ঈদের প্রথম দিন আমার যেভাবে কেটেছে ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম। "আমার বাংলা ব্লগের" এপার বাংলা আর ওপার বাংলার সকল সদস্যদের জানাই ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর আজ সারা বাংলাদেশে একসাথে পালন করা হয়েছে। প্রতি বছর আমরা এই দুটি দিনের অপেক্ষায় বসে থাকি। ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমাদের সবচেয়ে বড় দুটি উৎসব। এই দিনে সকল মুসলমান একসাথে মিলিত হয়ে কৌশল বিনিময় করে। আমরা সবাই এই দুটি দিন অনেক আনন্দে সময় কাটাই। আমরা ব্যস্তার জন্য সবসময় একসাথে হতে পারিনা। কিন্তু এই দুটি দিন আমরা সবাই সবার পরিবারের সাথে সারাদিন কাটানোর পরিকল্পনা করি।


kids-4263581_640.jpg


Source


আমি এবার বিয়ের পর প্রথম আমার নিজের গ্রামের বাড়িতে এসেছি ঈদ করার জন্য। আমার কাছে এত দিন সবমিলিয়ে ভালো লেগেছে কিন্তু আজ কেন জানিনা ভালো খারাপ মিলিয়ে সময় কেটেছে। সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠে ফজরের নামাজ পড়লাম। এরপর সকালের নাস্তা বানাতে আমার ভাবিদের সাহায্য করতে চলে গেলাম। অবশ্য তারাই সব করে কিন্তু ঈদের দিন রান্নাবান্নার ঝামেলা থাকে বলে একটু কিছু করে দিতে হয়।


আমি সেমাই আর নুডুলস রান্না করে চলে আসলাম। কারণ আমার ছেলে তখন ঘুম থেকে ওঠে পড়েছে। তখন সকাল সাড়ে সাতটা বাজে আর আমাদের এখানে এবার ঈদের জামায়াত ১০ টায় শুরু হবে বললো। যেহেতু সময় আছে তারজন্য ছেলেকে নিয়ে একটু সময় শুয়ে ছিলাম। এরপর আবারও ছেলে ঘুমিয়ে পড়লো আর আমি ওঠে হাসবেন্ডের জামা কাপড় গুছিয়ে দিলাম। ঘরের টুকটাক কাজ করতে করতে সাড়ে আটটা বেজে গিয়েছে।


moon-4606246_640.jpg


Source


আমার আবার ভাইদের অভাব নেই। তারজন্য সিরিয়ালে সবার কাছ থেকে ঈদের সালামি নেওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম। এখন কি আর সেই সময় আছে আমার মানেই আমার ছেলে। এক এক করে সবার কাছ থেকে সালামি পেয়ে গেলাম। সবাই নামাজে চলে গেলে হিসাব করে দেখি আমার প্রায় ১৫০০ টাকার মতো হয়েছে। সবার কাছ থেকে এভাবে সালামি পেয়ে আমার অনেক ভালো লেগেছে। অনেক দিন পর মনে হলো আমি এত আনন্দ পেয়েছি।


বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে মনে হয় এক বার শ্বশুরের কাছ থেকে পেয়ে ছিলাম। এরপর আরও দু-তিনটে ঈদ পালন করেছি কিন্তু কেউ দেয়নি। তবে আমি ছোটবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত সবার কাছ থেকে অনেক সালামি পেতাম। যখন শ্বশুর বাড়িতে ঈদ করি তখন এই দিনগুলো খুব মিস করি। যাই হোক সকাল থেকে সালামি নেওয়া পর্যন্ত ভালো সময় কেটেছে। এরপর থেকে ছেলে এত বিরক্ত শুরু করলো আর কিছুই ভালো লাগেনি।


তার বাবা ঈদগাহ মাঠে থাকা অবস্থায় খবর পেয়েছে ছেলে কান্না করে। তারজন্য আসার সময় ছেলের জন্য বড় দেখে খেলনা নিয়ে আসে। এরপর সেই খেলনা পেয়ে একটু কান্না থামে আর কিছুক্ষণ খেলাধুলা করে। এরপর সে দরজা লাগাতে গিয়ে হাতে ব্যাথা পায় আর আবার কান্না শুরু করে। কোনো কোল কিনারা না পেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুর দুইটায় ঘুমিয়েছি আর বিকাল সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি।


এরপর চিন্তা করলাম সারাদিন এভাবে বাড়িতে থাকতে একদম বিরক্ত হয়ে পড়েছি। তাই আমরা সবাই মিলে একটু ঘুরাঘুরির জন্য চলে গেলাম। আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেই গল্প অন্য একদিন শেয়ার করবো। আমরা ঘুরাঘুরি করে সন্ধ্যার পর বাড়িতে আসলাম। এভাবেই আমার ঈদের প্রথম দিন কেটেছে। আমার লেখা আজ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

সবাই মনে হয় এই গরমের প্রকোপ দেখে ঘুমিয়েছে প্রচুর পরিমাণে আপনার মত আমিও দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে পার করে দিয়েছি। তারপরেও আপু ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক।

 3 years ago 

ঠিক বলেছেন গরম আর রৌদের জন্য সবাই সারাদিন ঘুমিয়ে কাটিয়েছেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ঈদের সালামি পেতে সবাইর ভাল লাগে। আমি বড় হয়ে গেছি তো এখন আর সালামি পায় না। সালামি দিতে হয়। আপনি ১৫০০ টাকা পেয়েছেন। ভালই পেয়েছেন। কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া ছেলেদের এমনি হয় সালামি দিতে হয় আর মেয়েরা শুধু পায়। আমার পরবর্তী পোস্ট শেয়ার করেছি দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ

 3 years ago 

আপনি যেহেতু এই প্রথম গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন সেহেতু আমার কাছে মনে হচ্ছে এই ঈদটা আপনার কাছে অন্যরকম এক অনুভূতি বহন করে। আসলে সবখানেই কিছু সুবিধা অসুবিধা থাকে। তারপর ও আমার কাছে মনে হয় আপনার ঈদটা ভালোই কেটেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি ভাইয়া বিয়ের পর প্রথম আমার গ্রামের বাড়িতে অন্যরকম ঈদের অনুভূতি হচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বিয়ের পর প্রথম বারের মত বাবার বাড়িতে ঈদ করেছেন জেনে খুব ভালো লাগলো আপু। আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে একেবারে নিজস্ব মানুষদের সাথে বিশেষ দিন গুলো কাটাতে। বিয়ের পর শশুর বাড়িতে শুধু একবার শশুরের কাছ থেকে ঈদের সালামি পেয়েছিলেন। এবার তো বাবার বাড়িতে ভালোই সালামি পেয়েছেন তাহলে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া সত্যি নিজের পরিবারের সাথে ঈদ কাটানোর মজাই আলাদা। হ্যাঁ ভাইয়া এবার অনেক সালামি পেয়েছি। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36