ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল।
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আমি সবসময় চেষ্টা করি ভালো ও ইউনিক পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আপনারাও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য আজ একদম নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে আসলাম। হয়তো আপনাদের কাছে নতুন নয় তবে আমার কাছে একদম নতুন। আজ আমি আপনাদের সাথে ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল শেয়ার করবো। আমার কাছে আর্ট আর পেইন্টিং এর পাশাপাশি ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে। তবে এটা ঠিক আপনাদের মতো এত ভালো ডাই বানাতে পারিনা। কিন্তু আমি চেষ্টা থামিয়ে রাখিনি আপনাদের আর্ট দেখে নিজেও করার চেষ্টা করছি।
কথায় আছে চেষ্টা আর পরিশ্রম থাকলে সব কিছু সম্ভব। কোনো কাজকে ছোট আর কঠিন মনে না করে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আজ না হয় কাল এই পরিশ্রমের মূল্য পাওয়া যাবেই। এই পর্যন্ত অনেক ডাই প্রজেক্ট তৈরি করেছি কিন্তু আজ একটু অন্য রকম ডাই প্রজেক্ট শেয়ার করেছি। সম্পূর্ণ ডাই শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে।
অতিরিক্ত গরম পরাতে প্রায় প্রতিদিন দই আর আইসক্রিম খাওয়া হয়। এগুলো এখন প্লাস্টিকের কাপের মধ্যে রাখা থাকে। প্রতিদিন এগুলো খেতে খেতে অনেক গুলো জমে গিয়েছে। তারজন্য শুধু ভাবছি এই কাপগুলো দিয়ে কি করা যায়। এরপর চিন্তা করলাম কিছু কাপ মিলিয়ে একটা ফুল বানালে হয়তো সুন্দর লাগবে। যেই ভাবা সেই কাজ সাথে সাথে ফুল বানানোর জন্য বসে পড়লাম। এই ধরনের ডাই প্রজেক্ট বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ওয়ানটাইম কাপ
★ কাঁচি
★ কটনবার
★গাম
★ পোস্টার রং
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি কাঁচি দিয়ে কাপের উপরের শক্ত অংশ কেটে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এবার প্রতিটা কাপকে কাঁচি দিয়ে একটু ফাঁকা রেখে কেটে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন এই কাটা অংশ কেটে ফুলের পাপড়ির মতো ডিজাইন করে নেব। এভাবে সবগুলো কেটে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এখানে আমি চারটি কাপ নিয়েছিলাম। এবার দু'টি ফুল লাল কালার সাইন পেন দিয়ে কালার করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর বাকি দুটি হলুদ কালার সাইন পেন দিয়ে কালার করে নেব। এরপর শুকানোর জন্য রেখে দিলাম।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার সুপারগ্লু দিয়ে ফুলের পাপড়িগুলো সাজিয়ে সুন্দর ভাবে লাগিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল। এই ডাই সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। এত সময় নিয়ে করার জন্য দেখতেও অনেক সুন্দর লেগেছিল। আশা করি আমার এই ডাই আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মতামতের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।](https://steemit.com/@royalmacro)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ওয়ান টাইম কাপ দিয়ে দারুল একটা ফুল তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলটা দেখতে দারুন সুন্দর লাগছে। দূর থেকে সব থেকে বেশি ভালো লাগছে এই ফুলটি।
সবসময় সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
প্রথমে ছবিটি দেখে ভেবেছিলাম পেইন্টিং করা কিন্তু টাইটেল পড়ে বুঝতে পারলাম এটা ওয়ানটাইম কাপ ছিল। সুন্দর হয়েছে আপু কালারফুল কাপ দিয়ে ফুলের ডিজাইন তৈরি। অনেক ধন্যবাদ ওয়ান টাইম কাপ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছেও অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপু আপনি ওয়ান টাইম কাপ দিয়ে খুব সুন্দর একটি ফুল করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভাল লাগলো। আপনি আবার কালার করলেন।এজন্য আরো বেশি ফুটেছে ফুলটি।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আমার কাছেও কালার করাতে বেশি ভালো লেগেছে। আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুণ ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল তৈরি দেখতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য।
এভাবে সবসময় সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল তৈরি করেছেন আপু। ফুলটি সত্যিই সুন্দর দেখাচ্ছে।
এধরনের ক্রিয়েটিভ কাজগুলো আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের উপহার দেয়ার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি সবসময় একটা কথা বলি যে কাজ জানে কাজও তার কাছে হার মানে। সামান্য একটি ওয়ান টাইম গ্লাস দিয়ে খুব চমৎকার একটি ফুল বানিয়েছেন যেটি খুব মনমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
ইচ্ছে থাকলে সবকিছুই করা সম্ভব। আপনার মন্তব্য পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন সবকিছু ইচ্ছের উপরে নির্ভরশীল। ধন্যবাদ সুন্দর একটি ফিডব্যাক দেয়ার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সদস্য মানে যেন সৃজনশীলত ভরপুর। তাদের মধ্যে এরকম সুন্দর সুন্দর সৃজনশীলতা দেখলেই নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ওয়ান টাইম কাপ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটি যেন সৃজনশীলতায় ভরপুর।প্রতিদিন সবাই সবার সৃজনশীলতা শেয়ার করে যাচ্ছে। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ওয়ানটাইম কাপ দিয়ে সুন্দর ফুল খুবি সুন্দর হয়েছে। আপনার ডাই পোস্ট আমার খুবি ভালো লেগেছে ধাপ গুলো দেখে খুব সহজেই শিখতে পারলাম।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
সত্যি আপু আপনি যে একজন প্রতিভাবান মানুষ আপনার শিল্পকর্মগুলো দেখলেই বোঝা যায়।।
ওয়ান টাইম কার্পেট দিয়ে অনেক সুন্দরভাবে ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।।
গঠনমূলক মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কতকিছুই না তৈরি করা যায়, সত্যিই অনেক চমৎকার ভাবেই আপনি ওয়ান টাইম গ্লাস দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনার কাছ থেকে এমন প্রশংসা পেয়ে ধন্য হয়ে গেলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।