ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আবারও ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকের ফটোগ্রাফির মধ্যে বেশ কিছু ফটোগ্রাফি কিছুদিন আগে চট্রগ্রাম বাঁশখালী ঘুরতে গিয়ে সেখান থেকে তুলেছি। ফটোগ্ৰাফি করতে আমরা সবাই পছন্দ করি। এরমধ্যে যদি ঘুরতে গেলে ফুল দেখতে পাই তখন তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ছুটে যাই। আমার এমন ফুলের ফটোগ্রাফি করা দেখে আমার ছোট্ট ছেলেও শিখে গিয়েছে। ছেলেকে নিয়ে বাহিরে বের হলে ফুল দেখলেই ছুটে যাবে আর বলবে আম্মু ছবি তুলো। আমার সাথে সাথে ছেলেও ফুল খুব পছন্দ করেন। এই পৃথিবীতে হয়তো ফুল পছন্দ করেনা এমন মানুষ নেই। সব ফুলের কিন্তু ঘ্রাণ নেই কিন্তু তাদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। যাই হোক তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।


📸 মেলাস্টোমা ম্যালাব্যাথ্রিকাম📸

IMG_20250304_220304.jpg


Location


প্রথমেই শেয়ার করবো মেলাস্টোমা ম্যালাব্যাথ্রিকাম ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলের নাম জানা ছিল না। গুগলে সার্চ করে এই নাম জানতে পারি। এই ফুলের যদি অন্য কোনো নাম থাকে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এই ফুলের ফটোগ্রাফি চট্রগ্রাম বাঁশখালী চা বাগান ঘুরতে গিয়ে তুলেছি। সেখানে রাস্তার পাশে এই ফুলের গাছের অভাব নেই। ফুলটি দেখতে খুবই সুন্দর। বিশেষ করে এর কালার সবচেয়ে বেশি সুন্দর।



📸 চা পাতা ফুল 📸

IMG_20250304_220238.jpg


Location


এবার দেখাবো চা পাতা ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে অনেকটা লেবু ফুলের মতো। আমি তো চা বাগানে গিয়ে এই ফুল দেখে লেবু ফুলই ভেবেছিলাম। এরপর চা গাছ ও পাতা দেখে বুঝতে পারলাম এই ফুল চা গাছে ধরছে। আমি প্রথমবার চা পাতা ফুল দেখেছি আর এই ফুল দেখে খুব ভালো লেগেছে।



📸 লজ্জাবতী ফুল📸

IMG_20250304_220325.jpg


Location


এবার দেখাবো লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি। আমি লজ্জাবতী গাছ এর আগেও দেখেছি কিন্তু ফুল এই প্রথমবার দেখলাম। এই ফটোগ্রাফিও চট্রগ্রাম বাঁশখালী চা বাগান ঘুরতে গিয়ে তুলেছি। সেখানে রাস্তার পাশে লজ্জাবতী গাছের অভাব নেই। প্রতিটা গাছে তারার মতো এমন সুন্দর সুন্দর ফুল ফোটে রয়েছে।



📸লাল জবা 📸

IMG_20250304_220348.jpg


Location


এবার দেখাবো টকটকে লাল জবা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি চট্রগ্রাম বাঁশখালী ইকোপার্ক থেকে তুলেছি। ঐ পার্কে বেশ কিছু জায়গায় জবা ফুল রয়েছে। সবুজ গাছে এমন সুন্দর লাল টকটকে জবা ফুল দেখে চুপ থাকতে পারিনি। তাই ফটোগ্রাফি করে নিলাম।



📸 জিনিয়া📸

IMG_20250304_220434.jpg


Location


এবার দেখাবো বাসন্তী রঙের জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুলের এই কালার আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফটোগ্রাফি বাসার পাশে নার্সারি থেকে তুলেছি। জিনিয়া ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে আর প্রতিটা কালার দেখতে খুব সুন্দর।



📸 পয়েন্টসেটিয়া📸

IMG_20250304_220547.jpg


Location


সবশেষে দেখাবো পয়েন্টসেটিয়া ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুল দেখতে অনেকটা পাতার মতো। এই ফুলের নাম জানা ছিল না। গুগলে সার্চ করে এই নাম জানতে পারি। তবে বিভিন্ন পার্কে গেলে এই ফুলের গাছ দেখা যায়। আমি এই ফটোগ্রাফি নার্সারি থেকে তুলেছি। এই ফুলের কালার খুব সুন্দর।


এই হলো আমার আজকের ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।



পোস্টের বিবরণ

ডিভাইসের নামvivo y16
ফটোগ্রাফার@tanjima
ক্যাটাগরিফটোগ্রাফি

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

সত্যি তাই ফুল দেখলে হাত গুটিয়ে বসে থাকা যায় না।আপনার ছেলেও বুঝে গেছে ফুলের ছবি তুলতে হবে ভালো লাগলো জেনে।দারুণ দরুন সব ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। সব থেকে বেশি ভালো লাগলো লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি টি।ধন্যবাদ আপনু সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

হ্যাঁ আপু বাহিরে বের হলে যদি ছেলের চোখে ফুল পড়ে তাহলে ছবি তোলা ছাড়া উপায় নেই। মায়ের থেকেই বাচ্চারা শিখে তা একদমই সত্য। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

আজকে আপনি চমৎকার ছয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু।আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লজ্জাবতী এবং চা পাতা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

লজ্জাবতী ও চা পাতা ফুল দেখতে আসলেই খুব সুন্দর ছিল। সবসময় সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর ছয়টি ফুলের ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন আপু।প্রতিটি ফুলের ক্যাপচার এতো চমৎকার ভাবে নিয়েছেন। দারুন হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

প্রকৃতির রঙিন সৌন্দর্যকে আপনার ক্যামেরার চোখে নতুন মাত্রা পেতে দেখলাম! প্রতিটি ফুলের সাথে আপনার আবিষ্কারের আনন্দ যেন ছবিগুলোর মধ্যেই ফুটে উঠেছে।জিনিয়া ও চা পাতা ফুলের গল্পটা বিশেষভাবে ভালো লেগেছে প্রকৃতি যে প্রতিনিয়ত আমাদের চমকে দেয়, সেটারই এক ছোট্ট উদাহরণ। এমন মনোমুগ্ধকর ফটোগ্রাফি ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ!

 last year 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

এটা সত্যি বলেছেন আপু এই পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকের শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি টা দেখতে দারুন লাগছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার কাছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আজকে আপনি ছয়টি ছয় রকমের ফুল নিয়ে ব্লগ সাজিয়েছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। আপনার চমৎকার ব্লগ দেখতে খুবই ভালো লাগলো। আপনার মধ্যে চমৎকার দক্ষতা রয়েছে। এজন্য ফুলগুলো খুব সুন্দর ধারণ করেছেন।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

চমৎকার ছয়টি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। বাপরে বাপ প্রথম ফুলের ফটোগ্রাফি তে থাকা ফুলের নামটি উচ্চারণ করতে দাঁত ভেঙে গেল। ফুলটি কিন্তু বেশ সুন্দর। আসলে ফুলের আলাদা করে কোন প্রশংসাই করা যায় না। প্রতিটি ফুল নিজের মতই সুন্দর। চমৎকার ফুলের ফটোগ্রাফি সহ চমৎকার বর্ণনা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু ঠিক বলেছেন প্রথম ফুলের নাম পড়তে গিয়ে দাঁত ভেঙে যাবে। ফুলের নাম কঠিন হলেও ফুলটি দেখতে বেশ সুন্দর। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফুলের ফোটোগ্রাফির সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

1000041454.jpg

 last year 

বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার ফটোগ্রাফি গুলো। বিভিন্ন রকম ফুল আমি এমনিতেই খুব পছন্দ করি। আর আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39