"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,
আমি @tanjima from Bangladeh


২৫শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জুলাই, মঙ্গলবার

মার বাংলা ব্লগের এপার বাংলা আর ওপার বাংলার সকল ভাইবোনেরা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৫৯তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি এবারের প্রতিযোগিতা হচ্ছে, ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করা নিয়ে@swagata21 দিদি যখন এত সুন্দর একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন তখন থেকেই ভেবেছি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। পারি আর না পারি সবসময়ই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি।‌ প্রতি বারই ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় তবে এবারের প্রতিযোগিতা একদমই অন্যরকম লেগেছে। প্রাকৃতিক দৃশ্য গুলো বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্টের মধ্যে দেখতেও খুব ভালো লাগে। এবার সেই দৃশ্য ক্লে এর মাধ্যমে সাজাতে হবে জেনে খুব ভালো লাগলো।


IMG_20240709_003403.jpg


ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। ক্লে কে যেভাবে খুশি সেভাবেই শেপ দিতে পারবেন। কাঁদা মাটির বিকল্প হিসেবে কৃত্রিম উপায়ে ক্লে তৈরি করা হয়েছে। ছোটবেলায় আমরা কাঁদা মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম। কিন্তু বর্তমানের ছেলে মেয়েরা কাঁদা মাটি দেখলেই দূর সরে যায় আর তাঁরা সেই কাঁদা মাটির পরিবর্তে ক্লে পেয়ে খুব খুশি। বাচ্চারা ক্লে দিয়ে বানানো জিনিস পেলে খুব খুশি হয়। আমি ক্লে দিয়ে অনেক জিনিস বানিয়েছি কিন্তু এবার প্রথমবার ক্লে ব্যবহার করে প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছি। এত সুন্দর একটি দৃশ্য ক্লে এর মাধ্যমে বানাতে পেরে খুব ভালো লাগছে।


CamScanner 07-09-2024 00.18.jpg


CamScanner 07-09-2024 00.15 (1).jpg


CamScanner 07-09-2024 00.14.jpg


এর আগে আমি অনেক বার প্রাকৃতিক দৃশ্য শেয়ার করেছি আর সেই দৃশ্যের মধ্যে রং তুলির ছোঁয়া ছিল। কিন্তু এবার ভিন্ন পদ্ধতিতে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি করে সত্যি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আমার আজকের এই দৃশ্যের মধ্যে বর্ষাকালের বেশ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। রাস্তার দু'পাশে ডোবার মধ্যে পানি জমে থাকা, সেখানে ফুল,মাছ আর বক এসে সেই মাছ ধরা,একটি লোক বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাঁদা মাটির রাস্তা দিয়ে যাওয়াসহ বেশ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। যখন এই দৃশ্য তৈরি করেছিলাম তখন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো। এই ধরনের দৃশ্য এভাবে বানিয়ে যদি দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে বেশ সুন্দর দেখাবে। আমি ভেবেছি এটি সবসময়ের জন্য রেখে দেবো। আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি তার ধাপগুলো দেখে নেই----


প্রয়োজনীয় উপকরণ

IMG_20240709_131826.jpg


১. বিভিন্ন কালারের ক্লে

২. সাদা আর্ট পেপার

৩. পেন্সিল কালার

৪. পেন্সিল

৫. স্কেল

৬. রাবার


ধাপসমূহ নিচে তুলে ধরা হলো----

১ম ধাপ


প্রথমে পেন্সিলের সাহায্যে ছাতা হাতে একটি মানুষ এঁকে নেব।



২য় ধাপ


এবার মানুষের দু'পাশে দুটি ঘর এঁকে নেব।



৩য় ধাপ


এরপর গাছপালা ও রাস্তা এঁকে নেব।



৪র্থ ধাপ


এবার ছাতা ও মানুষ ক্লে দিয়ে সাজিয়ে নেবো।



৫ম ধাপ


এখন ঘর দুটি ক্লে দিয়ে সাজিয়ে নেবো।



৬ষ্ট ধাপ


এবার গাছ সাজিয়ে নেবো।



৭ম ধাপ


এরপর মেঘ ও দূরের গাছপালা সাজিয়ে নেবো।



৮ম ধাপ


তারপর রাস্তা কাঁদা মাটির ডিজাইন ও ঘরের আশেপাশে কালার করে নেব।



৯ম ধাপ


এরপর রাস্তার দু'পাশে পানি জমে থাকা মতো এঁকে নেবো। তারপর এরমধ্যে বক,মাছ ও ফুল এঁকে নেব।



১০ম ধাপ


এখন পেন্সিল কালার দিয়ে আকাশ কালার করে নেব।



শেষ ধাপ


সবশেষে এবার ক্লে দিয়ে বৃষ্টি দিয়ে দেবো। এরপর নিচে আমার সাইন দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি।



ফাইনাল আউটপুট

CamScanner 07-09-2024 00.19.jpg


CamScanner 07-09-2024 00.17.jpg


CamScanner 07-09-2024 00.15 (1).jpg


CamScanner 07-09-2024 00.15.jpg


CamScanner 07-09-2024 00.13 (1).jpg


IMG_20240708_223224.jpg


এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই আমার ডাই পোস্টের সমাপ্তি হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


এতক্ষণ ধরে সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

এবারের প্রতিযোগিতাটি সত্যি সুন্দর আপু ভিন্ন ধরনের। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি এত সুন্দর করে ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য তৈরি করলেন। বর্ষাকালে প্রকৃতি আমার দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া ও বর্ষা ঋতু আমার খুবই প্রিয়। এত সুন্দর একটি প্রজেক্ট দেখতে পেলাম আপনার মাধ্যমে অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আপু আপনি বর্ষা ঋতু পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের চিত্র ফুটিয়ে তুলেছেন দেখে মুগ্ধ হলাম আপু। আপনার চিত্রটি খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন গ্রামীণ বর্ষাকালের চিত্র দেখতে পাচ্ছি। অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করেছি গ্ৰামীণ প্রকৃতির সম্পূর্ণ চিত্র তুলে ধরার। আপনাদের সুন্দর মন্তব্য পেয়ে মনে হচ্ছে সার্থক হয়েছি। ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে যেকোনো কিছু করলে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে।বিশেষ করে এই ধরনের দৃশ্য গুলো।আপনার করা দৃশ্য টা আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার জন্য অগ্রিম শুভ কামনা রইলো আপু।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপনার আজকের প্রজেক্টটা দেখে খুব ভালো লাগলো আপু। পূর্বে আপনি ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেছেন, সেটা দেখেছিলাম। তবে আমি নিজেও এই প্রথমবারের মতো ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য তৈরি করার চেষ্টা করছি। আসলে যে কোন কিছু চেষ্টা করলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। আর ঠিক তেমনি আপনি প্রাকৃতিক ভাবে বর্ষাকালকে এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার।

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপু দারুন একটি থিম নিয়ে প্রতিযোগিতায়া অংশ গ্রহণ করেছেন। ক্লে দিয়ে তৈরি করা সব কিছুই কেন জানি সুন্দর হয়। আর আপনার তৈরি করা আজকের ক্লে দিয়ে বর্ষা কালের ডিজাইনটি তো সেই রকমের সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ক্লে দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনি ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার লাগছে দেখতে।আপনি খুব সুন্দরভাবে বর্ষাকালীন চিত্র ফুটিয়ে তুলেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপু আপনার আজকের প্রাকৃতিক দৃশ্য টা দেখে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য প্রথমে অভিনন্দন জানাই আপু। খুব সুন্দর হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ্যটা। প্রত্যেকটা জিনিস চমৎকার ভাবে তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি দৃশ্য তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যটা অনেক বেশি সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনি অনেক বেশি সময় ব্যবহার করে এই পুরো দৃশ্যটা তৈরি করেছেন। খুব সুন্দর করেই পুরো দৃশ্যটাকে আপনি ফুটিয়ে তুলেছেন। অনেক বেশি সুন্দর লাগলো আমার কাছে।

 2 years ago 

হ্যাঁ আপু এই ডাই প্রজেক্ট তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি বাহ্ দারুন হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। অনেক সময় এবং ধৈর্য সহকারে কাজটি সম্পুর্ন ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই কাজটি সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার তৈরি করা ডাই পোস্ট টি চমৎকার হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39