ঘরে ঘরে ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে

in আমার বাংলা ব্লগ2 years ago

সসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই অগ্ৰীম ঈদের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। এতক্ষণে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি টপিক আলোচনা করবো। হ্যাঁ সত্যিই ঘরে ঘরে ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। আপনাদের দিকে শুরু হয়েছে কিনা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন? গ্ৰামে না আসলে সেই আনন্দ উপভোগ করা যায় না। শহরে সবাই যার যার ঘরে থাকে আর সেজন্য এই আমেজ তেমন বুঝা যায় না। কিন্তু গ্ৰামে তা নয়। খোলামেলা পরিবেশে ঘোরাফেরা আর সবার বাড়িতে যাওয়া আসার জন্য বুঝা যায় ঈদ এসে গিয়েছে।


IMG_20240410_143942.jpg


আমাদের বাড়িতে আজ থেকেই যেন ঈদ শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে দেখছি সবার বাড়িতে পিঠা ভাজার ধুম লেগেছে। আমি দেরিতে গ্ৰামে আসার জন্য পিঠা বানানোর পদ্ধতি দেখাতে পারিনি। কিন্তু পিঠা ভাজার মুহূর্ত শেয়ার করতে পেরেছি। আপনাদের দিকে কি এই ধরনের পিঠা ভাজা হয় কিনা তাও জানিয়ে দেবেন? পিঠার ঘ্রাণে যেন মন উতলা হয়ে উঠেছে কিন্তু রোজা রেখেছি বলে খেতে পারছি না। তবে আজ সবার ঘরে ঘরে সন্ধ্যায় এই পিঠা দিয়ে ইফতার করা হবে।


IMG_20240410_141228.jpg

IMG_20240410_135710.jpg


Location


ছোট বেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে ঈদের আগের দিন সবার ঘরে ঘরে এভাবেই যেন ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। সেই ধারা বর্তমানের বউয়েরাও ধরে রেখেছে। মা চাচিদের বয়স হয়েছে বলে তারা এসব থেকে বিরতি নিয়েছে আর মেয়ে বউরা এই দায়িত্ব গ্ৰহণ করে নিয়েছে। তাছাড়া ছোট ছেলেমেয়েরা সকাল থেকেই মেহেদি পড়া শুরু করে দিয়েছে।


IMG_20240410_141540.jpg


IMG_20240410_141308.jpg


Location


এরপর গতকাল রাত থেকেই বাচ্চা ছেলেমেয়েরা বোম ফাটানো শুরু করে দিয়েছে। সবার মধ্যে যে ঈদের আমেজ বিরাজ করছে তা দেখে খুব ভালো লাগছে। যদি গ্ৰামে না আসতাম তাহলে এই সুন্দর মুহূর্ত কখনো উপভোগ করা হতো না। আমার ছেলেও সারাদিন বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে আর খুব মজা পাচ্ছে। এছাড়া সবাই আগে থেকেই বলে রাখছে সকালে যেন ঈদের সেলামির কথা কাউকে বলতে না হয়। সবাই নিজ দায়িত্বে দিয়ে যাবে। এসব নিয়েও অনেক আনন্দ হচ্ছে।


ঈদের আগের দিনের যে অনুভূতি তা শেয়ার করে নিলাম। অনেক কথা বলেছি। আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্রামে গেলে ঈদের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করা যায়। তবে আমরা শহরে যৌথ ফ্যামিলি হওয়ায় ভালোই আনন্দ করি। আপনাদের ওদিকে তো দেখছি ঈদ উপলক্ষে খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করা হয়। তবে আমরা ঈদ উপলক্ষে তেমন পিঠা কখনো তৈরি করি না। আমাদের এদিকে ঈদের দিন বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারগুলো রান্না করা হয়। পোস্ট দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু পিঠা ভাজা আগের দিন হয়ে যায় আর পরের দিন বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। গ্রামের এই আনন্দ খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু প্রতিটি ঘরে ঘরেই ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। তবে রমজান মাসের এই ঈদুল আগে আগে ই আনন্দটা বেড়ে যায় ‌ রমজান মাসের ৩০ টি রোজা রাখি সবাই। আর গুনতে থাকে দিন কবে ঈদ আসছে। তাছাড়াও ঈদে বাচ্চা ছেলে মেয়েদের বোম ফাটানো মেহেদী হাতে দেওয়া সহ বিভিন্ন ধরনের আনন্দ করে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলছেন আপু আগেকার যারা বয়স্ক লোক আছেন তারা এখন অবসরে আছেন। বাকি কাজ গুলো এখন বউ মেয়েরা দায়িত্ব নিয়েছে। আর বাচ্চারা তো সকাল থেকেই মেহেদী পড়া শুরু করে দেয়। বেশ সুন্দর আয়োজন দেখলাম আপনার খেতে ইচ্ছে করতেছে। অনেক লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন।

 2 years ago 

আপু আমি ঢাকায় থাকলেও ঈদ আনন্দ আমাদের ঘরে ইফতারের পর থেকেই শুরু হয়ে গেছে।আমি আম্মুর বাসায় ঈদ করছি এবার।আম্মু চিকেন রোস্ট,রেজালা,সেমাই,পায়েস ইতিমধ্যে করে ফেলেছে।সকালে ভুনা খিচুড়ি করবে। আর দুপুরে পোলাও রান্না করবে।আমাদের এলাকায় কোন পিঠা আসলে করা হয় না। তবে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়।ঈদ মোবারক আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38