📸 সন্ধ্যায় তোলা সাতটি ফুলের সুন্দর ফটোগ্ৰাফি 📸

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু-আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20230727_075702.jpg


Location


আজকে আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে একটু অন্যরকম ভাবে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছি। সবসময় দিনের আলোতে ফটোগ্রাফি করা হয়। কিন্তু এই ফটোগ্রাফি গুলো হালকা অন্ধকারে করেছি। অন্ধকার বলতে সন্ধ্যা হয়ে যাওয়ার পর যে অন্ধকার দেখা যায় এতে ফটোগ্রাফি গুলো করেছি। এই সময়টায় ফটোগ্রাফি গুলো করে খুব ভালো লেগেছে। আজকে আবারও কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। বাহিরে হাঁটতে বের হলে সামনে ফুল দেখলে চুপ থাকতে পারিনা।


গতকাল যখন ছেলেকে নিয়ে বাহিরে বের হয়েছি তখন হাঁটতে হাঁটতে আমরা একটা নার্সারির কাছে চলে যাই। সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারজন্য সেখানে অল্প সময় ছিলাম আর সেই সময় কিছু ফুলের ফটোগ্রাফি করে নিয়ে আসি। হালকা অন্ধকারে ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা সবাই ফুল ভালোবাসি তারজন্য এই প্লাটফর্মে অনেক সময় সবার খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাই। আমার কাছে ফুল বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি তে দেখতেও অনেক ভালো লাগে। তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।


📸ফটোগ্ৰাফি-১📸


IMG_20230705_135407.jpg


Location


প্রথমে আপনাদের দেখাবো পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি। আপনারা হয়তো অন্য নামে চিনেন কিন্তু আমি একে পেঁয়াজ ফুল নামেই চিনি। আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজ নয় এটা খেলনার পেঁয়াজ। এই ফুল আর পাতা দিয়ে আমরা ছোট বেলায় অনেক খেলেছি। এই ফুল একদম কাছ থেকে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবুজ পাতার উপরে সাদা ফুল দেখতে অনেক সুন্দর লাগে।


📸ফটোগ্ৰাফি-২📸


IMG_20230726_185628.jpg


Location


এবার দেখাবো গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোট বেলায় একটি গাঁদা ফুলের গাছ লাগিয়ে ছিলাম। সেই গাছ অনেক বড় হয়েছিল আর গাছের নিচ থেকে উপর পর্যন্ত ফুল ধরেছিল। সেই ফুলগুলো অনেক বড় বড় ছিল। কিন্তু দুঃখের বিষয় একুশে ফেব্রুয়ারির আগের রাতে আমার সেই গাছ মাঝখান থেকে ভেঙ্গে নিয়ে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে গাছ না দেখে অনেক কান্না করেছিলাম।


📸ফটোগ্ৰাফি-৩📸


IMG_20230726_185529.jpg


Location


এবার আপনাদের দেখাবো জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো নতুন হয়েছে তাই দেখতে খুব ছোট দেখাচ্ছে। আমি এখানে হলুদ আর লাল কালার ফুল দেখতে পেলাম। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুল দিয়ে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর দেখাবে।


📸ফটোগ্ৰাফি-৪📸


IMG_20230726_185503.jpg


IMG_20230726_185441.jpg


Location


এবার দেখাবো কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। এই প্লাটফর্মে আসার পর আপনাদের ফটোগ্রাফি থেকে এই ফুলের নাম জেনেছি। আমি আগে এই ফুল দেখিনি আর এর নামও জানা ছিল না। এখন আমার কাছে এই ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। গাছ ভরা সবুজ পাতা আর এর মধ্যে যখন সাদা ফুল দেখা যায় তখন অনেক ভালো লাগে। এই সুন্দর ফুলের দেখলে আমি মুগ্ধ হয়ে যাই।


📸ফটোগ্ৰাফি-৫📸


IMG_20230726_185520.jpg


IMG_20230726_185430.jpg


Location


এবার দেখাবো নাম না জানা ফুলের ফটোগ্রাফি।এই ফুলের নাম আমার জানা নেই। আপনারা যদি এর নাম জানেন তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এবার নার্সারিতে গিয়ে এই ফুলের গাছ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুল প্রথমবার দেখেছি আর আমার কাছে এত ভালো লেগেছে যা বুঝাতে পারবো না। একসাথে অনেক গুলো ফুল ঝোপের মতো হয়ে থাকাতে বেশি ভালো লেগেছে।


📸ফটোগ্ৰাফি-৬📸


IMG_20230726_185435.jpg


Location


এবার দেখাবো সাদা মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমার খুব পছন্দের। এই ফুলের গাছও আমাদের বাড়িতে ছিল। আমার মা লাগিয়ে ছিল আর নতুন বাড়ি করার জন্য এত সুন্দর গাছ কেটে ফেলেছে। এরপর সেই গাছের একটা ডাল মা এখন নতুন বাড়ির উঠানের কোণায় লাগিয়েছে। অবশ্য এখন সেই গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে।


📸ফটোগ্ৰাফি-৭📸


IMG_20230726_185551.jpg


Location


সবশেষে দেখাবো আরও একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। আমার মনে হয় এর নাম কলাবতী। তবে আমি নিশ্চিত নই। এই ফুলও আমার কাছে খুব অপরিচিত। এই ফুলটাও দেখতে অনেক ভালো লাগে। এই ফুলের কালার সবচেয়ে বেশি সুন্দর লাগে।


এই হলো আমার আজকের সন্ধ্যায় তোলা সাতটি ফুলের সুন্দর ফটোগ্ৰাফি। যখন এই ফটোগ্রাফি গুলো দেখি তখন সেই সময়ের কথা খুব মনে পড়ে যায়। সত্যিই যায় দিন ভালোই যায়, কিন্তু আসে দিন কেমন কাটবে কেউ জানেনা। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

নার্সারির থেকে তোলা সাতটি ভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে আপু। তবে সময়টা সন্ধ্যা হওয়ার কারণে ফটোগ্রাফিতে আলোর প্রভাব একটু কম রয়েছে। দিনের আলো বেশি থাকলে আরো বেশি ভালো হতো ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া দিনের কম ছিল তবে এই আলোতে আমার কাছে ভালোই লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

সবগুলো ফুলের ফটোগ্রাফি একসাথে দেখে তো প্রাণ জুড়িয়ে গেল। ফোন করে দেখবি মনে হচ্ছে খুবই চমৎকার। জিনিয়া ফুল ও পেঁয়াজ ফুল খুব সুন্দর দেখাচ্ছে তাছাড়া কাঠ গোলাপ ফুল ও আমার অনেক পছন্দ।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই সন্ধ্যেবেলার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক বেশি ভালো হয় আমি বরাবরই দিনের আলোতে ফটোগ্রাফি করার চেষ্টা করি তবে আপনার মত করে এরকম ভাবে কখনো সন্ধ্যেবেলায় ফটোগ্রাফি করা হয়নি। আপনারা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ আপনি দারুন ভাবে বর্ণনা করেছেন প্রতিটি ফটোর। বিশেষ করে সাত নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া তাহলে একবার সন্ধ্যার সময় ফটোগ্রাফি করে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ সাতটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুল কম বেশি সবাই অনেক পছন্দ করে। সব থেকে বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

কাঠগোলাপ ফুল আপনার কাছেও অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। ও পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপু আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি খুব চমৎকার ভাবে আপনার ফোনে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি করার পাশাপাশি আপনি প্রতিটা ফটোর লোকেশন দিয়েছেন। খুব দারুণভাবে বর্ণনাও করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফুল খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

সন্ধ্যায় ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে কলাবতী ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে দু'টো ফুল ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনারা যেটাকে পেঁয়াজ ফুল বলেন এটা মূলত কেয়া ফুল। এটাকে সাদা কেয়া ফুল বলা হয়। ধন্যবাদ আপু।

 3 years ago 

যাক আপনার কাছ থেকে তাহলে পেঁয়াজ ফুলের খুব সুন্দর একটি নাম জানতে পারলাম। ধন্যবাদ সুন্দর মতামতের দিয়ে নাম বলে দেওয়ার জন্য।

 3 years ago 

সন্ধ্যা বেলার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয় আপু। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার কারণে প্রকৃতির মধ্যে সুন্দর একটি লাল বর্ণ ধারণ করে। যার কারণে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়। আসলেই এক এক সময় এক এক ধরনের ফটোগ্রাফির সৌন্দর্য প্রকাশ পায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন জিনিয়া ফুল, গাঁদা ফুল অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যাঁ আপু সূর্য অস্ত যাওয়ার সময়ের ফটোগ্রাফি খুব সুন্দর হয়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38