শ্বশুরের চাষ করা জমির শীতকালীন সবজি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,


আসসালামু-আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একদম ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি। আমি জানি না আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তবে আমার কাছে ভালো লেগেছে বলে শেয়ার করে নিলাম।


IMG_20240122_162323.jpg


আমি আপনাদের মতো এত ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে যখন যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। এখন আমার কাছেও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তারজন্য প্রতিসপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার চেষ্টা করি। আজকের প্রতিটা ফটোগ্রাফি শীতকালীন সবজি ফুলের আর এই ফটোগ্রাফি গুলো করেছি শ্বশুর বাড়ি গিয়ে। আমার শ্বশুর এই প্রথম বার বিভিন্ন ধরনের শীতকালীন সবজি লাগিয়েছে আর মাশাআল্লাহ এত পরিমাণ সবজি হয়েছে যা আমরা খেয়েও বাড়ির আশেপাশের সবাই খেয়েছে।


IMG_20240122_162257.jpg


সেই সবজির জমি বাড়ি থেকে একটু দূরে তারজন্য কখনো যাওয়া হয়নি। এরপর আবার এত ঠান্ডা তাই ঘর থেকেই তো বের হওয়া যায়নি। একদিন সকাল বেলা আমার শ্বাশুড়ি বলে আজ খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে চলো সবজির জমিতে যাই। এরপর আমরা সবাই চলে যাই সবজি জমিতে আর এত ধরনের সবজি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আমার ইচ্ছে করছিল সবগুলো শাকসবজি তুলে নিয়ে আসি। সবজির জমিতে সেভাবে কখনো যাওয়া হয়নি। তাই এত সুন্দর সবজির জমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেখানে এত সুন্দর সুন্দর সবজি ফুল ফোটে রয়েছে যা দেখার সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম। তাহলে চলুন আমার সেই ফটোগ্রাফি গুলো দেখে নেই।


লাউ ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162959.jpg


Location


সবুজ পাতার ফাঁকে ফাঁকে এত সুন্দর ভাবে সাদা লাউ ফুল উঁকি মেরে রয়েছে যা দেখতে বেশ চমৎকার লাগছিল। গাছ যেমন ফুলে ভরা ছিল তেমনি লাউ দিয়েও ভরা ছিল। এবার গিয়ে ক্ষেত্রের টাটকা সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে খুব ভালো লেগেছে। লাউ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় এমনি লাউ শাকও আমাদের জন্য অনেক উপকারী। তাই এই গাছ লাগালে অপকার ছাড়া উপকারই বেশি।


বেগুন ফুলের ফটোগ্রাফি-


IMG_20240122_162944.jpg


Location


বেগুন যেমন বেগুনি কালারের হয় তেমনি ফুলও বেগুনি কালারের হয়ে থাকে। বেগুন ফুলও কিন্তু অন্য ফুলের থেকে কোনো অংশে কম নয়। এর সৌন্দর্য যেন আমাদের সবসময় মুগ্ধ করে। গাছগুলো একটু দূরে ছিলো বলে সবগুলো একসাথে তুলা সম্ভব হয়নি।


টমেটো ফুলের ফটোগ্ৰাফি-


IMG_20240122_162926.jpg


Location


টমেটো ফুল দেখতে অনেকটা মরিচ ফুলের মতো। টমেটো ফুলের কালার বেশি ভালো লাগে। সবুজ গাছে যখন ছোট ছোট হলুদ ফুল ফোঁটে থাকে তখন দেখতে বেশ চমৎকার দেখায়।


শসা ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162813.jpg


Location


শসা গাছে এত পরিমাণ ফুল ধরেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কিন্তু সবগুলো একসাথে তোলা যায় না বলে তুলতে পারিনি। তবে এই ফুলগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলের কালারও খুব সুন্দর। একদম গাঢ় হলুদ বলে বেশি ভালো লাগে।


মিষ্টি কুমড়া ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162856.jpg


Location


মিষ্টি কুমড়া খেতে যেমন ভালো লাগে তেমনি ফুল খেতেও খুব ভালো লাগে। মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া খেতে বেশ ভালো। এই তো দু'দিন আগেও এই বড়া খেয়েছি। গাছে বেশ কিছু ফুল ধরেছে আর সেখান থেকে কিছু ফুল তুলে এনেছিল আমার শ্বশুর। তারা আবার বড়া বানাতে পারে না। আমি বানিয়েছিলাম আর খেয়ে খুব মজা পেয়েছিল।


সরিষা ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162748.jpg


Location


এই ফুলের কথা তো নতুন করে কিছু বলার নেই। এই ফুলের সৌন্দর্যে আমরা যেমন মুগ্ধ হই তেমনি এর বড়া খেতেও বেশ ভালো লাগে। সরিষা ফুল তেমন বেশি লাগানো হয়নি কিন্তু যতটুকু রয়েছে ভালোই ছিল। কারণ ঐ দিকে আবার সরিষা ফুল হয়না।


পেঁপে ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162838.jpg


Location


এবার দেখাবো পেঁপে ফুলের ফটোগ্রাফি। ঘরের সামনে অনেক বড় একটি পেঁপে গাছ রয়েছে। সেই গাছে ফুলে ভরে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। ফুলগুলো ঠিক থাকলে গাছ ভরা পেঁপে হবে। আমার কাছে তা দেখে খুব ভালো লেগেছিল তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম।


সাদা সরিষা ফুলের ফটোগ্ৰাফি


IMG_20240122_162910.jpg


Location


সবশেষে এবার সাদা সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। হলুদ ফুলের পাশেই এই গাছ ছিল আর ফুলগুলো দেখতে খুব ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিলাম।


এই হলো আমার আজকের শ্বশুরের চাষ করা জমির শীতকালীন সবজি ফুলের ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।



পোস্টের বিবরণ

ডিভাইসের নামvivo
ফটোগ্রাফার@tanjima
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনবাগেরহাট

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

কৃষি ফসলের মাঠ থেকে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে এনে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যেখানে লাউ এর ফুল টমেটোর ফুলসহ আরো অনেক সুন্দর ফুলের দৃশ্য দেখার সৌভাগ্য হলো এই পোস্ট এর মধ্য দিয়ে।

 3 years ago 

আপনার কাছে লাউ ও টমেটো ফুল ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

শীতকালীন সবজি ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারন লাগতেছে। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন ধরণের ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করেছেন। আপনার শ্বশুর দেখছি অনেক ধরনের সবজি চাষ করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক ধরনের সবজি চাষ করেছেন। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

শীতকালীন সবজি ফুলের অত্যন্ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শীতের সময় এ ধরনের সবজিগুলোর ফুটে থাকা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। পেঁপে গাছ ও পেঁপে ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে পেঁপে গাছ আর পেঁপে ফুল ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালে যেমন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় ঠিক তেমনি তার ফটোগ্রাফি পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতের সময়ে যেমন সবজি পাওয়া যায় তেমনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফিও করা যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

মজার ব্যাপার হলো আমিও আজ আপু ফটোগ্রাফি শেয়ার করেছি এবং আপনার ফটোগ্রাফির সাথে আমারও মিল রয়েছে। লাউ, মিষ্টিকুমড়া, শসা ফুলের ফটোগ্রাফি ভালো ছিল আপু 🌼

 3 years ago 

বাহ দারুন তো আপনার সাথে আজ আপনার মিলে গিয়েছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

শশুরের চাষ করা জমি থেকে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে লাউ এর ফুলের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর শীতকালীন সবজি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে বিশেষ করে সাদা সরিষা ফুলের ফটোগ্রাফি এবং লাউ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কাছেও ফুলের ফটোগ্রাফি ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার শ্বশুর দেখছি বেশ কয়েক রকমের সবজি রোপন করেছে। আর ওনার জমিনের মধ্যে থাকা সবজির ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে কিন্তু আপনার সবগুলো ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে দেখতে। বেশ কয়েক রকমের সবজি গাছে রয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক যত্ন সহকারে এগুলো করেছেন বুঝতে পারতেছি দেখে। ধন্যবাদ পুরোটা সবার মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই জমি ওনার অনেক শখের বলা যায়। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারেন আপু ৷ আজকের ফটোগ্রাফি দিয়ে তা আবারও দেখিয়ে দিয়েছেন আপনার সুন্দর দক্ষতা ৷ আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ শ্বশুর বাড়ি গিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ শীতকালীন সবজীর ফুল গুলোর এমন সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য। আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজকে বিভিন্ন ধরনের সবজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সবমিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে সবজি ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37