মজাদার লুচি ও মুরগির মাংস রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে "আমার বাংলা ব্লগের" সকল সদস্যরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার লুচি ও মুরগির মাংস রেসিপি।
অনেক দিন হয়ে গিয়েছে রেসিপি পোস্ট করা হয়নি। গ্ৰামে আসছি সে জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় বলে রেসিপি পোস্ট তেমন বেশি শেয়ার করতে পারিনা। আজ বিকালে হঠাৎ করে লুচি খেতে খুব ইচ্ছে হচ্ছিল তাই বানিয়ে নিলাম। লুচি খেতে খুবই মজার হয়েছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার ছেলে হওয়ার আগে আমি প্রায় সময় লুচি বানাতাম। কিন্তু বাবু হওয়ার পর এত বিরক্ত করে তার জন্য আর বাসায় বানানো হয়নি। তবে খাওয়া থেমে থাকেনি দোকান থেকে কিনে অনেক বার খেয়েছি।
আমার আবার একটা সমস্যা তা কি জানেন কারো সামনে কিছু বানালে তেমন সুন্দর হয়না। কিন্তু একা একা যা বানালে অনেক সুন্দর হয়। আপনারা হয়তো ভাবছেন কাল বিকালে রেসিপি তৈরি করেছি আর পোস্ট করেছি সকাল বেলা কেন। কারণ কাল বিকাল থেকে শুরু করেছি এই রেসিপি শেষ করতে রাত ১০টা বেজে ছিল তাই আর দেওয়া হয়নি। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার সেই মজাদার লুচি ও মুরগির মাংস রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | এক বাটি |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
প্রক্রিয়াকরণ
ধাপ ১
প্রথমে আমি রুটি বানানোর জন্য যেভাবে আটা ব্যবহার করতে সেভাবে করে নেব। তারজন্য চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দেব।তারপর সেই পানি ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করবো।
ধাপ ২
যখন পানি ফুটে উঠবে তখন এর মধ্যে ময়দা দিয়ে দেব।তারপর নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নেব।
ধাপ ৩
এরপর একটু হালকা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে ভালো করে মতে গোল্লা বানিয়ে নেব।এখন ছোট একটা রুটি বানিয়ে নেব।
ধাপ ৪
এবার একটা বাটির সাহায্যে গোল করে কেটে নেব। এভাবে আমি কয়েকটি লুচি বানিয়ে নেব।
ধাপ ৫
এবার ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দেবো।এরপর এতে পরিমান মত তেল দিয়ে দেবো। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধাপ ৬
এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা লুচি দিয়ে দেব।
শেষ ধাপ
এবার যখন লুচি ফুলে উঠবে তখন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার আমি এই লুচি মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে পরিবেশন করার জন্য নিয়ে আসলাম। এভাবে খুব সহজে আপনারা বাসায় লুচি তৈরি করে খেতে পারেন।
আশা করি আমার এই লুচি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
লুচি আর মুরগির মাংস দেখে জিভে জল চলে আসলো। আমার খুবই পছন্দের একটি খাবার লুচি। আমাদের বাসায় প্রতিদিন সকালে লুচি তৈরি করে থাকে। আপনার লুচি গুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আমার আবার প্রতিদিন করা হয় না তবে বাবু হওয়ার আগে প্রায় প্রতিদিন তৈরি করেছিলাম। আমার খুব পছন্দ এই লুচি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1548880363308453890?s=20&t=moM8uwFxkgIfOM-bn5wEcA
লুচি মুরগির মাংস আমারও খুব ফেভারিট দেখেই জিভে জল চলে আসলো এসে করছে খেতে শুরু করি। প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য
ভাইয়া আমার কাছেও লুচি খেতে খুব ভালো লাগে। আপনি আজই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ধন্যবাদ।
মজাদার লুচি ও মুরগির মাংস রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুব মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপন ও পরিবেশন আমার অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।
ভাইয়া যদি বেশি ইচ্ছে করে তাহলে এখনি বানিয়ে খেয়ে নেন। মুরগির মাংস দিয়ে লুচি খেতে সত্যি দারুণ লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।
একসাথে ১৮ টা লুচি খেয়েছিলাম একবার।স্বরস্বতী পূজার সময় এক আন্টি দাওয়াত দিয়েছিল,সেখানে গিয়েই ওতোগুলো লুচি খেয়েছিলাম সুজি আর মুরগির মাংস দিয়ে।
লুচি দেখলে নিজেকে আটকায় রাখতে পারিনা।আপনি তো আমার অবস্থা খারাপ করে দিলেন।সত্যিই জিভে জল এসেছে।
প্রশংসা করে শেষ করতে পারবোনা।তাই বেশি কিছু বললাম না।শুভ কামনা রইলো 🥰
ভাইয়া তাহলে এখনি ঝটপট বাসায় লুচি তৈরি করে নেন আশা করি খুব ভালো লাগবে। আমি পছন্দ করি ঠিকই কিন্তু কখনো এতগুলো খেতে পারবো না।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
লুচি আমার খুব পছন্দের একটি রেসিপি। চা এর সাথে খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুণভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমি কখনো চা দিয়ে খাইনি তবে আপনার কাছ থেকে প্রথম শুনে ভালো লাগলো।আমিও একদিন খেয়ে দেখবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে ছোট বাচ্চা থাকলে কোন কাজই মনোযোগ দিয়ে করা হয় না। আর একটি কাজ করতে গেলে বারবার উঠতে হলে সেই কাজ আসলে করে শান্তি পাওয়া যায় না। এজন্য আমি খুব বেশি ঝামেলায় যাই না । কিছু খেতে ইচ্ছা করলে বাইরে থেকে কিনে এনে খেয়ে ফেলি। আপনি খুবই সুস্বাদু করে আজকে লুচি বানিয়েছেন । লুচি গুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল তা লুচি ভাজা দেখেই বোঝা যাচ্ছে।
আপু আমিও ঝামেলায় যেতে চাইনা কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে বাসার সবাইকে কিছু বানিয়ে খাওয়াতে। অনেক সময় বিকেল বেলা বানাতে শুরু করি শেষ করতে অনেক রাত হয়ে যায়। আমার পোস্ট সম্পূর্ণ পড়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুলকো ফুলকো পুরি দেখেই তো খেতে ইচ্ছে করছে।এত লোভনীয় রেসিপির ছবি দিলেন, কিন্তু খেতে দিলেন না😉।যাই হোক প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপু চলে আসেন আবার না হয় গরম গরম ভেজে দিব। একসাথে দুই বোন মিলে খাব। আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
মুরগিভুনা দিয়ে লুচি খেতে দারুণ মজা লাগে। আপনার মজাদার লুচি ও মুরগির মাংস রেসিপি দেখে সত্যি অনেক খুশি আমি। আমি নিজেও এই রেসিপি বাসায় তৈরির ট্রাই করবো। ভালো থাকবেন আপু।
ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে।আমার কাছে আবার লুচি খেতে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রেসেপি দেখে তো খেতে ইচ্ছে করছে। এভাবে ফুলকো লুচি আর সাথে যদি মুরগির মাংস হয় মনে করতেই জিবে পানি চলে আসলো। ধন্যবাদ আপু মজার রেসেপি শেয়ার করার জন্য।
একদম ভাইয়া লুচির সাথে মুরগির মাংস খেতে সত্যি দারুণ লাগে। আপনার এই কথা শুনে আবারও আমার জিভে জল চলে আসলো।ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।