ভৌতিক গল্প || অভিশপ্ত ঘর(২য় পর্ব)
হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
গত সপ্তাহে একটি গল্প শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম রহিম আর কমলার করিম কে নিয়ে সবসময় টেনশন হতো। কারণ করিম হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় সেজন্য। করিম মনে মনে চিন্তা করে যেহেতু দুই ভাইয়ের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে আর তার ভালোবাসা ভাগ হয়ে গিয়েছে, তাহলে এই মানুষের বেঁচে থাকার প্রয়োজন নেই। করিম তার ভাবিকে মেরে ফেলার জন্য দু'জন লোক ভাড়া করে। কিন্তু রহিম আর কমলা এগুলো কিছুই বুঝতে পারেনি। একদিন রাতের বেলা রহিম আর কমলা ঘুমাচ্ছিল আর কোন জায়গায় কে ঘুমিয়েছে তা করিম এসে দেখে যায়।
কিন্তু করিম এটা বুঝতে পারেনি তারা দু'জন মাঝ রাতে এ'পাশ থেকে ও'পাশ হয়েছে। এরপর সবাই মুখে কালো কাপড় পড়ে ঘরে ঢুকে আর এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে। এদিকে কমলা শব্দ পেয়ে চিৎকার দিয়ে উঠে। করিম তার ভাবি বেঁচে রয়েছে দেখে অবাক হয়ে যায়। এরপর মুখের উপর থেকে কাপড় সরাতে দেখে সে তার ভাবিকে নয় ভাই কে মেরে ফেলেছে। এটা দেখে করিম আরও বেশি হিংস্র হয়ে উঠে। তখন কমলা কে ও মেরে ফেলে আর সেই সময় কমলা জোরাজুরি করে করিমের মুখোশ খুলে ফেলে।
কমলা মরে যাওয়ার আগে বলে,আমি আবার আসবো আত্মা হয়ে এর প্রতিশোধ নিতে। এই গ্ৰামের কাউকে ক্ষমা করবো না। এই বলে চোখ বন্ধ করে দেয়। এই কথা শুনে করিম খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে সকাল হলে করিম এমন ভাব দেখায় যে সে এই বিষয়ে কিছুই জানেনা। করিম ভাই ভাবির লাশ দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। গ্ৰামের সবাই তাকে সান্ত্বনা দেয়। এদিকে পুলিশ তদন্ত করেও কিছু খুঁজে পাইনি। তাই একসময় এই কেস ধামাচাপা পড়ে যায়।
এভাবে বেশ কয়েকমাস চলে যায়। এদিকে সব স্বাভাবিক হলে করিম বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু কমলা থেমে নেই, কারণ তার আত্মা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্তি পাবে না। সেই জন্য কমলার আত্মা সেই ঘরে আবার ফিরে আসে। এবার সে খুব শক্তিশালী হয়ে আসে। করিম সেদিনের পর থেকে আর ঐ ঘরে যাইনি। ঐ ঘরে সবসময় তালা দেওয়া থাকে। একদিন রাতের বেলা করিমের বউ কিসের যেনো গোঙানির আওয়াজ শুনতে পায়। এমন শব্দে সে ভয় পেয়ে যায়। এরপর আস্তে আস্তে সেই ঘরের জানালার কাছে গিয়ে সে ভয়ংকর দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়।
এরপর সকাল হলে সে নিজেকে তার বিছানায় দেখে অবাক হয়ে যায়। তখন করিম বলে গতকাল রাতে তুমি তালা বন্ধ ঘরের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলে। তখন করিমের বউ বলে আমি ঐ ঘরের জানালা দিয়ে কিছু ভয়ংকর দৃশ্য দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। তখন করিম জানতে চায় কি দেখেছে কিন্তু করিমের বউ চুপ হয়ে যায়। এরপর করিম বলে ঠিক আছে তুমি একটু বিশ্রাম নাও সব ঠিক হয়ে যাবে। এই বলে করিম ঘর থেকে বের হয়ে যায় আর এদিকে করিমের বউ আসল রুপে ফিরে আসে। (চলবে----)
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।