সুস্বাদু মুরগির রোস্ট রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে "আমার বাংলা ব্লগের" সকল সদস্যরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু মুরগির রোস্ট রেসিপি।
আমি জানি এই রেসিপি সবাই অনেক পছন্দ করেন আর আপনাদের মতো আমারো এই রোস্ট খেতে অনেক ভালো লাগে। সবসময় মা রান্না করেছে আর আমি খেয়েছি কিন্তু কখনো রান্না করতে হয় কিভাবে জানা ছিল না। একটা সময় ছিল আমি নিজেই রান্না করে খেতে পারতাম না কিন্তু এখন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি ইনশাআল্লাহ দশ বা বারোজন মেহমানের রান্নাও করতে পারি। আমি এর আগে একবার বাবার বাড়িতে এভাবে রোস্ট রান্না করেছিলাম। তখন সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। সেই দিন আমার কাছে অনেক ভালো লেগেছিল তখন মনে হয়েছিল আমি মনে হচ্ছে আজ অনেক বড় রাঁধুনি হয়ে গিয়েছি। আজ আবারও আমার শ্বশুর বাড়িতে রোস্ট রান্না করেছি আর সবাই খেয়ে অনেক ভালো বলেছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। তাহলে চলুন আমার সেই রোস্ট রান্নার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করি।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগি | একটি |
| রোস্টের মশলা | এক প্যাকেট |
| পেঁয়াজ কুঁচি | এক বাটি |
| হলুদের গুঁড়া | হাফ চামচ |
| মরিচ গুঁড়া | এক চামচ |
| আদা বাটা | এক চামচ |
| দুধ | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
প্রক্রিয়াকরণ
ধাপ ১
প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
ধাপ ২
যখন তেল গরম হয়ে যাবে তখন এতে মাংসের পিসগুলো দিয়ে দেব। এরপর মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব।
ধাপ ৩
এবার ঐ একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কারণ ঐ তেলে রান্না করলে রোস্টের স্বাদ আরও বেড়ে যায়।
ধাপ ৪
পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দেব। এরপর হালকা একটু পানি দিয়ে একটু সময় কষিয়ে নেব।
ধাপ ৫
এবার এতে রোস্টের মশলা দিয়ে দেব। তারপর বাকি মশলার সাথে একটু মিশিয়ে এতে পরিমান মত দুধ দিয়ে দেব।
ধাপ ৬
এরপর সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে একটু সময় ভালো করে কষিয়ে নেব।
ধাপ ৭
এবার এই কষানো মশলার মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দেব।
শেষ ধাপ
এবার মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন উপরে হালকা তেল ভেসে উঠবে তখন নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের সুস্বাদু মুরগির রোস্ট রেসিপি।
উপস্থাপনা
এবার আমি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমার কাছে আজকের এই রোস্ট রেসিপি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করার চেষ্টা করবেন।
আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
অসাধারণভাবে রেজেছেন আপু আপনার সুস্বাদু মুরগির রোস্ট রেসিপি। দেখে জিভে জল এসে গেল। দেখতে চমৎকার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া শুধু দেখতে চমৎকার না খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
এ ধরনের রেসিপি দেখলে কি লোভ সামলানো যায় 😋😋খুবই লোভনীয় দেখাচ্ছে মুরগির রোস্ট রেসিপি।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।।শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া শুধু লোভনীয় ছিল না খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার মুরগির রোস্ট রান্না দেখেই আমার জিভে জল চলে এসেছে।এত সুন্দর দেখতে লাগছে না জানি খেতে কত সুন্দর হবে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া খেতে এত সুস্বাদু হয়েছিল বুঝাতে পারবো না।আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে শ্বশুরবাড়িতে যেকোন জিনিসই রান্না করলে খেয়ে সবাই অনেক ভালো বলবে।মুরগির রোস্ট রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রেসিপি তৈরি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া বাবার বাড়িতে রান্না করলে মজা না হলেও বলবে মজা হয়েছে কিন্তু শ্বশুর বাড়িতে তা নয় তবুও আমার রেসিপি খেয়ে সবাই ভালো বলাতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মুরগির রোস্ট খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে রোস্ট খেতে।আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনি তো দেখি অনেক বড় রাধুনী হয়ে গিয়েছেন ১০-১২ জনের রান্না করে ফেলতে পারেন হা হা হা। যাইহোক আপনি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন। মুরগির রোস্ট আমি নিজেও খেতে অনেক পছন্দ করি। আপনার উপস্থাপনাও বেশ ভাল ছিল। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া সত্যি বলতে আমি যে এত জনের রান্না করতে পারবো জানা ছিল না। কিন্তু সময় আমাকে সেই জায়গায় নিয়ে পৌছিয়েছে। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
প্লেটে সাজানো মুরগির রোস্ট দেখে খেতে ইচ্ছে করছে এখন। আপনি অনেক সুন্দর ভাবে মুরগির রোস্ট রেসিপি তুলে ধরেছেন। রেসিপি তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া তাহলে এখান থেকে নিয়ে খেয়ে নেন😃😃।একবার আমার রেসিপির ধাপ দেখে বাসায় তৈরি করে নেবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তৈরি করা মুরগির রোস্ট দেখে তো জিভে জল চলে আসলো। আপনি আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন এবং খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমি যখন আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি তখন আবার এই রেসিপি দেখে আমারও জিভে জল চলে আসলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মুরগির রেসিপিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি সুস্বাদু মুরগির রোস্ট রেসিপি খুব সুন্দর পদ্ধতিতে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রেসিপি সব সময় ভালো লাগে আমার।
হ্যাঁ ভাইয়া এই পদ্ধতিতে মুরগির রোস্ট করলে খেতে খুবই সুস্বাদু লাগে। একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু ঠিক বলেছেন রান্নায় সবাই প্রশংসা করলে রান্নার আগ্রহ আরো বেড়ে যায়।আপনার রোস্ট গুলো অসাধারণ হয়েছে।যা আমার বাচ্চাদের প্রিয় খাবার। এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আমার ছেলে আবার পোলাও খেতে খুবই পছন্দ করে আর মাংস এখনো তেমন ভালো করে খেতে পারেনা। হ্যাঁ আপু যখন সবাই প্রশংসা করে তখন যেন আগ্রহ আরও বেড়ে যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।