন্তা করেছি এর পরবর্তীতে এর একটি ভিডিও শেয়ার করবো। তাহলে আপনারা সব বুঝতে পারবেন। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20240122_114048.jpg


নামপরিমাণ
পুঁইশাকের বিচিপরিমাণ মতো
কাঁচামরিচকয়েকটি
পেঁয়াজএকটি
রসুনএকটি
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মতো

রেসিপি তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋


IMG_20240122_114138.jpg


প্রথমে পেঁয়াজ, মরিচ ও রসুন কুঁচি করে কেটে নেবো।


😋২য় ধাপ😋


এবার পুঁইশাকের বিচি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি জালিতে পানি ঝরার জন্য দিয়ে রাখলাম।



😋৩য় ধাপ😋


এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো।



😋৪র্থ ধাপ😋


এবার পেঁয়াজ কুঁচি দিয়ে দেবো। এরপর রসুন কুঁচি দিয়ে দেবো।



😋৫ম ধাপ😋


এখন কাঁচামরিচ দিয়ে সবগুলো একটু বাদামি কালার করে ভেজে নেবো।



😋৬ষ্ট ধাপ😋


এবার পুঁইশাকের বিচি দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।


😋শেষ ধাপ😋


এখন সবগুলো ভালো ভাবে মিশিয়ে নেবো। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মচমচে করে ভেজে নেবো। তাহলেই হয়ে যাবে পুঁইশাকের পাঁকা বিচি ভাজি রেসিপি। এবার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চলে যাবো।


IMG_20240126_002257.jpg


এরপর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। এই রেসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচিগুলো মচমচে করে ভাজা। যদি আপনি একটু সময় নিয়ে ভাজেন তাহলেই মচমচে হবে আর খেতেও খুব সুস্বাদু লাগে আর ভাজা কম হলে খেতে ভালো লাগে না। এছাড়া এখানে শুধু বিচি নিতে হবে কোনো ডাল পাতা কিংবা কাঁচা বিচি নেওয়া যাবে না। যদি পাকা বিচি ছাড়া অন্য কিছু নেন তাহলে ভিজা হবে আর খেতেও ভালো লাগবে না। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্রামোর তরতাজা সবজি খেতে ভীষণ ভালো লাগে।ঢাকা শহরের মতো ফরমালিন থাকে না এই গ্রামীণ সবজি গুলোতে। আপনার মায়ের পুঁইশাক গাছের বিস্তারিত জেনে ভালো লাগলো।পুঁইশাকের কাঁচা বীজ খেয়েছি কিন্তুু এরকম পাঁকা বীজে খাওয়া হয়নি কখনো।আপনার রেসিপিটি চমৎকার লোভনীয় লাগছে।খেতে ভীষন চমৎকার হয়েছে রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার করে রান্না প্রনালী তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি যেহেতু এই বিচি দিয়ে এভাবে কখনো রেসিপি তৈরি করেনি সেহেতু বলবো যদি কখনো সুযোগ হয় খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাকের এই পাকা বিচি আমার খুবই প্রিয়। এই জন্য আমি ছোটকাল থেকে এটা আবাদ করার চেষ্টা করে থাকি। এই বছর আমার পুকুরপাড়ের বড় বড় দুইটা বান শাক ছিল পাশাপাশি এই বিচি হয়েছে। এমনকি প্রায় দিনেও খাওয়া হয়ে থাকে, আজকে রাতেও যেমন খেলাম। তাই বলতে পারি এটা খুবই সুস্বাদু একটা রেসিপি।

 2 years ago 

আপনি গতকাল রাতেও খেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

এভাবে কখনো পুঁইশাকের পাঁকা বিচি ভাজি করে খাওয়া হয়নি আমার। আপনি আজ আমাদের মাঝে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা মজাদার এই রেসিপিটা দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। অনেক বেশি লোভনীয় লাগতেছে আপনার তৈরি করা এই রেসিপিটা। আপনার কাছ থেকে আজকে নতুন একটা রেসিপি শিখে নিতে পারলাম। আর নতুন রেসিপিটা আপনার কাছ থেকে শিখতে পারে, আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। ধন্যবাদ রেসিপিটা ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপু একবার এই ভাজি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পুঁইশাক খেয়েছি অনেক বার। কিন্তু এভাবে পুঁইশাকের বিচি ভাজি করে খাওয়া হয়নি। এই রেসিপিটা আমার কাছে ইউনিক মনে হলো। দেখে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় সুস্বাদু হয়েছিলো। যাইহোক নতুন একটি রেসিপি শিখতে পেরে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার কাছে আমার এই রেসিপি ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পুঁইশাকের পাঁকা বিচি ভাজি রেসিপি দেখে মজাদার মনে হচ্ছে। যদিও এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি তবে আপনার রেসিপি পরিবেশন দেখে তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু। একবার খেয়ে দেখবেন। ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাকের পাঁকা বিচি ভাঁজি রেসিপিটি দেখে অনেক ভালো লেগেছে।এত সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন যা সবার ভালো লাগবে।আর রেসিপি তৈরির প্রতিটি ধাপ ছবিসহ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা পড়ে যে কেউ আপনার রেসিপি সম্পর্কে ধারণা নিতে পারবে।এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পুঁইশাকের বিচি যদি এভাবে রান্না করা যায় আর সেটা খেতে যে কতটা বেশি সুস্বাদু হয় তা বলে বোঝানো সম্ভব না। আমার প্রিয় রেসিপি গুলোর মধ্যে এটা অন্যতম।

 2 years ago 

ভাইয়া একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্রামে গেলে বিভিন্ন ধরনের টাটকা সবজি খাওয়া যায়। তাছাড়া নিজেদের গাছের সবজি হলে তো কথাই নেই। যাক একটি গাছ থেকে শাক খেয়ে শেষ করে এখন আবার ফলও খেতে পারছেন। এই ফল দিয়ে ছোটবেলায় অনেক খেলেছি। অনেক দিন হল এর ফল খাওয়া হয় না। আপনার পুঁইশাকের ফল রান্না দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুন্দর কালার হয়েছে।

 2 years ago 

একটা গাছ আমাদের কত উপকার করে তারপরও আমরা গাছ লাগাতে চাই না। কোনো কিছু ইচ্ছে করলে খেতে হয়।বাজার থেকে কিনে আনার চেষ্টা করে এভাবে রেসিপি তৈরি করে নেবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পুঁইশাকের পাঁকা বিচি ভাজি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এই রেসিপি এখুন খাওয়া হয় নাই।পরবর্তী তাই তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু ছিল। আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে পুঁইশাক খেতে খুব ভালো লাগে। তবে পুঁই শাকের বিচি গুলো খেতে খুব একটা ভালো লাগে না। পুঁই শাকের পাকা বিচি এভাবে ভাজি করা যায় এটা জানতামই না। আমার তো মনে হচ্ছে এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর এগুলো খেতে অনেক ভালো লেগেছিল মনে হয়। পাকা বিচি গুলো ভাজি করে আপনি সুন্দর করে সবার মাঝে তুলে ধরলেন। কেউ চাইলেই কিন্তু এই মজাদার রেসিপি টা আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই বিচি গুলো সত্যিই এভাবে রান্না করে খাওয়া যায়। আপনি একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38