😋 কাঁচা বাদাম ভর্তার মজাদার রেসিপি😋

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।


আজ আবারও চলে আসলাম আরও একটি পোস্ট নিয়ে। আজকে শেয়ার করবো কাঁচা বাদাম ভর্তার মজাদার রেসিপি। আমি জানি ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য একটু ভর্তা খেতে হয়। যেকোনো খাবার বলেন খেতে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু সেই রেসিপি তৈরি করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু বানানোর ঝামেলার জন্য খাওয়া হয়না। কিন্তু আজ আর থাকতে পারলাম অনেক বেশি ইচ্ছে করছিল।

আমি আজ একদম খাঁটি সরিষার তেল দিয়ে এই ভর্তা রেসিপি তৈরি করেছি। আপনারা হয়তো বোতল দেখে ভাবছেন এটা খাঁটি সরিষার তেল হলো কিভাবে? বোতলের কোনো জায়গায় তো কিছু লেখা নেই। এই তেল আমি গ্ৰাম থেকে এনেছি। একদিন সকালে আমার শ্বশুর সকাল বেলা বাজারে গিয়ে দেখে অনেক মানুষের ভিড়। এরপর কাছে গিয়ে দেখে সরিষা মেশিন দিয়ে ভাঙ্গিয়ে তেল বানানো হচ্ছে। এই তেল নেওয়ার জন্য এত ভিড় ছিল। এরপর আমার শ্বশুর সেখান থেকে পাঁচ কেজি তেল নিয়ে আসে। সেখান থেকেই আমি এই বোতলে করে তেল নিয়ে আসি। এই তেল ভর্তার মধ্যে দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।


CamScanner 08-27-2023 18.49.jpg


এরপর চিন্তা করলাম কি কি ভর্তা বানানো যায় এই কথা ভাবতেই প্রায় অর্ধেক বেলা হয়ে গেল। তারপর নিচে গিয়ে কিছু কাঁচা বাদাম নিয়ে আসলাম। আমি এর আগে কখনো বাদাম ভর্তা খাইনি। তারজন্য বানাতে গিয়ে বারবার মনে হচ্ছিল খেতে পারবো তো। কিন্তু কথায় আছে কষ্ট করে কিছু করলে তা মজা হবেই। এরমধ্যে যদি শিল পাটায় বেটে ভর্তা বানানো যায় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। তারজন্য অন্য ধরনের স্বাদ পাওয়া যায়। ভর্তা খেতে কেমন লেগেছে তা সম্পূর্ণ দেখিয়ে একদম শেষে বলবো। তাহলে চলুন রেসিপির ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20230827_185332.jpg


নামপরিমাণ
কাঁচা বাদামঅল্প কিছু
পেঁয়াজ১টি
সরিষার তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো
শুকনো মরিচঝাল অনুযায়ী

রেসিপি তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋



প্রথমে বাদাম গুলো একটি পাতিলে নিয়ে একটু লাল করে ভেজে নিলাম। এরপর ঠাণ্ডা হাওয়ার জন্য বাটিতে ঢেলে নেবো।


😋২য় ধাপ😋


এরপর মরিচ ভেজে নেব। তারজন্য একটি কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। এরপর মরিচ ভেজে নেব। সরিষার তেল দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ এসেছিল।



😋৩য় ধাপ😋

IMG_20230827_120938.jpg


এখন পেঁয়াজ গুলো কুঁচি কুঁচি করে কেটে নিলাম।



😋৪র্থ ধাপ😋


এবার শুকনা মরিচ প্রথমে হাত দিয়ে ঢলে গুঁড়া করে নিলাম।এরপর এতে পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ঢলে ভর্তা বানিয়ে নিলাম।



😋৫ম ধাপ😋


এখন সবগুলো বাদাম পাটায় বেটে নিবো।



😋৬ষ্ঠ ধাপ😋


এরপর বানিয়ে রাখা মরিচ ভর্তা পাটায় দিয়ে বেটে নেবো।


😋৭ম ধাপ😋


এখন বাদাম বাটা আর মরিচ বাটা একসাথে মিশিয়ে বাটিতে তুলে নেবো।


😋শেষ ধাপ😋


এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এখন একটু ভালো ভাবে মাখিয়ে নেবো। এরপর সুন্দর ভাবে পরিবেশনের জন্য চলে যাব।


😋পরিবেশন😋

CamScanner 08-27-2023 18.49.jpg


বাদাম ভর্তা খেতে এত মজাদার জানা ছিল না।আজকে এই ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছি। এখন আমি আপনাদের সাথে আমার রেসিপি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

কাচাবাদাম দিয়ে ভর্তা হয় এটা তো জানতাম না। আমি ভাজা বাদামের ভর্তা খেয়েছি যা অনেক সুস্বাদু। এটাও ট্রাই করে দেখতে হবে। আশা করি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু নতুন ধরনের রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কাঁচা বাদাম দিয়ে এরকম ভাবে মজাদার ভর্তার রেসিপি প্রস্তুত করা যায় আপনার রেসিপি পোস্ট না দেখলে বুঝতাম না।
এটাও বুঝতাম না যে এটি খেতে খুবই মজাদার এবং সুস্বাদু এবং পুষ্টিগুনে ভরপুর।
আপনার পোস্টটি পড়ে তো আমার খুব লোভ হচ্ছে। খেতে খুব মজা হবে বুঝতেই পারছি।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনিও একবার খেয়ে দেখবেন। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কি বলেন আপু, বাদাম ভর্তা আপনি এর আগে কখনো খাননি, তাহলে তো এর স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছেন। কেননা বাদাম ভর্তা খেতে খুব খুব মজার হয়। আমার বাসাতেতো মাঝে মাঝেই ঝাল ঝাল বাদাম ভর্তা রেসিপি তৈরি করা হয় আর খেতেও ভীষণ স্বাদ লাগে। এখন পর্যন্ত আমার মোবাইল ফোনের গ্যালারিতে বাদাম ভর্তা রেসিপি প্রস্তুত করা আছে তবে এখনো তা শেয়ার করতে পারিনি। যাইহোক আপু, এখন যেহেতু বাদাম ভর্তা খেয়ে দেখেছেন তাহলে নিশ্চয়ই এর স্বাদটা উপলব্ধি করতে পেরেছেন। বাদাম ভর্তা রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রথমবার খেয়ে তার স্বাদ বুঝতে পারলাম আর চিন্তা করেছি মাঝে মাঝে তৈরি করতে হবে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভর্তা আমার খুব পছন্দের আপু। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব চমৎকার ইউনিক ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাদাম দিয়ে তৈরি ভর্তা কখনো আমার খাওয়া হয় নি। আপনার পোস্টের মাধ্যমে আজ প্রথম দেখতে পেলাম। ভর্তা তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া যেহেতু এই ভর্তা কখনো খাওয়া হয়নি তাহলে আজই বাসায় তৈরি করে নেবেন। আশা করি খেয়ে মজা পাবেন। ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু খাঁটি সরিষার তেল পেয়েছেন বিষয়টা সত্যি বেশ ভালো লাগলো ।আসলে এখন তো খাঁটি সরিষার তেল পাওয়াই যায় না ।যাক আপনার শ্বশুর বাজার থেকে ভালো জিনিসই আপনাকে এনে দিয়েছে। তবে আপনার বাদাম ভর্তার রেসিপিটি কিন্তু আমার কাছে একদম ইউনিক লাগল। কেননা বাদাম ভর্তা এর আগে আমি কখনো দেখিনি । এবারই প্রথম দেখলাম ।বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

আপু গ্ৰামে গেলেই এটা সম্ভব খাঁটি জিনিস পাওয়া যায়। আপু আমিও প্রথমবার খেয়েছি আর খেতে খুবই সুস্বাদু। একবার বাসায় তৈরি করে দেখবেন আশাকরি আপনার কাছেও অনেক ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

কাঁচা বাদাম ভর্তা আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজা। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আমিও প্রথমবার খেয়েছি আর খেতে খুবই সুস্বাদু লাগে। একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আজকাল তো খাঁটি কোন তেলই পাওয়া যায় না। আপনার শ্বশুর ভালো করেছে এরকম খাঁটি সরিষার তেল সামনে পেয়ে কিনে নিয়ে এসেছেন। যাই হোক এই বাদাম ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে গেলে মাঝেমধ্যেই এই ভর্তা খাওয়া হয়। আপনার বাদাম ভর্তা দেখে মনে পড়ে গেল। বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

বাদাম ভর্তা আমারো খুব পছন্দের একটি খাবার। এটা বেশ ঝাল ঝাল মজা খেতে লাগে। আপনার পোষ্টের হেডিং দেখে প্রথমেই মনে হয়েছিলো -"কাচা বাদাম ভর্তা খাওয়া যায়? গন্ধ লাগবে না?? '' তবে পরে তো দেখলাম যে ভালোকরেই ভেজে নিয়েছেন বাদামগুলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু গন্ধ দূর করার জন্যেই একটু ভেজে নিয়েছি আর আপনার এই ভর্তা খুব পছন্দের জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রথমেই বলতে হচ্ছে আপনার ডেকোরেশন সম্পর্কে। আপনি প্রথমে যে ডেকোরেশন প্রকাশ করেছেন এরকম ডেকোরেশন আমার কখনো দেখা হয়নি৷ আর কাঁচা বাদাম দিয়েও ভর্তা তৈরি করা যায় সেটি কখনোই আমার জানা ছিল না৷ আপনার কাছ থেকে আমি এই রেসিপি সম্পর্কে প্রথম জানতে পারলাম৷ আপনি খুবই ভালোভাবে এই রেসিপি প্রকাশ করার চেষ্টা করেছেন এবং যারা এ ভর্তা তৈরিতে নতুন তারা আপনার এই পদ্ধতি গুলো অনুসরণ করলে খুবই ভালো ভাবে এটি তৈরি করতে পারবে৷

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে কাচা বাদাম ভর্তার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। বাদাম ভর্তা করে সেটা খাওয়া যাই আমার জানা ছিলো না। রেসিপি টা আমার কাছে ইউনিক লাগছে৷ ধন্যবাদ আপু আপনাকে অনেক অনেক শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38