"এসো নিজে করি"(কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি।


প্রতিদিনের মতো আজকেও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আজকে একদমই ভিন্ন ধরনের ওয়ালমেট। এর আগে এই ধরনের ওয়ালমেট কখনও বানানো হয়নি। যেকোনো ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালমেট বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের বানানো ওয়ালমেট গুলো দেখতেও খুব ভালো লাগে। একটা ওয়ালমেট বানাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। যত বেশি সময় দিয়ে বানানো যাবে ততই দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আজ একটু সময় পেলাম তাই চিন্তা করলাম একটা ওয়ালমেট বানিয়ে নেই। আগে যা বানিয়েছিলাম সব পোস্ট শেয়ার করা হয়ে গিয়েছে।


IMG_20240715_170907.jpg


তবে দু-একটি আর্ট আর রেসিপি পোস্ট ছাড়া জমা রাখা পোস্ট শেষ। আবার সময় বের করে কিছু পোস্ট রেডি করে রাখতে হবে,নয়তো পোস্ট করা নিয়ে সমস্যায় পড়তে হয়। আজকের এই বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে যখন দেয়ালে টানানো হয়েছে তখন দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। নিজের হাতে কিছু বানালে তার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। তাহলে কেন আমরা নিজে না করে অন্যের সাহায্য নেবো?


যেকোনো কাজের ক্ষেত্রে নিজে যখন পরিশ্রম করে সেই কাজে সাফল্য আসে তখন সত্যিই খুব ভালো লাগে। তখন মনে হয় এই পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজে পরিশ্রম করতে চায় না কিংবা নিজের মেধা কে কাজে লাগাতে চায় না,তারা সবসময় অন্যের ঘাড়ে বসে খেতে বেশি পছন্দ করে। তবে সেসব লোক কিন্তু এই সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না। যাই হোক অনেক কথা চলুন ওয়ালমেটের ধাপগুলো দেখে নেই।


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG_20240715_230531.jpg


★ কার্ডবোর্ড

★ ক্লে

★ তুলি

★ টুথপিক

★ পোস্টার রং

★ ঔষধের কাপ


ওয়ালমেট বানানোর ধাপ নিচে দেখানো হল----

১ম ধাপ


প্রথমে কার্ডবোর্ড গোল করে কেটে নেবো। এবার সেই গোল অংশ কে আবার চার ভাগে কেটে নেবো।



২য় ধাপ


কার্ডবোর্ড থেকে লম্বা করে দুটি অংশ কেটে নেবো। এরপর গোল করে কাটা কার্ডবোর্ডের মধ্যে গাম দিয়ে লাগিয়ে নেবো।



৩য় ধাপ


এবার কার্ডবোর্ড থেকে আরও একটি অংশ কেটে নেবো। এরপর গোল অংশের মধ্যে গাম দিয়ে লাগিয়ে নেবো।



৪র্থ ধাপ


এরপর ওয়ালমেট রং করে নেবো।



৫ম ধাপ


এবার ওয়ালমেটের পিছনে গাম দিয়ে সুতা বেঁধে নেবো।



৬ষ্ট ধাপ


এখন ক্লে দিয়ে ঔষধের কাপকে মুড়িয়ে নেবো। এরপর ঔষধের কাপ রং করে নেবো। তারপর কাপের ভিতরে ক্লে দিয়ে ভরে দেবো।



৭ম ধাপ


এবার টুথপিকের মধ্যে ক্লে লাগিয়ে নেবো। এরপর গোলাপী ক্লে দিয়ে গোল গোল বৃত্তের মতো বানিয়ে ফুল বানিয়ে নেবো। তারপর সেই ফুল গাছ টবের মধ্যে লাগিয়ে নেবো।



শেষ ধাপ


সবশেষে এবার আরও কিছু ফুল পাতা বানিয়ে ওয়ালমেটের এক কোণায় লাগিয়ে নেবো। এরপর ওয়ালমেটের মধ্যে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।



ফাইনাল আউটপুট

CamScanner 07-15-2024 17.02.jpg


CamScanner 07-15-2024 17.01 (1).jpg


CamScanner 07-15-2024 17.01.jpg


CamScanner 07-15-2024 17.00.jpg


CamScanner 07-15-2024 16.59.jpg


CamScanner 07-15-2024 16.58.jpg


CamScanner 07-15-2024 16.56.jpg


সম্পূর্ণ কাজ শেষ হবার পর দেয়ালে ওয়ালমেট টানিয়ে নিলাম। এরপর বিভিন্ন ভাবে এর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। আমার কাছে এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এভাবে ওয়ালমেট তৈরি করলে সেগুলো দেখতে আসলেই সুন্দর লাগে। আপনার ওয়ালমেট তৈরি করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে ওয়ালমেট বানালে দেখতে খুব ভালো লাগে। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই সুন্দর ওয়ালমেট দেখে সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে। এমন সুন্দর ওয়ালমেট ঘরে থাকলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, ওয়ালমেট তৈরি করার সকল প্রক্রিয়া আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনার আইডিটি আমার বেশ ভালো লাগলো। একসাথে অনেকগুলো পোস্ট রেডি করে রাখেন এটা অত্যন্ত একটি বুদ্ধিমানের কাজ। যেহেতু মানুষের ব্যস্ততার কোন শেষ নেই হুট করে কখন ব্যস্ততা বেড়ে যায় বোঝা যায় না। আগে থেকে পোস্ট রেডি করা থাকলে একটু সুবিধা হয়। আপনি আজকে কার্ডবোর্ড এবং ক্লে ব্যবহার করে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করলেন। দেখতে বেশ ভালো লাগতেছে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক সময় ব্যস্ত থাকলে পোস্ট করতে সমস্যা হয়ে যায় কিন্তু আগের রেডি করা থাকলে তাড়াতাড়ি হয়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনি এক সাথে অনেক গুলো পোস্ট রেডি করেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু পোস্ট রেডি করা থাকলে আর ঝামেলা হয় না।আপনার ওয়ালমের্ট চমৎকার হয়েছে। ধাপ গুলো দেখে যেকেউ তৈরি করতে পারবে।আসলে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু সময় পেলে একসাথে বেশ কিছু পোস্ট রেডি করে রাখার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ইউনিক আইডিয়া ছিলো আপু। এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো বরাবরই ভালো লাগে। প্রতিনিয়ত ভিন্ন রকম পোস্ট উপহার দিয়ে চলেছেন। আমার বাংলা ব্লগ এবং ক্লে দিয়ে তৈরি করা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার কাছে আমার এই আইডিয়া ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রতিনিয়ত আপনার ওয়ালমেট গুলো যতই দেখছি ততই বেশি ভালো লাগছে। এ ধরনের ওয়ালমেট আজকেই প্রথম তৈরি করেছেন তারপরেও চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। সাথে আবার আমার বাংলা ব্লগ লিখাটি লিখার কারণে দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। অসাধারণ ছিল আপু।

 2 years ago 

আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। ধাপ গুলো দেখে তৈরি করা শিখে নিলাম। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আজ তো দেখছি আপনি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। আপনার সুন্দর ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ক্লে ব্যবহার করে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। যেগুলো তৈরি করা হলে দেখতে জাস্ট দারুন লাগে। ফুল গুলো দেওয়ার কারণে এটা দেখতে একটু বেশি ভালো লাগতেছে। আপনি নিশ্চয়ই অনেক দক্ষতা ব্যবহার করে আর অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। এই সুন্দর ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।

 2 years ago 

আপনার কাছে ফুলগুলো দেওয়ার জন্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি ওয়ালমেটটি সুন্দর হয়েছে আপু।আসলেই নিজ হাতে কিছু তৈরি করতে পারলে আনন্দ হয় মনে।আর আপনার তৈরি ক্লে দিয়ে ফুলগুলো বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ দিদি নিজের মেধা দিয়ে কোনো কিছু বানালে খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38