পেইন্টিং || জোৎস্না রাতের দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর সাথে অনেক বড় শিল পড়েছে। বেশ কিছুক্ষণ এই শিলা বৃষ্টি হয়। এরপর পরিবেশ একদমই ঠান্ডা হয়ে যায়। কয়েকদি আগেও বৃষ্টি হয়ে ছিলো কিন্তু সেই বৃষ্টি পরিবেশকে ঠান্ডা করতে পারেনি। তবে আজকের বৃষ্টিতে একদম সব কিছু শীতল হয়ে গিয়েছে। আমরা বৃষ্টির সময় বেশ কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। বারান্দায় শিল ছিটে এসে পড়ে আর আমার হাজবেন্ড তুলে ছেলের হাতে দেয়। এভাবে আমরা বেশ কিছুক্ষণ খুব মজা করি। এতদিনের গরম যেনো এক নিমিষেই শেষ হয়ে গেলো।

CamScanner 05-06-2024 00.59.jpg


যাই হোক আজ আবারও চলে আসলাম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে। আজকে জোৎস্না রাতের দৃশ্যের পেইন্টিং নিয়ে এসেছি। এই পেইন্টিং এ একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমার কাছে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই চেষ্টা করি পেইন্টিং শেয়ার করার। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব সুন্দর লাগে। তাই আজ এমনি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতে চলে এসেছি। এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। আমি চেষ্টা করেছি জোৎস্না রাতের দৃশ্যটাকে এই পেইন্টিং এর মধ্যে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। এই পেইন্টিং এর মধ্যে গাছে এমন গোলাপী ফুল দেওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। অনেক কথা বলেছি চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG-20240405-WA0003.jpg


১. সাদা আর্ট পেপার

২. পোস্টার রং

৩. মাস্কিং টেপ

৪. পেন্সিল

৫ . তুলি


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️



প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো। এরপর পেন্সিল দিয়ে একটি ল্যাম্প পোস্ট এঁকে নেব।


☀️২য় ধাপ☀️



এবার একটি গাছ ও চাঁদ এঁকে নেব। এরপর ল্যাম্প কালো কালার করে নেব।


☀️৩য় ধাপ☀️



এ পর্যায়ে ল্যাম্প বাদে বাকি অংশ নীল কালার করে নেব।


☀️৪র্থ ধাপ☀️



এরপর গাছ ও ল্যাম্পের পাশে কিছু গাছ কালো কালার করে নেব।


☀️৫ম ধাপ☀️



এবার চাঁদ এঁকে নেব আর কিছু তারা দিয়ে দেবো।


☀️৬ষ্ঠ ধাপ☀️



এরপর গাছে সবুজ পাতা দিয়ে দেবো।


☀️৭ম ধাপ☀️



এবার পাতার উপরে গোলাপী রঙের ফুল এঁকে নেবো।


☀️ শেষ ধাপ☀️



এবার সবশেষে মাস্কিং টেপ খুলে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের জোৎস্না রাতের দৃশ্যের পেইন্টিং। এরপর পেইন্টিং এর নিচে আমার সাইন দিয়ে দেবো।


☀️ ফাইনাল আউটপুট ☀️


IMG-20240405-WA0023.jpg


IMG-20240405-WA0020.jpg


IMG-20240405-WA0021.jpg


IMG-20240405-WA0022.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

এতক্ষণ ধরে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

জোৎস্না রাতের দৃশ্যের পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের পেইন্টিং করতে অনেক সময় দরকার হয়ে থাকে। আপনি ধৈর্য সহকারে অসাধারণ একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। আপনার পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই ধরনের পেইন্টিং করতে অনেক সময়ের প্রয়োজন আর যত বেশি সময় নিয়ে করা হবে ততই দেখতে খুব সুন্দর লাগবে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জোসনা রাতের চমৎকার একটি পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার এই পেইন্টিং করার ক্ষেত্রে ফুলের চিত্র অঙ্কন করে দেওয়াটা অসাধারণ সুন্দর হয়েছে। দারুন একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে ফুলগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার কাছেও ফুল আর্ট করার পর অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

যাক আপু শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছে এটা জেনে বেশ ভালো লাগলো। আপনারা শেষ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলেছেন কিন্তু এখনো আমরা সেটা পারি নাই। তবে শীল হওয়াটা মানুষের জন্য অভিশাপ। যাহোক আপনি জোৎনা রাতের খুব দারুন একটি পেইন্টিং তৈরি করেছেন। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া পরিবশ এখন একদম শীতল রয়েছে। তবে যতবার বৃষ্টি হয়েছে ততবারই শিল পড়েছে। কিন্তু এটা ঠিক বলেছেন শিল হওটা অভিশাপ। যাই হোক আপনাদের কাছে ভালো লাগলেই যেন পেইন্টিং করার উৎসাহ খুঁজে পাই। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনারাতো আপু বৃষ্টির দেখা পেয়ে গেছেন আমরা এখনো বৃষ্টির দেখা পেলাম না।দারন একটি চিত্র পেইন্টিং করেছেন আপনি।খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া ধৈর্য ধরুন অবশ্যই বৃষ্টি হবে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপু, আপনি তো দেখছি আজকে বেশ সুন্দর একটি চাঁদনী রাতের দৃশ্য পেইন্টিং করলেন। আপনার মত আমিও কিন্তু এই ধরনের পেইন্টিং গুলো করতে খুবই পছন্দ করি। এটাও ঠিক বলেছেন যে কোন দৃশ্য যেমন দেখতে ভালো লাগে তেমনি পেইন্টিং করলেও ভালো লাগে। বিশেষ করে আজকের পেইন্টিং এর কালার কম্বিনেশন টা দারুন লেগেছে। এত অসাধারণ একটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার মতো এতো ভালো পারিনা তবে চেষ্টা করি সুন্দর কিছু শেয়ার করার। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

হায় রে আল্লাহ! কপাল রে কপাল। কেমন করে করলেন এমন সুন্দর একটি পেইন্টিং? আপনার পেইন্টিং দেখে তো আমি হার্টফিল করছিলাম। কি দারুন একটি পেইন্টিং। আপু ঠিকানা পাঠাচ্ছি। একটু পাঠিয়ে দেন না। বেশ সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ শেয়ার করে লোভ ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

আপু হার্টফিল যদি করেন তাহলে এই পেইন্টিং কে দেখবে আর কাকে পাঠাবো। যাক আপনি প্রশংসা করেছেন এতেই ধন্য হয়ে গেলাম। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম তাই গত রাতের শিলা বৃষ্টি আমাদেরকে শীতল করে দিয়ে দিয়েছি। অন্যদিন যে বৃষ্টি হয়েছিল সেটা এতটা ঠান্ডা হয়নি । আর অনেক শিলা পরেছে বুঝেছি তবে আপনার বারান্দায় আসার কারণে আপনি ধরতে পেরেছেন আমি এদিক ওদিক কোথাও হাতের কাছে পেলাম না । আপনার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে । এ ধরনের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলেই সামনাসামনি দেখতে খুব ভালো লাগে ।

 2 years ago 

আপু আমার বারান্দা একটু খোলামেলা তারজন্য শিল গুলো বারান্দায় চলে এসেছে। আমার ছেলে শিল দেখে খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ আপু এই দৃশ্য গুলো সরাসরি দেখতে বেশি ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিও হয়েছে বটে। এ সময়ে আমিও ব্যালকনিতে দাঁড়িয়ে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম। যাই হোক অংকন করতে আপনি অনেক বেশি ভালোবাসেন এটা আমরা সকলেই জানি, খুবই চমৎকার একটা জোসনা রাতের দৃশ্যের পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি বৃষ্টি পড়ার সেই মুহুর্ত বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ছবি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার আজকের এই জোৎস্না রাতের দৃশ্য হাট করতে দেখে ভালো লাগলো। এমন আর্ট দক্ষতা নিজের মধ্যে গড়ে উঠতে পারলে বেশ অনেক কিছু আর্ট করে দেখানো সম্ভব। বেশ চমৎকার হয়েছে আপনার আর্ট করা।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব চমৎকার ছবি আঁকতে পারেন দেখছি। বেশি ভালো লাগলো আপনার এই আর্ট করতে দেখে। একদম চাঁদনী রাতের অসাধারণ চিত্র আঁকিয়ে দেখিয়েছেন। তাইলে এভাবে আরো সুন্দর সুন্দর আর্ট করতে পারেন।

 2 years ago 

আপু ভালো আঁকতে পারি কিনা জানিনা তবে চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38