🌼 রঙিন সাদা কালো বৃত্ত ফুলের ম্যান্ডেলা আর্ট🌼

in আমার বাংলা ব্লগ3 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আবারও চলে আসলাম ভিন্ন পোস্ট নিয়ে। অনেক দিন পর ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট দেখতেও খুব সুন্দর লাগে। আজকে একদম ভিন্ন ধরনের আর্ট নিয়ে চলে আসলাম। এই ধরনের ফুলের ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে সাদা কালো রঙিন মিশানো এই ম্যান্ডেলা আর্ট করেছি। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। আমরা হয়তো সম্পূর্ণ রঙিন কিংবা সম্পূর্ণ সাদা কালো আর্ট করেছি। কিন্তু এভাবে রঙিন সাদা কালো মিলিয়ে আর্ট করলেও খুব সুন্দর লাগে।


IMG_20230805_005250.jpg


বিশেষ করে নিচে ফুলগুলো দেওয়াতে বেশি ভালো লেগেছে। দিনের বেলা এত ঝামেলার মধ্যে থাকি কাজ করার সময়ই পাওয়া যায় না। তারজন্য বেশির ভাগ কাজ রাতে করতে হয়। আজকের এই আর্ট গতকাল রাতে বসে করেছিলাম। কিন্তু লেখার সময় হয়নি বলে পোস্ট করতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার কাছে এখন আর্ট করতে অনেক ভালো লাগে। তারজন্য সবসময় চিন্তা করি পারি আর না পারি চেষ্টা করলে দোষ নেই। মানুষ একদিনে সব শিখতে পারেনা। চেষ্টা করতে করতে এক সময় সে সফল হয়ে যায়। যাই হোক চলুন আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG_20230804_230422.jpg


★ সাদা পেপার

★ পেন্সিল

★ রাবার

★ কালো কলম

★ কম্পাস

★ সাইন পেন

★ স্কেল


𒆜১ম ধাপ𒆜

CamScanner 08-05-2023 16.53.jpg


প্রথমে কম্পাস দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নেবো। এরপর বড় বৃত্তের ভিতরে ছোট বৃত্ত এঁকে নেবো।


𒆜২য় ধাপ𒆜


এবার ভিতরের গোল বৃত্ত থেকে স্কেল ধরে বড় বৃত্তের দাগ পর্যন্ত চিকন করে লম্বা দাগ টেনে নেবো। এবার অল্প ফাঁকা রেখে আরও কিছু বৃত্ত এঁকে নেবো।


𒆜৩য় ধাপ𒆜


এবার ফাঁকা জায়গা তিনটি ফুল এঁকে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜


এখন ফুলগুলো কালো কলম দিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।


𒆜৫ম ধাপ𒆜


এবার ফুলের ভিতরে চিকন দাগ দিয়ে তিনটি ফুল তিন কালার করে নেব।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜


এরপর ফুলের চারপাশে ছোট ছোট বলের মতো করে দিয়ে নেবো।


𒆜৭ম ধাপ𒆜


এবার প্রথম ঘরে চিকন করে ডিজাইন করে নেব।


𒆜৮ম ধাপ𒆜


এরপর এই ডিজাইনের উপরে আরও একটি ডিজাইন করে নেব।


𒆜৯ম ধাপ𒆜


এবার এই ডিজাইনের উপরে পাতার মতো ডিজাইন করে নেব।


𒆜১০ম ধাপ𒆜


এর উপরে আরও সুন্দর ভাবে একটি ডিজাইন করে নেব।


𒆜শেষ ধাপ𒆜



এবার সবশেষে উপরে বাঁকা করে ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন সাদা কালো ম্যান্ডেলা আর্ট। সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20230805_005340.jpg


সবশেষে আর্টের ভিতরে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট করতে যেমন পছন্দ করি, তেমনি ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। খুবই আকর্ষণীয়ভাবে আপনার করা এই ম্যান্ডেলা আর্ট ফুটে উঠেছে, যা দেখলে যে কেউই অনেক বেশি মুগ্ধ হবে। নিচের অংশে থাকা তিনটি ফুলের ভেতরে আপনি তিনটি কালার ব্যবহার করে রং করেছেন দেখে খুব ভালো লেগেছে কিন্তু। আপনার অনেক দক্ষতা রয়েছে। এটা কিন্তু না বলে থাকা যায় না।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন সাদা কালো বৃত্ত মধ্যে ফুলের ম্যান্ডেলা আর্ট। আপনি বিভিন্ন কালারের কালির পেন ইউজ করে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন দেখতে বেশ ভালো লেগেছে। আসলে ভিতরে আপনি যেই ফুল তিনটি তৈরি করেছেন দেখতে কিন্তু অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

বৃত্তের খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এই ম্যান্ডেলা আর্ট এর রং করেছেন তার কারণে এটা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আসলে, ম্যান্ডেলা আর্ট করা অনেকটাই ধৈর্যের ব্যাপার আর আপনি আজকে বৃত্তের মতো দারুন একটি মেন্ডেলা আর্ট অঙ্কন করেছেন। ভিন্ন রং ব্যবহার করায় দেখতে কালারফুল লাগছে আর সৌন্দর্য ও বৃদ্ধি পেয়েছে। অনেক সুন্দর ছিল আপু।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার লাগছে দেখতে।মুগ্ধ হয়ে গেলাম পুরো আর্টটি দেখে।এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।তাছাড়া আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে রঙিন এবং সাদাকালো ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। ফুলের ভেতরের রং করার কারণে অনেক বেশি ভালো লেগেছে এটা দেখতে। আজ অন্য ডিজাইনগুলো সাদা কালো হওয়ার কারণে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে এই কাজটা সম্পূর্ণ করেছেন যা দেখেই বুঝতে পারছি। সত্যি আপনার দক্ষতার প্রশংসা না করে কিন্তু থাকাই যাচ্ছে না।

 3 years ago 

চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। সাদাকালো তার মাঝে রঙের বাহার , সবকিছু মিলে আপনার ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে । এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপু এই ম্যান্ডেলা আর্ট টা দেখে তো আমি অবাক হয়ে গেছি। এটা জাস্ট অসাধারণ ছিল। এটা আঁকতে মনে হয় আপনার অনেক বেশি সময় লেগেছে। আর অনেক বেশি সময় লাগার কারণে এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক ধৈর্য সহকারে এই আর্ট টা সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও অসাধারন আজকে আপনি খুব সুন্দর করে রঙিন সাদা কালো বৃত্ত ফুল দিয়ে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ভিতরে ফুলগুলো দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আপনার ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। এই কারণে আপনি কালকে ম্যান্ডেলা আর্ট লিখতে পারেন নাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার মত আমিও সময়ের অভাবে রাতে কাজ করতে বসি । তবে আপনি আজকে দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ।এত চমৎকার লেগেছে আমার কাছে যা বলে বোঝাতে পারবো না ।নিচের ফুল দেওয়ার কারনে সত্যিই আরো বেশি সুন্দর হয়েছে। দারুণ এঁকেছেন আপনি ।দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39