রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করতে চলে আসি। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় জানা ছিল না। এই প্লাটফর্মে জয়েন হয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি অনেক জিনিস দেখতে পেলাম। এছাড়া রঙিন কাগজের জিনিস আমার কাছে খুব ভালো লাগে।


IMG_20240219_213347.jpg


ছোট একটা জিনিস বানালে আর তার কালার ঠিক মতো নির্বাচন করতে পারলে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আমরা অনেক সময় মনে করি এই কাজটা কঠিন, হয়তো অন্য কাজ সহজ হবে কিন্তু না সব কাজই কঠিন আবার সব কাজই সহজ। তবে কাজকে ভালোবেসে করলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। যেকোনো কাজ করতেই সময় আর ধৈর্য্যর প্রয়োজন। এই দুটো ছাড়া কখনও কাজে সফলতা আনা সম্ভব নয়। যাই হোক রঙিন কাগজ দিয়ে এই ধরনের নকশা বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240219_182719.jpg


১. রঙিন কাগজ

২. পেন্সিল

৩. কাঁচি


নকশা বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜


IMG_20240219_182745.jpg


IMG_20240219_182831.jpg


প্রথমে রঙিন কাগজ কোণা বরাবর ভাঁজ করে নেব। এরপর বাড়তি অংশ কেটে নেবো।


𒆜২য় ধাপ𒆜


IMG_20240219_182900.jpg


IMG_20240219_182924.jpg


এবার আবারও ভাঁজ করে নেব। এরপর মাঝখান বরাবর একটি ভাঁজ করে নেব।


𒆜৩য় ধাপ𒆜


IMG_20240219_182955.jpg


IMG_20240219_183101.jpg


এখন অপর পাশ একইভাবে ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে ডিজাইন করে নেব।


𒆜৪র্থ ধাপ𒆜


IMG_20240219_183158.jpg


IMG_20240219_183309.jpg


এবার কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20240219_183327.jpg


IMG_20240219_183341.jpg


IMG_20240219_183400.jpg


সবশেষে এবার সবগুলো ভাঁজ এক এক করে খুলে নেবো। তাহলেই হয়ে যাবে রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন।


CamScanner 02-19-2024 21.30.jpg


CamScanner 02-19-2024 21.29.jpg


CamScanner 02-19-2024 21.28.jpg


CamScanner 02-19-2024 21.27.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা নকশা আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আপু আপনার রঙিন কাগজের তৈরি ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লেগেছে ।ভিন্ন ধরনের একটি ডিজাইন দেখতে পেলাম। তবে আপনি ঠিকই বলেছেন এই প্লাটফর্মে এসে আমরা রঙিন কাগজ দিয়ে এত কিছু বানাতে শিখেছি এবং বেশ ভালও লাগে বানাতে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আমার ও জানা ছিল না যে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সু্ন্দর জিনিস তৈরি করা যায়। তবে আপনি কিন্তু আজ দারুন নকশা করেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার অবশ্যই এই ডিজাইনটি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। এমন সুন্দর একটি ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু মোটামুটি সময় লেগেছে আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক আপু! সব কাজই কঠিন আবার সব কাজই সহজ। তবে আপনি কাজকে ভালোবাসলে সবকিছুই সহজ মনে হবে। আপনার রঙ্গোলি ডিজইনটা সুন্দর হয়েছে আপু 🌼

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন । আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। তবে রঙিন কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর পদ্ধতিতে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই ধরনের নকশা কাটার সময় খুব সাবধানে রাখতে হয়। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করছেন। নকশাটি দেখতে অসাধারন লাগছে। আপনি ঠিক বলেছেন যে কোনো কাজ ভালোবেসে মন থেকে করলে কঠিন কাজ ও অনেক সহজ মনে হয়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ভালোবেসে করলে কঠিন কাজটিও সহজ হয়ে যায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

কাগজ কেটে বেশ সুন্দর ফুল তৈরি করেছেন আপনি। কাগজের ফুলের ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন দেখো অনেক ভালো লাগলো। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি রঙ্গোলি ডিজাইনটি এক কথায় অসাধারণ হয়েছে আপু। প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন। এ ধরনের রঙিন কাগজের তৈরি ডিজাইন গুলো বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি ডাইপোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে এই ধরনের ডিজাইন ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আসলে এধরনের কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করা যায়। অনেক সুন্দর একটি নকশা তৈরি করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যে কোন কাজ করতে ধৈর্যের প্রয়োজন হয়। তবে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে রঙ্গোলি ডিজাইন বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। সত্যি বলতে আপনার রঙ্গোলি ডিজাইন অসাধারণ হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে রঙিন কাগজের রঙ্গোলি ডিজাইন উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে রঙ্গোলি ডিজাইন বানিয়েছেন। রঙিন কাগজের ডিজাইনগুলো তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। এটি ঠিক কাজকে ভালোবেসে করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে কাগজ কেটে রঙ্গোলি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ভালোবেসে করলে যেকোনো কাজ সুন্দর হয়। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38