চিংড়ি মাছ দিয়ে নারিকেল ঝোরার ঝাল রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন পোস্ট নিয়ে। সবসময় নতুন নতুন পোস্ট করতে ভালোই লাগে। তারজন্য আজ রেসিপি নিয়ে চলে এসেছি। এখন থেকে প্রতিসপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। ছেলে যত বড় হচ্ছে বিরক্তের পরিমাণ কমেছে। কিন্তু যখন বিরক্ত শুরু করে তখন একদম মাথা ধরে যায় আর খুব রাগও হয়। তবে এখন ছেলেও আমাকে একটু একটু করে অনেক কাজে সাহায্য করে আর আমার কাছেও অনেক ভালো লাগে।


IMG_20231127_002555.jpg


আজকের এই রেসিপির জন্য নারিকেলের প্রয়োজন হয়। এই রেসিপি আমাদের গ্ৰামের বাড়ির কেউ জানেইনা কিভাবে তৈরি করতে হয়। তারজন্য যখন নারিকেল ঝোরার ঝাল রেসিপি আমার শ্বশুর বাড়িতে গিয়ে খেয়েছি তখন খুবই ভালো লেগেছিল। সেদিন আমি শ্বাশুড়ির কাছ থেকে এই রেসিপি শিখে আসি। এখন দেখা যায় প্রায় সময় তৈরি করা হয় আর আমার হাসবেন্ড এই ঝোরা খেতে খুবই পছন্দ করে। আমার কাছেও অনেক ভালো লাগে। এই ঝোরা ভাজি বেশি করে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। কিন্তু এত বেশি কিভাবে খাবো বলেন চিংড়ি মাছের যেমন দাম তেমনি নারিকেলের দাম। যাই হোক এই রেসিপি খেয়ে খুবই মজা পেয়েছি। আপনাদের কাছে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করবেন। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20231127_010735.jpg


নামপরিমাণ
নারিকেল কুড়ানোএক বাটি
চিংড়িপরিমাণ মতো
লবণস্বাদ মতো
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
তেলপরিমাণ মতো
মরিচের গুঁড়াদেড় চামচ
হলুদ গুঁড়াএক চামচ
ধনিয়া গুঁড়াহাফ চামচ
কাঁচামরিচকয়েকটি
দারচিনিএকটি
এলাচএকটি
তেজপাতাদুটি

রেসিপি তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋



প্রথমে নারিকেল কুড়ানো শিল পাটায় একটু বেটে নেবো। নারিকেল বেটে নিলে ঝোরা ভাজি করলে খেতে বেশি ভালো লাগে।


😋২য় ধাপ😋


এবার চুলায় কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো।



😋৩য় ধাপ😋


এখন পেঁয়াজ কুচি আর চিংড়ি একসাথে দিয়ে ভেজে নেব।



😋৪র্থ ধাপ😋


এবার হালকা একটু হলুদ দিয়ে পেঁয়াজ ও চিংড়ি লাল করে ভেজে নেবো।



😋৫ম ধাপ😋


এখন গুঁড়া মশলা দিয়ে দেবো আর অল্প পানি দিয়ে দেবো।



😋৬ষ্ট ধাপ😋


এবার কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো।


😋৭ম ধাপ😋


এবার নারিকেল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেবো।


😋শেষ ধাপ😋


এখন তেজপাতা ও দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেবো। যখন একদম শুকনা করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে চিংড়ি দিয়ে নারিকেল ঝোরার ঝাল রেসিপি। এবার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চলে যাবো।


IMG_20231127_002119.jpg


এরপর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালো লাগে। নারকেল দিয়ে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। নারকেল দিয়ে চিংড়ির মালাইকারি রান্না করে খাওয়া হয়েছে। তবে ঝোরার ঝাল রান্না করে কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব। ধন্যবাদ আপনাকে মজাদার ও ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এই রেসিপি খেতে খুবই সুস্বাদু আর যেহেতু এভাবে আপনার কখনও খাওয়া হয়নি তাই বলবো একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

কি বলেন আপু ছেলে বাচ্চা যত বড় হয় তত আরো দুষ্টু হয়। যাই হোক আপনার বাচ্চা বিরক্ত কম করছে জেনে ভালো লাগলো আপনার শাশুড়ির কাছ থেকে খুবই মজার একটি রেসিপি শিখেছেন এরকম নারকেল দিয়ে চিংড়ি মাছ এমনি খেতে খুবই ভালো লাগে। তারপর ঝালের পরিমাণ বেশি দিলে তো কথাই নেই। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে।

 3 years ago 

হ্যাঁ আপু কম বিরক্ত করে কিন্তু আবার যখন করে তখন থামানো কষ্ট হয়ে যায়। বেশি করে ঝাল দিয়ে এসব রেসিপি খেতে দারুণ লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছ খুব লোভনীয় একটি মাছ।এই মাছ খেতে ভালো বাসে না এমন মানুষ খুব কমেই হবে।চিংড়ির মাছ ও নারকেল কোড়ার সমন্বয়ে খুব সুন্দর লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আজ।পরিবেশের ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি খুব লোভনীয় একটি রেসিপি। শ্বশুড় বাড়ি থেকে লোভনীয় রেসিপিটি শিখেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন কেউ নেই। হ্যাঁ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। তাই চিংড়ি মাছের রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনার নারিকেল দিয়ে এই চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে এভাবে নারিকেল দিয়ে কখনো তৈরি করা হয়নি। তাই রেসিপি দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু কি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আমি তো চিন্তায় পড়ে গেলাম। কেমন করে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে খাবো? যে দাম জিনিস পত্রের। আর মাছের বাজারে তো ঢুকাই যায় না। শ্বাশুড়ীর কাছ থেকে শেখা রেসিপি দেখে তো জিভে জল টলমল করছে। দারুন ছিল আপু।

 3 years ago 

আপু এত দাম দেখে তো প্রিয় জিনিস খাওয়া বাদ দেওয়া যাবে না। তাই অল্প হলেও আনতে হয়। হ্যাঁ আপু শ্বাশুড়ির কাছ থেকে খুবই মজাদার রেসিপি শিখে এসেছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

চিংড়ি এমন একটি মাছ যা যেকোনো রেসিপির সাথে যায়। অবশ্য এরকম রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আমার কাছে একদম ইউনিক একটা রেসিপি। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার কাছে এই রেসিপি ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার ছেলে যত বড় হবে তত আপনার বিরক্ত ততই কমে যাবে। আসলে জীবনের এটাও একটা প্রয়োজনীয় দিক যেটা বিরক্তের মধ্যেও ভালো লাগা কাজ করে। আজকে দারুন একটা রেসিপি শেয়ার করেছেন নারকেল দিয়ে চিংড়ি মাছের খুবই সুন্দর ঝোরার ঝাল রেসিপি যেটা আগে কখনো খাওয়া হয়নি। চিংড়ি মাছ আমার খুবই প্রিয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বড় হচ্ছে আর বিরক্তের পরিমাণ কমে যাচ্ছে। চিংড়ি মাছ আপনার ও পছন্দের জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

এই রেসিপি টা আমাদের দিকেও কাউকে কখনো তৈরি করতে দেখিনি। রেসিপি টা তো বেশ ইউনিক। আর রেসিপি নামটাও ইউনিক। এমনিতে চিংড়ি আমার অনেক পছন্দের । কিন্তু সেটা নারিকেলের সঙ্গে কখনো খাওয়া হয়নি। চিংড়ি মাছ দিয়ে নারিকেল ঝোরার ঝাল রেসিপি টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। রেসিপি টা বেশ লোভনীয় ছিল। প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এটা বাগেরহাটের খুব প্রিয় খাবার আর খেতেও খুবই সুস্বাদু। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ দিয়ে নারকেল ঝোরার ঝাল রেসিপি টা লোভনীয় লাগছে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম চিংড়ি মাছের। ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি আমার রেসিপি দেখে নতুন কিছু শিখতে পারলেন জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখছি বেশ ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। তবে আপনার রেসিপিটা দেখেই অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। চিংড়ি মাছ এমনিতেই আমার খুবই পছন্দের আর আপনি চিংড়ি মাছ দিয়ে নারিকেল ঝোরার ঝাল রেসিপি তৈরি করেছেন দেখে, অনেক সুস্বাদু মনে হচ্ছে আমার কাছে। বুঝতেই পারছি অনেক মজা করে খাওয়া হয়েছিল এই মজাদার রেসিপি টা।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার কাছে যেহেতু নতুন লেগেছে তাহলে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38