নাটকের রিভিউ :- "সরকারি বউ "।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। গত সপ্তাহে নাটক রিভিউ করেছিলাম আর আপনাদের সেই রিভিউ খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি সবসময় চেষ্টা করি এমন একটি নাটক রিভিউ দিতে যা পড়ে আপনারা আমরা কিছু শিখতে পারি।


বর্তমানে বাংলা নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি নাটকের গল্পগুলো খুবই শিক্ষনীয় থাকে। আমি সময় পেলেই নাটক দেখি। একদম বাস্তবধর্মী একটি নাটকের রিভিউ নিয়ে এসেছি। বর্তমান পৃথিবীতে যার টাকা আছে তার সব আছে। যে চাকরি করে তার মূল্য আছে আর যাদের চাকরি নেই তারা সৎ থেকেও তাদের কোনো মূল্য নেই। অন্যদিকে চিন্তা করলে দেখতে পাচ্ছি অনেকে সরকারি চাকরি করে আর অল্প বেতনে কিছু হয়না বলে ঘুষ নিয়ে থাকে।


অনেকে সংসারের অন্যদের সুখের কথা চিন্তা করে পাপের পথে পা বাড়ায়। কিন্তু যখন সে পাপ করতে করতে চরম সীমানায় পৌঁছে যায় তখন তার পাশে আর কেউ থাকে না। আমরা সবকিছু জেনেও কেন এই পথেই চলে যাই। কেউ কখনও কারও পাপের ভাগ নিতে চায় না। আজকের নাটকের রিভিউ তে তেমনি কিছু ঘটনা দেখতে পারবেন। আমার কাছে এর কাহিনী খুব ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20230528_012804.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


নাটক সম্পর্কে কিছু তথ্য :-


নামসরকারি বউ
রচনারাজু আহমেদ
অভিনয়েরাজু আহমেদ,কাজী বাবুল,মুকুল জামিল,আনিকা, ফারজানা ববি, খাইরুল বাশার,ফাতেমা হিরা।

কাহিনী সারসংক্ষেপ


IMG_20230528_010204.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলে একজন বসে খাচ্ছে আর একজন দাঁড়িয়ে আছে। তিনি বসে ভাত খাচ্ছে তিনি হলেন ছোট বউ যে কিনা সরকারি চাকরি করে। যার কথায় পরিবারের কিছু সদস্য উঠে বসে। অন্যদিকে দাঁড়িয়ে আছে বড় বউ যার এই সংসারে কোনো মূল্য নেই। কারণ সে তো চাকরি করে না। ছোট বউ চাকরি করে বলে তার শ্বাশুড়ি খুব যত্ন সহকারে খাওয়াচ্ছে। বড় বউ তখন খেতে আসলে তাকে অনেক কথা শুনতে হয়।


IMG_20230528_010943.jpg


IMG_20230528_011648.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


নাস্তা করা শেষ হলে ছোট বউ অফিসে থাকে তারজন্য বড় বউ কে জুতা মুছে পরিষ্কার করে তার পায়ের কাছে নিয়ে আসতে বলে। এতে দেখা যাচ্ছে ছোট বউ ক্রমাগত বড় বউ কে অসম্মান করে যাচ্ছে। ছোট বউ এর ব্যবহারে বড় বউ অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে।


IMG_20230528_011730.jpg


IMG_20230528_011902.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


একদিন সকাল বেলা বড় বউ এর বাবা আসে আর তাকে ডাইনিং টেবিলে বসিয়ে বড় বউ কিছু খেতে দেয়।এটা দেখে তার শ্বাশুড়ি বাবা মেয়ে কে অনেক কথা বলে। তখন কান্না করতে করতে বড় বউ সেখান থেকে চলে যায়। এরপর তার বাবাকে বলে তুমি কখনো এই বাড়িতে আসবা না। তোমার অপমান আমি সহ‌্য করতে পারিনা।


IMG_20230528_011949.jpg


IMG_20230528_012008.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর ছোট বউ এর টাকা দিয়ে শ্বশুর বাজার করে আসার সময় এলাকার এক ছেলের কথা শুনে রেগে যায়। সেই ছেলে ছোট বউ কে নিয়ে অনেক কথা বলে। বাসায় এসে তারা স্বামী-স্ত্রী অনেক আলোচনা করা। কেউ তাদের ভালো দেখতে পারেনা।


IMG_20230528_012103.jpg


IMG_20230528_012138.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


ছোট বউ মার্কেটে যায় সেখানে ভাসুরের সাথে দেখা। এরপর সেখানে ভাসুরকে সে অনেক অপমান করে। এদিকে বড় বউ বাড়িতে দেবরের কাছে অপমানিত হয়।


IMG_20230528_012243.jpg


IMG_20230528_012308.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর সন্ধ্যায় ছোট বউ তার শ্বশুর আর শ্বাশুড়ির জন্য মার্কেট করে নিয়ে আসে। এরপর বড় বউ কে পানি দিতে বলে আর সেখানেও শ্বশুর শ্বাশুড়ির সামনে ছোট বউ বড় বউ কে অপমান করে। কিন্তু তারা কেউ কিছু বলে না।


IMG_20230528_012339.jpg


IMG_20230528_012356.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর বড় বউ নিজের ঘরে বসে কান্না করে। এদিকে স্বামী এসে এই অবস্থা দেখে সব বুঝতে পারে। সে তার বউ কে অনেক সাত্বনা দেয়। কারণ তারা দুজনেই খুব ভালো। এজন্য কেউ দেখতে পারেনা।


IMG_20230528_012454.jpg


IMG_20230528_012613.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এদিকে ছোট ছেলে তার মাকে গিয়ে বলে হয়তো বড় ভাই আর ভাবি এই বাড়ি ছেড়ে চলে যাবে আর এটা না হলে বাবা মাকে চলে যেতে বলে। এরপর তার মা বড় ছেলেকে নিয়ে ছোট ছেলের কাছে যায়। বড় ছেলে ছোট বউ কে নিয়ে অনেক কথা বলে আর এই কথা তার মায়ের কাছে ভালো লাগে না। তারজন্য ছেলের গালে থাপ্পড় মারে।


IMG_20230528_012630.jpg


IMG_20230528_012710.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


একদিন ছোট বউ সন্ধ্যায় বাড়ি এসে তার শ্বশুর আর শ্বাশুড়িকে বলছে আজ সে তার ক্লাইন্ডের কাছ থেকে অনেক টাকা পেয়েছে। এখন তাদের আর সমস্যা নেই।এই কথা শেষ না হতেই পুলিশ চলে আসে। এরপর ঘুষ খাওয়ার অপরাধে তাকে ধরে যায়।


IMG_20230528_012743.jpg


ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট


এরপর সে জেল খানায় বসে তার সব ভুল বুঝতে পারে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। এই বিপদে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।এই কথা মনে করে সে অনেক কান্না করে।


ব্যক্তিগত মতামত


আমার কাছে এই নাটক দেখতে অনেক ভালো লেগেছে। এই নাটকের কাহিনী খুবই শিক্ষনীয়। এখানে এটাই বুঝাতে চেয়েছে লোভে পাপ পাপে মৃত্যু। যখন তার টাকা ছিল তখন সবাই ছিল আর যেই শুনেছে সে ঘুষ খায় পুলিশ তাকে নিতে এসেছে তখন সবাই দূরে সরে যায়। তারজন্য কোনো কাজ করার আগে দশ বার ভাবা উচিত। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে।


ব্যক্তিগত রেটিং

১০ /১০


নাটকের লিংক

IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

এই নাটকটা আমি দেখেছি। এ নাটকের লোকজন গুলো ভালো লাগেনি , অভিনয়ও তেমন একটা ভালো লাগেনি। তবে নাটকের কাহিনীটা দেখে আমার দেখতে ইচ্ছা করছিল এ জন্য শেষ পর্যন্ত দেখলাম ।একজন সরকারি চাকরিকরা ঘুষখোর মানুষের কতটা দাপট থাকে এই নাটকের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। আর মানুষও তাকে সাপোর্ট দেয় কিন্তু বিপদের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না।

 3 years ago 

আপু এর কাহিনী ভালো ছিল বলে আমিও দেখেছি। গল্প ভালো হলে মানুষ জন আর অভিনয় দিয়ে কিছু হয়না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছে আপু।যদিও এই নাটকটি এর আগে দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছে করছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে বাগাবাগি করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।

 3 years ago 

এই নাটকের রিভিউ পড়ে বুঝতে পারলাম যে, এখন আর ছোট বড় বা ভালো মন্দে কাউকে বিচার করা হয় না, এখন বিচার করা টাকায়। ছোট বউ সরকারি চাকরি করেন তার টাকায় সংসার চলে এই জন্য তার অনেক কদর। কিন্তু বড় বউ চাকুরী করে না বলে তার কদর নাই।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই পৃথিবীর মানুষ গুলো টাকা ছাড়া কিছুই বুঝে না। যার টাকা আছে তার সব আছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আসলেই আপু অনেকে সংসারের অন্যদের সুখের কথা চিন্তা করে পাপের পথে পা বাড়িয়ে দেয়। এটা কিন্তু একেবারেই সত্য সে যখন পাপ করতে করতে একেবারেই চরম সীমা পেরিয়ে যায় তখন তার পাশে আর কেউই থাকে না। যাইহোক আপনার নাটকটির রিভিউ পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। সরকারি বউ নাটকটি আমার এখনো দেখা হয়নি সময় পেলে দেখতে হবে। উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার আজকের এই পোস্ট জাস্ট অসাধারণ ছিল বলতে হয়।

 3 years ago 

আপু সময় পেলে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

যদিও সরকারি বউ নাটকটা আমার দেখা হয়নি, কিন্তু রিভিউ পোস্টের মাধ্যমে সম্পূর্ণটা খুবই সুন্দরভাবে উপভোগ করে পড়লাম। এই নাটকের কাহিনী কিন্তু সত্যি খুবই শিক্ষনীয় ছিল তা আপনার রিভিউ পড়েই বুঝতে পেরেছি। সময় পেলে নাটকটা অবশ্যই দেখে নেব। কারণ এই নাটকটার রিভিউ পড়তে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক শিক্ষনীয় একটা নাটক ছিল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বাস্তবের সাথে অনেক মিল রয়েছে। আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমানে এত বেশি ব্যস্ত যে একটা নাটক দেখার সময় নেই। তবুও আপনার রিভিউটি পড়ে খুব ভালো লাগলো এবং দেখার ইচ্ছে পোষণ করছি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আপু আমিও সময় পাই না। কিন্তু যেদিন রাতে ঘুম না আসে সেইদিন নাটক দেখা হয়। সময় পেলে দেখে নিবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37