🌸ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিং🌸 ১০% প্রিয় 💞 @shy-fox
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সদস্যরা আমি আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আমার কাছে এখন পোস্টার রং দিয়ে বিভিন্ন পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝে বিভিন্ন পেইন্টিং নিয়ে আপনাদের কাছে চলে আসি।
আজ আমি তেমনি একটি পেইন্টিং শেয়ার করতে এসেছি। আমার আজকের পেইন্টিং হলো ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিং। আমি এখানে তিন রকমের ফুলের পেইন্টিং করেছি। এই পেইন্টিং আমি আমার মনের মাধুরী দিয়ে করেছি। সবসময় চেষ্টা করি নিজের মনের মতো পেইন্টিং করে আপনাদের সাথে শেয়ার করি। নিজে থেকে কিছু করতে পারলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এই পেইন্টিং করার সময় অনেক উপভোগ করেছিলাম। আমার কাছে এই পেইন্টিং করার পরে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগবে।
আমার কাছে এমন পেইন্টিং করতে খুবই ভালো লাগে। আমি জানি আপনাদের কাছেও পেইন্টিং করতে অনেক ভালো লাগে। সেজন্য সবসময় দেখি কেউ না কেউ ইউনিক ইউনিক পেইন্টিং প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আর আমার কাছে সেই পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। আমার এই পেইন্টিং করা সম্পূর্ণটাই আপনাদের কাছ থেকে শেখা।
তাহলে চলুন দেখে নেয়া যাক আমার আজকের পেইন্টিং।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
১ - ওয়ান টাইম গ্লাস
২ - পোস্টার রং
৩ - রং করার তুলি
৪ - রং এর প্লেট
অঙ্কনের প্রক্রিয়াকরন
ধাপ :- ১
প্রথমে আমি একটি ওয়ান টাইম গ্লাসকে সুন্দর ভাবে লাল রং করে নিলাম।
ধাপ :- ২
এরপর আরেকটি গ্লাস নিয়ে এরমধ্যে সুন্দরভাবে নীল রং করে নিলাম।
ধাপ :- ৩
এবার আরেকটি গ্লাস নিয়ে একে সুন্দর করে সবুজ রং করে নিয়েছে।
ধাপ :- ৪
এরপর তিনটি গ্লাস একসাথে শুকানোর জন্য রেখে দিলাম।
ধাপ :- ৫
এবার আমি লাল রং করা গ্লাসের গায়ে সুন্দর করে একটি গাছ একে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু ফুল ও পাতা দিয়ে দিলাম। এবার গ্লাসের বাকি অংশ সুন্দর ভাবে বিভিন্ন ডিজাইন করে নিলাম।
ধাপ :- ৬
এরপর আমি নীল রঙ করা গ্লাস নিলাম। তারপর এর মধ্যে বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে ফুলের ডিজাইন করে নিলাম।
ধাপ :- ৬
এবার আমি সবুজ রং করা গ্লাসটি নিয়ে নিলাম। তারপর এর মধ্যেও বিভিন্ন কালার দিয়ে সুন্দর ভাবে ফুলের ডিজাইন করে নিয়েছি।
ফাইনাল ধাপ
এভাবেই হয়ে গেল আমার আজকের ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিং। সবশেষে আমি তিনটে গ্লাস একসাথে নিয়ে শুকানোর জন্য রেখে দিলাম।
আমার ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিং সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন। যাতে সামনে আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিংটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1531204834119938050?s=20&t=Cw-oQnO7wrfmRz2opvHt3w
ওয়ান টাইম গ্লাস এর ওপর ফুলের পেইন্টিং জাস্ট ফাটাফাটি হয়েছে। খুবই দক্ষতার সাথে আপনি ইউনিক একটি কাজ করেছেন এবং আমাদের মাঝে তা উপস্থাপন করলেন।এত সুন্দর একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ভাইয়া আপনার কাছে এত ইউনিক লেগেছে জেনে অনেক খুশী হলাম। আমার পোস্ট গুলো যদি আপনাদের কাছে ইউনিক লাগে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
এরকম পেলে দেওয়ার জিনিসপত্র দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। আপনি তিনটি ওয়ান টাইম গ্লাস এর ওপর খুব সুন্দর সুন্দর চিত্রাংকন করেছেন। আপনি খুবই দক্ষতা সহকারে এই চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ আপু ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম গুরুত্বপূর্ণ কাজ করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে এভাবে ইউনিক জিনিস নিয়ে আসতে পারলে আরও বেশি ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপু।
ফেলে দেয়া গ্লাসগুলো দারুণ কাজে লাগিয়েছেন আপনি।একদিকে এটা যেমন রিসাইকেল হয়েছে তেমনি দেখতেও চমৎকার হয়েছে। সুন্দর এই হাতের কাজটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক বলেছেন ভাইয়া ফেলনা জিনিস রিসাইকেল করে নতুনভাবে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে।
ওয়াও আপু আপনি পোস্টার রং দিয়ে ওয়ান টাইম গ্লাস এর উপরে অনেক সুন্দর পেইন্টিং করেছেন। দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আপনার এই পেইন্টিং গুলি। খুব ইউনিক একটি পোস্ট করেছেন আপনি আমাদের মাঝে। আপনি খুব সুন্দর ভাবে সবগুলো গ্লাস একেক রকমের একে দেখিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার সুন্দর কমেন্টের জন্য সব সময় অপেক্ষা করি। আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো । আপনার কাছে ইউনিক লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। খুব সুন্দর একটি কাজ করেছেন আপনি। কেননা ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে সুন্দর সুন্দর কোনো কিছু তৈরি করা যায় তাহলে কিন্তু ভালই হয়। আপনি খুব সুন্দর করে ওয়ান টাইম গ্লাস এর উপরে ফুলের পেন্টিং করেছেন সত্যি বলতে অসাধারন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ভাইয়া ফেলনা জিনিস দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস বানালে খুবই সুন্দর লাগে। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।
বাহ!! দারুন হয়েছে আপু, ওয়ান টাইম গ্লাস এর উপর ফুলের পেইন্টিং কি চমৎকার করেই না পেইন্ট করেছেন। এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে আপনার এই ওয়ান টাইম গ্লাস এর উপর পেইন্টিং গুলো। গ্লাস গুলোর উপরে রঙের কালার কম্বিনেশন সত্যিই অতুলনীয়।খুব ইউনিক একটি পোষ্ট উপহার দিলেন আপু, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি এত সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার কমেন্ট পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
ওরে বাবা আপনি তো দারুন একটি কাজ করেছেন। বেশ কঠিন কাজ আমার কাছে মনে হয় এগুলো। কোন কিছুর উপর অংকন করা কঠিন। সত্যি আমি মাটির সব জিনিসের উপর এমন চিত্রাংকন করা দেখেছি। আপনার টাও সেরকম হয়েছে। ভাল লেগেছে খুব।
হ্যাঁ ভাইয়া একটু তো কঠিন লাগেই কিন্তু এরপর আপনাদের সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
ওয়ান টাইম গ্লাসের উপর ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। ইউনিক ইউনিক চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ভাইয়া আপনার কাছে এত ইউনিক লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।