ফুলসহ সুন্দর ফুলদানির আর্ট || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি আর্ট নিয়ে হাজির হলাম। আমার কাছে এখন বিভিন্ন ধরনের আর্ট করতে খুবই ভালো লাগে। যদি কোনো ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
একটা সময় ছিল যখন ছোট ছোট ফুলের আর্ট করেছিলাম কিন্তু দেখার মতো কেউ ছিল না। তারজন্য আর্ট করে কোনো মজা পাইনি কিন্তু যখন থেকে "আমার বাংলা ব্লগে" জয়েন হয়েছি মনে হচ্ছে আপনাদের অনুপ্রেরণা পেয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস ফিরে পেয়েছি। আমাকে উৎসাহিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
• আর্ট পেপার
• সাইন পেন
• রাবার
• পেন্সিল
• স্কেল
চিত্র আঁকার প্রক্রিয়াসমূহ
ধাপ ১
প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিলাম। এরপর পেন্সিলের সাহায্যে সুন্দর করে ফুলদানি এঁকে নিলাম।
ধাপ ২
এবার ফুলদানির মধ্যে কয়েকটি ফুলের ডাল এঁকে নিলাম
ধাপ ৩
এখন প্রতিটি ডালের মাথায় সুন্দর করে ফুল এঁকে নিলাম।
ধাপ ৪
এবার প্রথমে আমি সাইন পেনের সাহায্যে ফুল গুলো সুন্দর করে কালার করে নেব।
ধাপ ৫
এখন ডালসহ পাতাগুলো সুন্দর ভাবে সাইন পেন দিয়ে কালার করে নেব।
শেষ ধাপ
সবশেষে আমি ফুলদানি বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নেব। তাহলেই শেষ হয়ে যাবে আমার আজকের ফুলসহ সুন্দর ফুলদানির আর্ট।
এবার এর পাশে আমার সাইন দিয়ে দেব। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় আমার জন্য নষ্ট করে পুরো পোস্টটি একবার হলেও দেখবেন। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ফুল এবং ফুলদানি দুটিই অনেক চমৎকার হয়েছে। তবে ফুলদানি দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে। যেকোনো ধরনের আর্ট দেখতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ফুলদানি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনার গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাই।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1540669935302586368?s=20&t=oblAwZoyEgEK0qUBPn_aIQ
ফুলসহ ফুলদানির খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমিও প্রায় সময় সাইন পেন দিয়ে অঙ্কন করে থাকি। সাইন পেন দিয়ে কালার করলে কালার গুলো বেশ সুন্দর লাগে দেখতে। যেমনটা আপনার ড্রইং এর মধ্যে লাগছে। কালার এর কারণে পুরো ড্রইং টি বেশ আকর্ষণীয় লাগছে। সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু সাইন পেন দিয়ে কালার করলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুলসহ ফুলদানি চিত্রাংকন আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন, দেখতে খুবই ভালো লাগছে, শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার কাছে আমার এই আর্ট ভালো লাগার জন্য।
আপু আপনার ফুলসহ ফুলদানির আর্ট টি সত্যি চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে ।আর কালার করার জন্য আপনার ফুলদানি ও ফুলগুলোকে অনেক বেশি ভালো লাগছে ।আপু আপনি ঠিকই বলেছেন একটা সময় ছিল কোন কিছু করলে দেখার কেউ ছিল না ।আসলেই আমার বাংলা ব্লগে আসার পর আমরা অনেক নতুন নতুন কাজ করতে উৎসাহিত হচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। আপনার জন্য শুভকামনা রইল।
ফুটন্ত একগুচ্ছ ফুল এবং ফুলদানির সুন্দর এবং কালারফুল একটি চিত্র আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর ফুটিয়ে তুলেছেন সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে আপু
আপনার কাছে কালার কম্বিনেশন ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
আপু আপনার আজকে ফুলসহ ফুলদানি চিত্র অংকন দারুণ দেখাচ্ছে। আমার কাছে কালার কম্বিনেশন ফুল ও ফুলের টব দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আরো সুন্দর চিত্র অংকন আমাদের উপহার দিন আপু আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল।
আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু ঠিকই বলেছেন উৎসাহ ও প্রেরণা পেলে মন থেকে কিছু করার আগ্রহ জন্মে। আর তাই হয়তো আপনার ছোট ছোট অংকন গুলো আমাদের মাঝে তুলে ধরে খুব সুন্দর মন্তব্য পেয়ে আপনার অংকন করার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। আর তাই আমরাও সব সময় খুবই চমৎকার চমৎকার অংকন গুলো আপনার পোস্টের মাধ্যমে দেখতে পাই। আজ আপনি ফুলসহ সুন্দর ফুলদানী খুবই আকর্ষনীয় করে অঙ্কন করেছেন। ফুলদানিতে লাল রঙের ফুল ও সবুজ রঙের পাতা দারুন ভাবে ফুটে উঠেছে। এত চমৎকার একটি অঙ্কন আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমার কাছে আপনার এই মন্তব্য অনেক ভালো লেগেছে।
ফুলসহ চমৎকার একটি ফুলদানির আর্ট করেছে আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এবং যা আমাকে মুগ্ধ করে ফেলেছে। এতো সুন্দরভাবে এবং নিখুঁতভাবে একটি ফুলসহ ফুলদানির আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার কাছে আমার এই আর্ট এত ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
আপু আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ফুলসহ সুন্দর ফুলদানির আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনারা তৈরির দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রথমে আপনি রুল পেন্সিল দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করেছেন তার পরে অনেক সুন্দর ভাবে রং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার গঠনমূলক মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।