কিছু ঘোরাঘুরি আর হালকা খাওয়া দাওয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


এই গরমে জানি সবার অবস্থা খুবই খারাপ। যেই পরিমান গরম শুরু হয়েছে তারজন্য অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়াই ভালো। যদিও যেতে হয় সাথে করে ছাতা আর পানি নিতে ভুলবেন না। আমরা সবাই জানি গরমের সাথে সাথে লোডশেডিং এর অবস্থা আরও খারাপ। শহরে লোডশেডিং হলেও এতটা নয় যতটুকু আছে মানা যায়। কিন্তু গ্ৰামের অবস্থা শুনেছি খুবই খারাপ।


আপনারা সবাই লোডশেডিং আর গরমে কষ্ট করছেন। আমি সবদিক দিয়ে কষ্ট করছি তারজন্য এই সপ্তাহে কমেন্ট পোস্ট কিছুই করতে পারিনি। এই সপ্তাহে কাজ করতে পারিনি বলে নিজের কাছে বারবার মনে হচ্ছে কি যেন করা বাকি আছে। তবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আবারও এক্টিভ হবো। আমি এত বছর ধরে ঢাকা থাকি কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পরিনি। এই বছর পানি,গ্যাস, কারেন্ট আর গরম সব কিছু মিলিয়ে একদম অবস্থা খারাপ।


IMG_20230606_164219.jpg


এত সমস্যার মধ্যে যদি বাসায় মেহমান থাকে তবে বলেন কি অবস্থা হয়। আমার তো একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারা এই অবস্থা দেখে তিন দিন থেকে চলে গিয়েছে। তবে এখনো আমাদের সমস্যা শেষ হয়নি। তারজন্য সব মিলিয়ে খুব টেনশনের মধ্যে রয়েছি। এজন্য কি পোস্ট করবো খুঁজে পাচ্ছিলাম না, পরে মোবাইলের গ্যালারি দেখতে গিয়ে অনেক আগের কিছু ছবি খুঁজে পেলাম। এই নিয়েই পোস্ট করতে চলে আসলাম।


received_1253957401930045.jpeg


received_1192194504795763.jpeg


বেশ কিছুদিন আগে বিকাল বেলা নিউমার্কেট গিয়েছিলাম কিছু দরকারি কাজের জন্য। অতিরিক্ত গরমের জন্য মানুষ প্রয়োজন ছাড়া বের হয়না। অনেক দোকান দেখেছি খালি পরে রয়েছে মানুষজন তেমন নেই। কাজ শেষ করে শনিআখরা আসার পর আমার মা ভাইয়াদের সাথে দেখা। এরপর ভাইয়া বললো চল রেস্টুরেন্টে খেতে যাব। আমরা এর আগেও এই রেস্টুরেন্টে ডিনার করেছি। এর পরিবেশ আর খাওয়া দাওয়া ভালোই বলা যায়। আমরা শুক্রবার দিন গিয়েছি তারজন্য প্রচুর ভিড় ছিল।


1685116211901.jpg


1685116206967.jpg


1685116201780.jpg


রেস্টুরেন্টের তেমন কোন ছবি তুলা হয়নি কারণ আমার মোবাইল বাসায় ছিল। আমরা বিফ খিচুড়ি অর্ডার করলাম আর সাথে ছিল আচার। খিচুড়ির সাথে আচার দেওয়াতে বেশি ভালো লেগেছিল। মজার বিষয় কি জানেন আমরা ডিনার করে যখন বের হলাম তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে হেঁটে সবাই খুব মজা পেয়েছিলাম। পোস্ট লিখতে গিয়ে সেই দিনের কথা মনে পড়ে গেল।


প্রতিটা দিন আমাদের সবার কাছে একটা করে স্মৃতি রেখে যাচ্ছে। হয়তো আমরা সাথে সাথে তা বুঝতে পারিনা। কিন্তু কিছু দিন যাওয়ার পর হারিয়ে যাওয়া দিনগুলোর কথা খুব মনে পড়ে। তারজন্য কথায় বলে যায় দিন ভালো যায় আর আসে দিন কেমন কাটবে কেউ বলতে পারেনা। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

ঠিক বলছেন আপু গরম আর বিদ্যুতের লোডশেডিং সবকিছু মিলিয়ে জন জীবন যেন অস্থির এখন। মানুষ এখন যেহেতু বিদ্যুৎ নির্ভরশীল তাই সব কিছুতেই বিদ্যুতের উপর নির্ভর করে বসে থাকতে হয়। এ গরমের দিনে বেশ ভালোই ঘোরাফেরা করছেন। আপনার ব্লগ টি পড়ে বেশ ভালোই লাগলো। আশা করি আপনি আগামী সপ্তাহে সুন্দর এক্টিভ থাকবেন এই প্রত্যাশা করি।

 3 years ago 

হ্যাঁ আপু মানুষ এখন বিদ্যুৎ নির্ভরশীল হওয়াতে বিদ্যুৎ ছাড়া থাকতে পারেনা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

দারুন একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এ জাতীয় মুহূর্ত গুলো অন্যের মাঝে উপস্থাপন করে ভাগাভাগি করে নেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ উপভোগ রয়েছে। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর মুহূর্তটা জানতে পেরে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রেস্টুরেন্ট এর কিছু সুন্দর সুন্দর ছবি শেয়ার করলে আপনার পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতো। যাহোক, ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়ার কথা গুলো দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমি মোবাইল নিয়ে যাইনি তারজন্য রেস্টুরেন্টের ছবি শেয়ার করা হয়নি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

গ্যাস,পানি এবং কারেন্ট না থাকলে বাসায় থাকা খুবই কষ্টকর। অনেকের কাছ থেকে জানতে পারলাম গ্রামের অবস্থা খুবই শোচনীয়। যাইহোক নিউমার্কেটে গিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করে, শনি আখড়া এসে রেস্টুরেন্টে ঢুকে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন দেখছি। খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। সবমিলিয়ে ভালোই সময় কাটিয়েছেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খাবারগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38