❄️স্নোফ্লেক্স পেপার কাটিং ডিজাইন❄️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ সকাল থেকে ভাবছি কি পোস্ট করবো। কিন্তু মাথায় কিছুই আসছে না। মনে হচ্ছে রোজ রেখে মন ভুলা রোগে ধরেছে। আপনাদেরও কি আমার মতো এমন হচ্ছে? যাই হোক এরপর সবার পোস্ট পড়তে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর পেপার কাটিং পোস্ট রয়েছে। চিন্তা করলাম অনেক দিন হয়েছে পেপার কাটিং দেওয়া হয় না। তাই ইউটিউব এ ভিডিও খুঁজতে গিয়ে স্নোফ্লেক্স পেপার কাটিং ডিজাইন খুঁজে পেলাম। জানেন তো রোজায় মাথা তেমন কাজ করে না তাই নিজের আইডিয়া বের করতে ইচ্ছে করেনি। ইউটিউব এ যা পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করেছি।


CamScanner 03-19-2024 13.13.jpg


সবসময় নিজের আইডিয়া কাজ করে না তারজন্য মাঝে মাঝে পরের আইডিয়াকে কাজে লাগাতে হয়। তারপর সাথে সাথে কাগজ নিয়ে বসে পড়লাম। এই ডিজাইন খুব সহজেই বানানো যায়। তবে কাঁচি দিয়ে কাটার সময় খুব সাবধানে থাকতে হয়। একটা দাগ কেটে গেলে সম্পূর্ণ নকশা নষ্ট হয়ে যায়। এই নকশা দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:-


IMG_20240319_124930.jpg


১. সাদা আর্ট পেপার

২. সাইন পেন

৩. পেন্সিল

৪. রাবার

৫. স্কেল

৬.মোম রং



এবার নকশার ধাপ নিচে দেওয়া হলো---



❄️ প্রথম ধাপ, প্রথমে পেপার কোণা বরাবর ভাঁজ করে নেব।এবার বাড়তি অংশ কেটে নেবো।


❄️ দ্বিতীয় ধাপ,এবার আবারও কোণা বরাবর ভাঁজ করে নেব।


❄️ তৃতীয় ধাপ, এরপর মাঝখান বরাবর অর্ধেক কোণা ভাঁজ করে নেব।


❄️ চতুর্থ ধাপ, তাঁরপর বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নেবো।


❄️ পঞ্চম ধাপ, এবার পেন্সিল দিয়ে স্নোফ্লেক্স ডিজাইন এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নেবো।


❄️ ষষ্ঠ ধাপ, এবার একটি একটি করে ভাঁজ খুলে নেবো।

CamScanner 03-19-2024 13.19.jpg


CamScanner 03-19-2024 13.17.jpg


CamScanner 03-19-2024 13.12.jpg


❄️ ফাইনাল আউটপুট, সবশেষে সম্পূর্ণ ডিজাইন খোলার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি।

আমার তৈরি করা স্নোফ্লেক্স পেপার কাটিং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আপু আপনার কাগজ কেটে তৈরি নকশাটি বেশ চমৎকার হয়েছে। এই নকশাগুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে ।ইদানিং কমিউনিটিতে এই নকশাগুলো ব্যাপক হারে দেখা যাচ্ছে। যদিও এটি করতে সময় কম লাগে তার পরেও বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সাদা কাগজ ব্যবহার খুবই সুন্দর একটা পেপার কাটিং ডিজাইন তৈরি করছেন।আপনার পেপার কাটিং ডিজাইন দেখে খুবই ভালো লাগলো। এগুলো কাজ কাটার সময় একটু সাবধানে কাটতে হয়। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই পেপার কাটিং ডিজাইন কাটার সময় খুব সাবধানে কাটতে হয়। আপনার কাছে আমার এই পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

স্নোফ্লেক্স পেপার কাটিং টি দেখতে খুবই দারুণ হয়েছে। ইউটিউব ভিডিও থেকে আইডিয়া পেয়েছেন জেনে ভালো লাগলো। কাগজের নকশাটি খুবই সুন্দর হয়েছে। চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লাগলো। খুব সুন্দর মন্তব্য করেছেন। এভাবে সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

স্নোফ্লেক্স পেপার কাটিং ডিজাইন দেখতে চমৎকার লাগছে। এমন ডিজাইন করতে অনেক দক্ষতার প্রয়োজন আপনার মধ্যে তা বিদ্যমান। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি করতে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার ডিজাইন ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। গঠনমূলক মতামত দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেপার কেটে খুবই সুন্দর একটি ডিজাইন করেছেন আপু। পেপার কেটে কোন কিছু তৈরি বা ডিজাইন করতে আমারও ভীষণ ভালো লাগে। আপনার ডিজাইনটি দেখতে অসাধারণ হয়েছে। সুন্দরভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। আপনার শেয়ার করা পোস্টে দেখে যে কেউ সহজে পেপার কেটে এমন সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এই ডিজাইন গুলা খুবই সহজ। যে কোন সময় দেখেই এই ডিজাইনগুলো করা যায়। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিকেই বলেছেন আপু, মাঝে মধ্যে নিজের আইডিয়া কাজ না করলে , ইউটিউব থেকে ধার নিতে হয়।স্নোফ্লেক্স পেপার কাটিংটি বেশ সুন্দর হয়েছে। পেপার কাটিং এর ধাপ গুলোও সহজ করে উপস্থাপন করেছেন। ভালো লেগেছে আপনার কাজটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু নিজের আইডিয়া কাজ না করলে অন্য উপায় তো বের করতেই হবে। যাই হোক আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো দেখলে অনেক ভালো লাগে। সাদা কাগজ দিয়ে তৈরি করেছেন চমৎকার ফুটে উঠেছে। এধরনের কাজ গুলো করার সময় খুব ধৈর্য্য সহকারে ভাঁজ এবং কাটিং করতে হয়। তা না হলে কাজটি নষ্ট হতে পারে। অনেক সুন্দর করে ভাঁজ এবং কাটিং করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছেও পেপার কাটিং ডিজাইন ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

পেপার কাটিং করে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। এধরনের কাগজের ডিজাইন দেখতে দারুন লাগে। তৈরির ধাপ গুলো আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তবে এই নকশা তৈরি করার সময় কাটিং খুব যত্ম সহকারে করতে হয়। তানা হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই নকশা তৈরি করার সময় কাটিং খুব যত্ন সহকারে করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর একটি পেপার কাটিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেপার কাটিং দেখে আমার অনেক ভালো লেগেছে আপু। আমিও বেশ কিছুদিন ইউটিউবে এটা দেখে শেখার চেষ্টা করছি। অনেকগুলো ভিডিওতে দেখলাম বিভিন্নভাবে এই কাটিং করা যায়। খুবই ভালো লাগলো সুন্দর পেপার কাটিং দেখে।

 2 years ago 

ভাইয়া যেহেতু শিখার চেষ্টা করেছিলেন, এখন এই পোস্ট দেখে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনিও খুব সুন্দর ভাবে পেপার কাটিং ডিজাইন তৈরি করতে পারবেন। আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। এই ধরনের নকশা তৈরি করতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে পেপার কাটিং ধরে নষ্ট হয়ে যায়। আপনার তৈরী স্নোফ্লেক্স পেপার কাটিং ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38