বিকেল বেলা বাহিরে হাঁটাহাটি || ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। ঘুরাঘুরি করতে আমি অনেক পছন্দ করি এবং সময় পেলেই বাসা থেকে বাহিরে হাঁটতে বের হই। হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে অনেক উপকারী। একজন ব্যক্তি যদি প্রতিদিন এক ঘণ্টা হাঁটতে পারেন তাহলে তার জন্য অনেক উপকার হয়। সারাদিন কাজ করে বিকেল বেলা অল্প সময় পাই তখন মনে হয় বাহিরে যদি একটু ঘুরাঘুরি করে আসি তাহলে হয়তো ভালো লাগবে। আপনারা যদি হাঁটাহাটি করেন তাহলে দেখবেন মন যেমন ভালো থাকে তেমনি শরীরও অনেক ভালো লাগে।
আমি বাহিরে শুধু হাঁটাহাটি করি তা নয় মেয়ে মানুষ বুঝেনই তো সাংসারিক কোনো জিনিস দেখলেই ছুটে যাই। আমার বিভিন্ন জিনিস কিনতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। বাসা থেকে একটু দূরে যাওয়ার পর দেখলাম কাঠের অনেক জিনিস নিয়ে বসে আছে। তারপর সেখানে দাড়িয়ে দেখতে থাকলাম কোনো জিনিস কেনা যায় কিনা। তখন দেখলাম যে মোটামুটি আমার সবই আছে এখন তেমন কোনো কিছু লাগবে না। তখন আবার হাটঁতে শুরু করলাম।
আবার কিছু দূরে যাওয়ার পর দেখলাম একটি লোক ভেন গাড়িতে খেলনাসহ বিভিন্ন জিনিস নিয়ে দাড়িয়ে আছে। তখন সেখান থেকে বাবুর জন্য একটি বেলুন কিনলাম। তেমন আর কোনো কিছু পছন্দ হলো না।
তারপর আবার হাঁটা শুরু করলাম। এরপর রাস্তার পাশে দেখতে পেলাম একটি লোক খুবই মজার একটা খাবারের জিনিস নিয়ে বসে আছে। আর সেই মজার খাবারের নাম হলো বরই। আমার কাছে টক বরই খুবই ভালো লাগে। শীতের সময় এই ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেক দিন হলো আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয় না। নিজেদের একটা বড়ই গাছ আছে সেই গাছের বরই খেতে খুবই মজা লাগে।
হাঁটা হাটি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি একটু বাজারের ভিতর চলে আসি। বাজারে ঢুকতেই চোখে পড়ল ফুলকপি। শীতকালের সবজির মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি সবজি হলো ফুলকপি। আমি প্রায় সময় ফুলকপি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি।
এরপর চলে গেলাম মাছের বাজারের ভিতর। সেখানে ইলিশ মাছ দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। আমি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি। তারপর যখন রাত হয়ে যায় তখন ঘুরাঘুরি শেষ করে বাসায় চলে আসি।
আমার কাছে প্রতিদিনের মতো আজকেও ঘুরাঘুরি করতে খুবই ভালো লেগেছে। আমি মনে করি আপনাদেরও আমার মতো ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে।এভাবেই আজ আমি আমার ঘুরাঘুরি করার পর্ব শেষ করলাম। আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো স্থানের ঘুরাঘুরি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি।
আমার পরিচয়
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি। আমি ছবি আঁকতে,পড়তে,লিখতে,ফটোগ্রাফি,রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Twitter Link
https://twitter.com/tanjima_akter16/status/1488204665485336579?s=20&t=swqxAWa8ZqVX48gjQswV0A
আপু অনেক গুরুত্বপূর্ণ এবং সচেতন মূলক একটি পোস্ট করেছেন আপনি।হাঁটাহাঁটি করা আমাদের জন্য অনেক জরুরী। শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।