কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,আমার বাংলা ব্লগ পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরিবার-পরিজনকে নিয়ে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি নিয়ে এসেছি। মজার বিষয় কি জানেন, কাঁঠাল এখনও খেলাম না কিন্তু বিচি খাওয়া হয়ে গেলো😊। দু'দিন আগে হাজবেন্ড বাজার করতে গিয়েছে আর কাঁঠালের বিচি দেখে সাথে সাথেই কিনে নিলো। সে আবার কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করে। তারজন্য প্রতিবছর কাঁঠাল খাওয়া হোক আর না হোক বিচি খাওয়া হয়। কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আর খেতেও খুবই সুস্বাদু লাগে। তাছাড়া আমি কখনও কাঁঠাল কিনে খাই না। আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয় আর মা সবসময় বাসায় পাঠিয়ে দেয়।


IMG_20240608_105737.jpg


এই সিজনে প্রথম বার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেয়ে খুব ভালো লেগেছে। এভাবে রান্না করলে পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে। কাঁঠাল যেমন মা পাঠিয়ে দেয় তেমনি বিচিও পাঠিয়ে দেয়। তবে আমার ছেলে খাইনি। তারজন্য আবার একটি আলু দিতে হয়েছে। আমার কাছে অনেক পর এভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেয়ে অনেক ভালো লেগেছে। আমার উপস্থাপনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
মুরগির মাংস৫০০ গ্ৰাম
কাঁঠালের বিচিপরিমাণ মতো
পেঁয়াজ বাটাহাফ কাপ
রসুন বাটা১ চামচ
আদা বাটা১চামচ
তেলপরিমাণ
মরিচের গুঁড়া২ চামচ
হলুদের গুঁড়াদেড় চামচ
ধনিয়া গুঁড়া১চামচ
জিরার গুঁড়াহাফ চামচ
গরম মসলার গুঁড়াহাফ চামচ
তেজপাতা২ টি
লবণস্বাদ অনুযায়ী

মুরগির মাংস রান্নার ধাপসমূহ----


প্রথম ধাপ

IMG20240607105230.jpg


IMG20240607105342.jpg


IMG_20240607_113901.jpg


প্রথমে কাঁঠালের বিচির উপরের খোসা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি কাঁঠালের বিচি আলাদা ভাবে সিদ্ধ করে নিলাম।



দ্বিতীয় ধাপ

IMG_20240607_113550.jpg


IMG_20240607_113632.jpg


এরপর একটি কড়াইয়ে মুরগির মাংস ও সব ধরনের মসলা দিয়ে দেবো। তারপর হাতে মেখে নেবো।



তৃতীয় ধাপ

IMG_20240607_113820.jpg


IMG20240607115711.jpg


এবার মাংস একটু কষিয়ে নেবো।



চতুর্থ ধাপ

IMG20240607115752.jpg


IMG20240607120224.jpg


মাংস কষানো হলে এতে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দেবো। এর সাথে কয়েক পিস আলু দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে দেবো।



শেষ ধাপ

IMG20240607130153.jpg


এরপর সবশেষে ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি।



পরিবেশন

CamScanner 06-08-2024 10.25.jpg


CamScanner 06-08-2024 10.23.jpg


তারপর একটি প্লেটে সাজিয়ে সুন্দর ভাবে পরিবেশন করে নেবো। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা যারা এখনও এই রেসিপি তৈরি করেননি তারা খুব তাড়াতাড়ি তৈরি করে নেবেন।



2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png


পোস্টের বিবরণ
ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@tanjima
ডিভাইসVivo Y16
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমার রেসিপি পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

খুব ভালো লাগল রেসিপিটি। কাঁঠাল খুব পছন্দের না হলেও বীজ খেতে সত্যিই দারুণ লাগে৷ ছোটবেলায় বালিতে ভেজে খেতাম৷ পরে রান্না করতে শিখলাম৷ আপনার রান্নার বিবরনটি খুবই প্রশংসনীয়৷ রান্নার রঙ খুব ভালো হয়েছে৷ এমন লাল ঝোল দেখলে ছেলেবেলার রবিবারের কথা মনে পড়ে যায়।

 2 years ago 

আপনি দেখছি আমার মতোই, কাঁঠাল বেশি পছন্দ না করলেও বিচি খেতে পছন্দ করেন। বালিতে ভেজে খেতেও দারুন মজা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

কাঁঠালের তরকারী আমার খুব প্রিয় এবং কাঁঠালের বিচি।আপনি চমৎকার সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাং রেসিপি করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার করে রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ।করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু খুব মজা ব্যপার হলো।কাঁঠাল না খেয়েই কাঁঠালের বিচি খেয়ে নিলেন। তাও আবার এতো সুস্বাদু ভাবে রেসিপিটি তৈরি করেছেন।কাঁঠালের বিচি আর আলু দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজাদার। আমিও অনেক বার খেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এটাই তো মজা, কাঁঠাল না খেয়েই বিচি খাওয়া শেষ। হ্যাঁ আপু খেতে খুবই মজাদার ছিল। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। তবে আপনি দেখছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতো লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা করেছি আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচিতে এখন পর্যন্ত মুরগির মাংস ভুনা খাওয়া হয়নি। আপনি খুবই সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনার মাধ্যমে আজকে নতুন একটি রেসিপি দেখতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আমার কাছ থেকে নতুন একটি রেসিপি লিখেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আজকাল কাঁঠালের বিচি বাজারে বিক্রি হয় এটা ভাবতেই অবাক লাগে আপু। তবে আমি অবশ্য গতকাল কাঁঠাল খেয়েছি। আর কাঁঠালের বিচি গুলো এখনো খাওয়া হয়নি। মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে খেতে ভালোই লাগে।

 2 years ago 

আপু অবাক হওয়ার কিছু নেই, বর্তমান বাজারে যা চাইবেন সব কিছু পাওয়া যায়। ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিভিন্ন ধরনের এই রেসিপিটা দেখতে পেরে খুবই ভালো লাগলো। এমন রেসিপি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও এই রেসিপি খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।এ ধরনের রেসিপি খাওয়া হয়নি কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি এবং লোভনীয় ছিল। প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে পর্যায়ক্রমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের খুব মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কাঁঠালের বিচি দিয়ে আমাদের বাড়িতেও এভাবে মুরগির মাংস রান্না করা হয়।। কিন্তু কেন জানি আমার কাছে কাঁঠালের বিচি খেতে একদমই ভালো লাগেনা। তবে আপনার রেসিপিতে মুরগির লেগপিস দেখে সত্যিই লোভ লেগে গেল আপু। এই বছরে প্রথমবার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে মজা করে খেয়েছেন এবং আমাদের মাঝে পোস্টটি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপু একদিন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর একবার স্বাদ পেলে বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ।

 2 years ago 

কাঠালের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি খুবই সুন্দর হয়েছে। কাঠালের বিচি খুবই পুষ্টিকর একটি খাবার আর মুরগির মাংসও অনেক দারুন দুইটা মিলে খুব সুন্দর রেসিপি করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39