"এসো নিজে করি"(🐙ক্লে দিয়ে অক্টোপাস তৈরি🐙)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে। সকাল থেকে ভাবছি কি পোস্ট করবো। কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এরপর চিন্তা করলাম ক্লে দিয়ে কিছু একটা বানাই, কারণ অন্য কিছু বানাতে গেলে অনেক সময় লাগবে। ক্লে দিয়েও সময় লাগে তবে অন্য কাজের থেকে একটু কম। তাছাড়া একে যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দেওয়া যায় আর ক্লে দিয়ে বানানো জিনিস দেখাতেও খুব সুন্দর লাগে।


CamScanner 07-17-2024 15.36.jpg


আমি প্রায় সময় ক্লে দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করি। আপনাদের কাছে সেসব জিনিস ভালো লাগে দেখে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আরো উৎসাহ পাই। তাইতো আজ আবারও ক্লে দিয়ে নতুন একটি ডাই নিয়ে এসেছি। আজ ক্লে দিয়ে অক্টোপাস বানিয়েছি আর এটি দেখতে যেন একদম বাস্তবের অক্টোপাসের মতোই দেখাচ্ছে। এটি বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। অক্টোপাস বানাতে মোটামুটি ভালোই সময় লেগেছিল। এসব জিনিস দিয়ে বাচ্চারা খেলাধুলা করতে খুব পছন্দ করে। তারজন্য মাঝে মাঝেই ছেলের খেলার জন্য বিভিন্ন জিনিস বানাই। এতে আমার পোস্ট যেমন হয়ে যায় তেমনি ছেলের খেলনাও হয়ে যায়। যাই হোক চলুন তাহলে ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20240717_121319.jpg


১. বিভিন্ন কালারের ক্লে


নিচে ধাপগুলো দেওয়া হলো----

🐙১ম ধাপ🐙



প্রথমে বেগুনী কালারের ক্লে নিয়ে গোল গোল বল বানিয়ে নেবো।



🐙২য় ধাপ🐙



এবার বড় বল রেখা বাকি সব ছোট বল হাতের সাহায্যে লম্বা করে নেবো। এরপর তাঁরার মতো সাজিয়ে নেবো।



🐙৩য় ধাপ🐙



এখন মাঝখানে বড় বল দিয়ে দেবো। এরপর অক্টোপাসের পা এর মতো বাঁকা করে নেবো।



🐙৪র্থ ধাপ🐙



এবার সাদা ও কালো কালার ক্লে দিয়ে চোখ বানিয়ে নেবো। এরপর এটা লাগিয়ে নেবো।



🐙৫ম ধাপ🐙



এবার লাল কালার ক্লে দিয়ে মুখ বানিয়ে লাগিয়ে নেবো।



🐙 শেষ ধাপ🐙



সবশেষে এবার হলুদ কালার ক্লে দিয়ে অক্টোপাসের সম্পূর্ণ শরীরে ফোঁটা দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ক্লে দিয়ে অক্টোপাস তৈরি।



🐙 ফাইনাল আউটপুট 🐙


CamScanner 07-17-2024 15.34.jpg


CamScanner 07-17-2024 15.35.jpg


CamScanner 07-17-2024 15.33 (1).jpg


CamScanner 07-17-2024 15.33.jpg


এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। এই ডাই বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ক্লে দিয়ে দারুণভাবে অক্টোপাস তৈরি করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। ধাপ গুলো ফলো করে যে কেউ ক্লে দিয়ে এমন অক্টোপাস তৈরি করতে পারবে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে খুব সুন্দর একটা অক্টোপাস তৈরি করেছেন। বেগুনি রংয়ের ওপর হলুদ রঙের কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সুন্দর লাগছে অক্টোপাস টা দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ক্লে দিয়ে অক্টোপাস তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করলেন। অক্টোপাস দেখতে পেয়ে যেন অনেক ভালো লাগলো আমার।

 2 years ago 

বাহ্ আপু ক্লে দিয়ে দারুন একটি অক্টোপাস তৈরি করেছেন।জাস্ট অসাধারণ লাগছে দেখতে ।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু অন্যান্য জিনিসের তুলনায় ক্লে দিয়ে জিনিস তৈরি করতে সুবিধা। কারণ ক্লে অনেক সফট টাইপের যেভাবে মন চায় সেভাবে করা যায়। ভালো বুদ্ধি আছে বলতে হয় খুব সুন্দর একটি অক্টোভাস তৈরি করে নিলেন। অন্য কোন প্রাকৃতিক দৃশ্য তৈরি করতে অনেক সময় লাগে। আপনি কম সময়ের মধ্যে খুব সুন্দর একটি অক্টোপাস তৈরি করে নিলেন দেখতে খুবই সুন্দর হল।

 2 years ago 

সকাল থেকে চিন্তা করছিলেন আর এরপর দারুণ একটি আইডিয়া মাথায় এলো জেনে ভালো লাগলো আপু। ক্লে দিয়ে অক্টোপাস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু।

 2 years ago (edited)

ক্লে দিয়ে অক্টোপাস তৈরি করেছেন দেখতে খুবইও চমৎকার লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন এবং প্রতিটি ধাপ সুন্দর বর্ণনা করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনার তৈরি করা ক্লে দিয়ে তৈরি করা অক্টোপাস দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।আপনার হাতের কাজের প্রশংসা করতেই হবে।একদম নিখুঁতভাবে ক্লে ব্যবহার করে অক্টোবরাসটি তৈরি করেছেন।সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ক্লে দিয়ে আমিও বিভিন্ন ধরনের জিনিস বানাই আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের কাজ গুলো।আপনি দারুন ভাবে কাজটি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু আপনার কিন্তু দারুন ক্রেয়েটিভিটি। আপনি খুব কঠিন একটি পোস্ট শেয়ার করেছেন আজ আমাদের মাঝে। আপনার এমন সুন্দর একটি পোস্ট দেখে কিন্তু মাথা ঘুরে গেল। খুব সুন্দর করে ক্লে দিয়ে আপনি অক্টোপাস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39