নাটক রিভিউ || "বড় লোকের পোলা"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। বেশ কয়েক দিন হয়েছে নাটক রিভিউ দেওয়া হয়না। তাই এবার চিন্তা করলাম এই সপ্তাহে একটা নাটক রিভিউ দেবো। আপনাদের নাটক রিভিউ পড়ে খুব ভালো লাগে। বর্তমানে বাংলা নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি নাটকের গল্পগুলো খুবই শিক্ষনীয় থাকে। আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বড় লোকের পোলা।এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে জহির আলভি ও ইফাত আরা তিথি।


আজ বিকালে হঠাৎ করে নাটক দেখতে ইচ্ছে করলো আর ইউটিউব এ গিয়ে প্রথমেই এই নাটক চোখে পড়ে। তারপর ভাবলাম হয়তো এর কাহিনী সুন্দর হবে। যখন দেখা শুরু করলাম পরে বুঝতে পারলাম এর কাহিনী খুব সুন্দর। তাই স্ক্রীনশট দিয়ে রাখি আর চিন্তা করি যেহেতু এর কাহিনী এত ভালো লেগেছে তাহলে তো শেয়ার না করলে চলেই না। এমন কিছু নাটক থাকে যার গল্প প্রায় সময় আমাদের জীবনের সাথে মিলে যায়। বাস্তবের কিছু চিত্র পরিচালকরা তাদের নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। এই নাটক আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।


IMG_20231211_220028.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


নাটক সম্পর্কে কিছু তথ্য :-


নাটকবড় লোকের পোলা
অভিনয়েজহির আলভি, ইফাত আরা তিথি,এসকে রতন,সিদ্দিক মাস্টারসহ আরও অনেক।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব

কাহিনী সারসংক্ষেপ


IMG_20231211_220207.jpg


IMG_20231211_220315.jpg


IMG_20231211_220249.jpg


IMG_20231211_220333.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


প্রথমে আমরা দেখতে পাচ্ছি বড় লোক বাবার অহংকারী পোলা অফিসে এসে ম্যানেজারকে তার একাউন্টে দশলক্ষ টাকা না পাঠানোর জন্য থাপ্পর মারে। এরপর অফিসের এক নতুন মেয়ের উপর তার নজর পড়ে এবং তাকে রুমে ডেকে খারাপ প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোর করতে গেলে বস দেখে নেয়। এরপর মেয়েটি পুলিশের কাছে যাবে বলে হুমকি দেয়। কিন্তু নিজের সম্মান বাঁচানোর জন্য মেয়েটিকে অনেক বুঝানো হয়।


IMG_20231211_220406.jpg


IMG_20231211_220428.jpg


IMG_20231211_220445.jpg


IMG_20231211_220500.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


গ্ৰাম থেকে বন্ধু মেয়ে আসে আর ছেলের বউ হিসেবে তাকে ঠিক করা হয়। কিন্তু ছেলে মেয়েটিকে গরীব বলে অনেক অপমান করে। এরপর আসিফ তার বাবার কথায় অবশেষে রাজি হয়। কিন্তু বাসর রাতে তার বউকে টাকা দিয়ে বিদায় করতে চায়। এরপর সকাল বেলা বউ নাস্তা বানিয়েছে বলে না করেই অফিসে চলে যায়।


IMG_20231211_220520.jpg


IMG_20231211_220535.jpg


IMG_20231211_220554.jpg


IMG_20231211_220617.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


আসিফ না খেয়ে যাওয়া তার বউ অর্থাৎ শিরিন তার জন্য খাবার নিয়ে যায়। কিন্তু গিয়ে দেখে আসিফ তার বন্ধুদের নিয়ে অফিসে বসে নেশা করছে আর তার বন্ধুরা শিরিনকে অনেক অপমান করে। এরপর আসিফ আবার শিরিনের বাবাকেও গরীব বলে অনেক অপমান করে। সব কিছু শিরিন মেনে নেয়। কিন্তু যখন দেখেছে আসিফ অন্য মেয়ের সাথে প্রেম করছে তখন আর সে সহ্য করতে পারে না। শিরিন চলে যেতে চাইলে তার শ্বশুর তাকে আটকায়। তখন আসিফের বাবা আর তার বউ মিলে আসিফ কে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করে।


IMG_20231211_220631.jpg


IMG_20231211_220646.jpg


IMG_20231211_220658.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর যখন আসিফ অফিসে যেতে চায় কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না। তখন ম্যানেজার বলে এটা আমাদের নতুন এমডির নির্দেশ। তখন আসিফ শিরিন কে এমডি পদে দেখে অবাক হয় আর তার বাবাকে জিজ্ঞেস করাতে বলে আমি সবকিছু শিরিনের নামে লিখে দিয়েছি।এখন শিরিন যা বলবে তাই হবে। এরপর আসিফকে অফিস এবং বাড়ি দুই জায়গা থেকেই বের করে দেওয়া হয়।তখন সে রাস্তায় গিয়ে শুয়ে থাকে।


IMG_20231211_220720.jpg


IMG_20231211_220734.jpg


IMG_20231211_220747.jpg


IMG_20231211_220800.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


সেই রাস্তা দিয়ে আবার আসিফের গার্লফ্রেন্ড যাচ্ছিলো আর এই অবস্থা দেখে তার বাড়ি নিয়ে যেতে বলছিল। কিন্তু যখন আসিফের কাছ থেকে সব ঘটনা শুনলো তখন সে তাকে ছেড়ে চলে যায়। এরপর আসিফের বউ এসে বলে এবার বুঝতে পারছো একজন ছেলের কাছে তার স্ত্রী ছাড়া আর কেউ আপন হতে পারে না। এরপর আসিফকে অফিসে ডাকা হয় এবং সে কম্পানি থেকে এত দিন যা খরচ করেছে তা সুদে আসলে ৫০লক্ষ হয়েছে এবং তা পরিশোধ করতে বলা হয়। তা না হলে তাকে পুলিশে দেওয়া হবে। এরপর আসিফ তার বন্ধুদের কাছে যায় কিন্তু তারাও তাকে ফিরিয়ে দেয়।


IMG_20231211_220816.jpg


IMG_20231211_220839.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর আসিফ চিন্তা করে টাকা না দিলে পুলিশ তাকে নিয়ে যাবে আর তার বাবার মান সম্মান ক্ষুন্ন হবে। তখন সে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করে। তখন শিরিন আর আসিফের বাবা এসে তাকে বাচায়। তখন আসিফ তার ভুল স্বীকার করে বউ এর কাছে ক্ষমা চায়।


ব্যক্তিগত মতামত


এই নাটকের কাহিনী খুবই সুন্দর। এমন অনেক ছেলে আছে যাদের টাকা রয়েছে বলে গরীব মানুষকে মানুষ মনে করে না। তখন তাদের বন্ধুবান্ধব কিংবা গার্লফ্রেন্ডেরও অভাব থাকে না। কিন্তু যখন তার টাকা না থাকে তখন সে আর তার পাশে কাউকে পায় না। তারজন্য বলে অতিরিক্ত অহংকার করা ভালো নয়। গরীব আর বড়লোকের মাঝে ভেদাভেদ তৈরি করতে নেই। যাই হোক সবমিলিয়ে এই নাটকের কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন।


ব্যক্তিগত রেটিং

১০ /৯.৫


নাটকের লিংক


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

ফাইনালি আসিফ তার ভুল বুঝতে পারলো। এটা জেনে খুবই ভালো লাগলো। নাটকটি শিক্ষণীয় ছিল বলতে হয়। আপনি সুন্দর করে রিভিউ দিয়েছেন আপু 🌼

 3 years ago 

নিজের ভুল বুঝতে পারা অনেক বড় ব্যাপার। এই নাটকের গল্প খুবই শিক্ষনীয়। ধন্যবাদ।

 3 years ago 

আসলে বাস্তবে এরকম হয়ে থাকে যাদের অঢেল টাকা পয়সা তারা এভাবেই জীবন অতিবাহিত করে। তবে নাটক থেকে আমাদের অনেক শিক্ষনীয় বিষয় আছে। টাকা থাকলেই মানুষের সাথে খারাপ আচরণ করা ঠিক না। আপনার দেয়া বড় লোকের পোলা নাটকের রিভিউ পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বাস্তবেও এমন অনেক ঘটনা রয়েছে। যাদের একটু টাকা পয়সা রয়েছে তারা গরীব মানুষকে মানুষ মনে করে না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার রিভিউ পড়ে ৷ আসলেই নাটকটির গল্প দারুণ ছিলো , এই গল্প থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি ৷ প্রথমত টাকার অহংকারী হওয়া ঠিক নয় , এরপর টাকার গুরুত্ব এবং মানুষ চেনার দৃশ্য বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে ৷ খারাপ সময়ে কেউ পাশে থাকে নিজের অর্থের কাছে সব ৷ যাই হোক ভীষণ ভালো লাগলো আপনার রিভিউ ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বড় লোকের পোলা নাটকটি রিভিউ এর মাধ্যমে। আপনার শেয়ার করা নাটকটির শুটিং পয়েন্ট দেওয়া দেখে আমি সত্যি একটু অবাক হয়েছি নাটকটি দেখতে হয়তো বেশ ভালো লাগবে। তবে নাটকটির পরিচালকের নাম আপনি উল্লেখ করেননি আশা করি এটা এডিট করে ঠিক করে দিবেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হয়তো পরিচালকের নাম দিতে ভুলে গিয়েছিলাম মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যাইহোক ছেলেটি তারপর বুঝতে পেরেছে তার ভুল এবং সে শিখেছে মানুষের সাথে কি রকম ব্যবহার করতে হয়, শিক্ষনীয় একটা নাটক ছিল খুব ভালো লেগেছে আপনার নাটকের রিভিউটি সময় পেলে দেখার চেষ্টা করব।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই নাটকের গল্প খুবই শিক্ষনীয়। সময় পেলে দেখে নিয়েন। ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এই নাটক এর রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ একদম অসাধারণভাবে আপনি এই নাটকের রিভিউ তুলে ধরেছেন৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি। তবে অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 years ago 

আপনার কাছে আমার নাটক রিভিউ পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

বড় লোকের পোলা নাটকটা আমি দেখব দেখব করে এখনো পর্যন্ত দেখা হয়নি। আসলে ব্যস্ততার কারণে খুব একটা নাটক দেখা হয় না। কিন্তু আপনি এই নাটকটার রিভিউ পোস্ট শেয়ার করেছেন দেখে পুরো নাটকের রিভিউ টা পড়ে নিতে পেরেছি। আসলে অনেক মানুষ রয়েছে যাদের টাকা আছে, এটা মনে করে তারা গরিব মানুষকে একেবারে মানুষই মনে করে না। অনেক ভালো লাগলো সম্পূর্ণ রিভিউ পড়ে।

 3 years ago 

আপু খুবই সুন্দর নাটক সময় পেলে দেখে নিয়েন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37