লুডু খেলা নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।


আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। নতুন নতুন পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তারজন্য চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য। কিন্তু কি নিয়ে পোস্ট করবো ভাবতে পারছি না। তখন মোবাইলের গ্যালারিতে দেখতে পেলাম অনেক আগে তোলা কিছু খেলার ফটোগ্রাফি রয়েছে। তবে সেটা কি খেলা জানেন লুডু খেলা। হঠাৎ লুডু খেলার ফটোগ্রাফি দেখে অনেক কথা মনে পড়ে গেল। সেই সময় কোথায় গেলো যখন সময় পেলেই খেলায় ব্যস্ত হয়ে পড়তাম। বর্তমানে ছোট বড় সবাই মোবাইলের মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছে।

IMG_20231004_202113.jpg


IMG_20231004_202108.jpg


যুগ যত পরিবর্তন হচ্ছে ততই যেন মানুষের মধ্যেও পরিবর্তন চলে এসেছে। আমরা ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত সময় পার করতাম কিন্তু এখন ছেলেমেয়েরা একটু সময় পেলেই মোবাইল টেলিভিশন নিয়ে বসে পড়ে। তারা এগুলোর প্রতি এতটাই আসক্তি হয়ে পড়েছে যেন কোনোভাবেই তাদের সেই পথ থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না। লুডু খেলাও কিন্তু নেশার মতোই। আপনারা দেখবেন একবার খেলা শুরু করলে আর উঠতে ইচ্ছে করে না। আপনাকে যদি গেম খাওয়ানো হয় তখন অপর জনকেও গেম খাওয়ানোর জন্যেও ব্যস্ত হয়ে পড়বেন এটাই স্বাভাবিক।


ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন স্কুলে যেতে না পারলে আমরা ঘরে বসে ভাইবোনেরা মিলে লুডু খেলায় ব্যস্ত হয়ে পড়তাম। আমি লুডু খেলতে অনেক পছন্দ করি। লুডু খেলার সময় সঠিক ভাবে চাল দিতে পারলে, না জিতে উপায় নেই কিন্তু চালে একটু ভুল হলেই গেম খেতে হয়। আমি লুডু খেলা খুব ভালো পারি তাই আমাকে সবার গেম খাওয়াতে একটু কষ্ট হয়। তারজন্য খেলতে বসলে সবাই আমাকে গেম খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে যায়।


IMG_20231004_202039.jpg


আজকে যে লুডু খেলার ফটোগ্রাফি শেয়ার করেছি তা কিছুদিন আগে তুলেছিলাম। এই খেলায় আমার শ্বাশুড়িও ছিল আর তিনিও খুব ভালো লুডু খেলতে পারে। এছাড়া আমার মা এর সাথে খেললে কোনো ভাবেই মা কে গেম খাওয়ানো যায় না। তার কারণ মা এর ছক্কা উঠে অনেক বেশি। তারজন্য মা র সাথে আর পারা যায় না। এই খেলা নিয়ে অনেক ঝগড়াও হয়েছিল। আমি তো ছোটবেলায় একবার খেলায় হেরে গিয়েছিলাম বলে লুডু ঘর নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছিলাম।


এরপর মা অনেক বকাঝকা করেছিল। এমনকি আমি খেলতে গেলে আমাকে নেওয়া হতো না। এরপর সবাইকে অনেক বুঝিয়ে শুনিয়ে আবার খেলা শুরু করি। সেই মজার দিনগুলো এখন শুধু স্মৃতির পাতায় জমা পড়ে আছে। আমি মোবাইলে লুডু খেলতে একদমই পছন্দ করিনা। সবাই একসাথে বসে লুডু খেলতে বেশি ভালো লাগে। এখন আর খেলার সময় হয়ে ওঠে না। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় যদি সেই দিনে ফিরে যেতে পারতাম।


IMG_20231004_202101.jpg


শৈশবের সময়টা বড়ই মধুর ছিল। সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। আমি মনে করি আপনারাও ছোটবেলায় নিশ্চয়ই আমার মতো লুডু খেলেছেন। এই খেলা খুবই জনপ্রিয় খেলা আর সব জায়গার মানুষ এই খেলা সম্পর্কে জানে। যাই হোক আজ এখানেই শেষ করলাম আবার লেখা আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

লুডু খেলার ফটোগ্রাফি গুলো দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। এখন বর্তমান ডিজিটাল এর ছোয়ায় আমরা সব কিছু ভুলতে চলেছি। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ডিজিটাল যুগ হওয়ায় পুরোনো খেলে হারিয়ে যাচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কি বলেন আপু, লুডু খেলিনি মানে। কত যে লুডু ছিড়েছি জিদ করে। তার কি আর হিসাব আছে। ছক্কা তো আমার উঠতই না। তাইতো আমি জিদ করে লুডু ছিড়ে ফেলতাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করে ছেলেবেলার কথা মনে করে দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আমার যখন ছক্কা উঠে একবারে ছয়টা উঠে যায় তারজন্য সমস্যায় পড়তে হয়। ধন্যবাদ।

 3 years ago 

আপু লুডু খেলতে তো ভীষণ ভালো লাগে। রমজান মাস আসলে লুডু খেলি সকলে মিলে একসাথে কিন্তু আস্তে আস্তে মোবাইলের যুগ হওয়ার আমরা অনলাইনে লুডু খেলি। ভীষণ ভালো লাগে সকলে মিলে আপনি আপনার অনুভূতি শেয়ার করেছেন দারুন লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই লুডু খেলাটা অনেকটা নেশার মতো। একবারও খেললে শুধু খেলতে ইচ্ছা করে। আমারও শ্বশুরবাড়িতে গেলে সবাই মিলে অনেক লুডু খেলা হয়। তাছাড়া আপনি একবার যে কাহিনী করেছিলেন তাতে তো পরবর্তীতে আপনাকে খেলায় না নেওয়ারই কথা। হেরে যাওয়ার কারণে লুডুর কোটই পুড়িয়ে ফেলেছেন। যাইহোক ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে গেল আপনার এই লেখার মাধ্যমে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এরপর নিতে চায়নি কিন্তু অনেক বুঝিয়ে তারপর খেলেছি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনার মা তো দেখছি আপনার থেকেও জানু খেলোয়াড়🤣🤣।আর এই খেলায় যার যত ছক্কা উঠে সেই জানু হয়ে থাকে। যাইহোক আসলে আমরাও একটা সময় লুডু অনেক বেশি খেলতাম। তবে এখন সময়ের কারণে খেলা হয় না। তবে এটা ঠিক বলেছেন কেউ একজন যদি ভালো খেলে তখন তাকে হারানোর জন্য সবাই উঠে পড়ে লাগে। বেশ মজা পেলাম ব্লগটি পড়ে। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া মা র সাথে খেলতে বসলো আমি পারি না। আমি কেন কেউ পারে না। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে যত প্রকার খেলা আছে সব খেলায় নেশা। আপনি যদি একটি খেলা প্রতিরোধে খেলতে থাকেন এক সময় সে খেলায় আপনার কাছে নেশা বলে মনে হবে। লুডু খেলা আমার কাছে বেশ পছন্দ একটি খেল। এই খেলার সাধারণত শীতের সময় এবং বৃষ্টির দিনে খেলতে বেশি ভালো লাগে।আপনার অনুভূতি পরে বেশ ভালো লাগলো

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রতিটা খেলাই নেশা। একবার শুরু করলে শেষ করতে ইচ্ছে করে না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

সু স্বাগতম আপু।

 3 years ago 

লুডু খেলা এক সময়ের জনপ্রিয় একটি খেলা ছিলো।মা,দিদা রা এই খেলা খুব খেলতেন। আমিও খেলি মাঝে মাঝে এখনো।বেশ ভালো লাগে খেলতে কাউকে হারাতে ভালো লাগে।এখন টিভি ফোনের চক্করে আর এই খেলা তেমন খেলে না কেউ কিন্তুু কেউ কেউ এখনো ফোনে লুডু খেলেন।লুডু খেলায় হেরে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন লুডু আসলে এটাই ছেলেবেলা। ধন্যবাদ আপু সুন্দর লুডু খেলার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা আপু টিভি মোবাইল আর নেটের নেশায় পড়ে সেগুলো হারিয়ে যাচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

লুডু খেলা নিয়ে আসলে আমারও অনেক মজার স্মৃতি রয়েছে। বিশেষ করে যখন গ্রামের বাড়ি থাকতাম তখন বর্ষার দিনে ঠিক আপনার মত পরিবারের সবাই মিলে লুডু নিয়ে বসে যেতাম খেলার জন্য। তাছাড়া আপনি তো পুড়িয়ে ফেলেছেন আমি তো মাঝেমধ্যে লুডু টেনে ছিড়ে ফেলে দিতাম, যদি খেলায় হেরে যেতাম। আমাকেও ওরকম মাঝে মধ্যে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হতো এইসব কারণে। সেদিনের কথা মনে পড়ে গেল আপনার আজকের পোস্ট পড়ে আপু।

 3 years ago 

আপু হেরে গেলে মাথা ঠিক রাখা যায় না তারজন্য মূলত এমন হযতো। আপনিও আমার দলে যুক্ত আছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার লুডু খেলার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো।বর্তমান সময়ে এসে লুডুর খুব একটা প্রচলন নেই। তারপরেও আমাদের বাসায়ও লুডু খেলা হয় আপু।ভালো লাগলো আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের বাসায়ও লুডু খেলা হয় জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপনার লুডু খেলার অনুভূতি পড়ে ভালো লাগলো আপু।আমিও অনেক পছন্দ করি লুডু খেলতে।তবে এখন কেউ আর লুডু খেলতেই চায় না, ফোন নিয়ে পড়ে থাকে সবাই।আপনি লুডু খেলায় হেরে গিয়ে সেটা পুড়িয়ে ফেলেছিলেন জেনে খারাপ লাগলো।আসলে খেলায় হার-জিত থাকবেই,ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি হেরে গেলে তখন খুব রাগ হয় আর ঐ সময় কিছু মনে থাকে না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38